এই লক্ষণগুলি দেখলে বুঝবেন আপনি শীঘ্র বড়লোক হতে চলেছেন!

এই লেখায় বড়লোক হয়ে ওঠার আগে কী কী লক্ষণের প্রকাশ পেয়ে থাকে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। তাই তো বলি বন্ধু আরও বেশি করে বাকি লেখাটা পড়ে ফেলা উচিত। কারণ বড়লোক হতে কে না চায় বলুন!

কথায় বলে প্রতি মুহূর্তে প্রকৃতি আমাদের ভবিষ্যত সম্পর্কে নানান কথা জানাতে থাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের সিগনাল এতটাই খারাপ যে সেই লক্ষণগুলিকে বুঝে ওঠার ক্ষমতা আমাদের নেই। তাই তো দুঃখ হোক কী সুখের সময়, কোনটাই আসার আগে আমরা বুঝে উঠতে পারি না। একবার ভাবুন তো যদি আমাদের পক্ষে বুঝে ওঠা সম্ভব হত, তাহলে কতটাই না উপকার হত!

তবে এখনও চাইলে কিন্তু নিজের সিগনালকে একটু হলেও স্ট্রোং করতে পারেন। কীভাবে এমনটা করবেন তাই ভাবছেন তো? ফিকার নট! এই প্রবন্ধে একবার চোখ রাখেন, তাহলেই দেখবেন কেল্লা ফতে! তবে এই লেখায় বড়লোক হয়ে ওঠার আগে কী কী লক্ষণের প্রকাশ পেয়ে থাকে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। তাই তো বলি বন্ধু আরও বেশি করে বাকি লেখাটা পড়ে ফেলা উচিত। কারণ বড়লোক হতে কে না চায় বলুন!

প্রসঙ্গত, সাধারণত পকেট ভর্তি টাকা হওয়ার আগে যে যে ঘটনাগুলি ঘটতে শুরু হয়, সেগুলি হল...

১. নারকেলের খেল:

১. নারকেলের খেল:

মানে! বড়লোক হয়ে ওঠার সঙ্গে নারকেলের সম্পর্কটা ঠিক কোথায়? আসলে এমনটা বিশ্বাস করা হয় যে ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে নারকেল দেখতে পাওয়াটা বেজায় শুভ ঘটনা। তাই তো এমন ঘটনা দিনের পর দিন হতে থাকলে বুঝতে হবে আপনার সময় বদলাতে চলেছে। বিশেষত অর্থনৈতিক অবস্থার উন্নতি যে দ্রুত হতে চলেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই!

২. গরুর ঘাস খাওয়া:

২. গরুর ঘাস খাওয়া:

এর পরে কোনও দিন যদি দেখেন কোনও গরু আপনার বাগানে ঢুকে পাতা খাচ্ছে, তাহলে তাকে ভুলেও তাড়িয়ে দেবেন না যেন! কারণ শাস্ত্রে বলে গরুর বাড়িতে আসার অর্থ হল আপনাপ ভাগ্য বদলাতে চলেছে। আর একবার গুড লাক রোজের সঙ্গী হয়ে উঠলে যে কী কী স্বপ্ন পূরণ হতে পারে, তা নিশ্চয় আর আলাদা করে বলে দিতে হবে না। প্রসঙ্গত, সাদা গরু যদি বাড়াতে আসে, তাহলে তা বেজায় শুভ লক্ষণ হিসেবে বিবেচিত করা হয়ে থাকে।

৩. রুপালি সাপ:

৩. রুপালি সাপ:

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে দিনের পর দিন ঘুমনোর সময় যদি সাদা বা রুপালি রঙের সাপের স্বপ্ন দেখেন, তাহলে বুঝবেন আপনার শুভ সময় এল বলে! কারণ এমনটা বিশ্বাস করা হয় যে এই ধরনের স্বপ্ন দেখার অর্থ হল অনেক টাকার মালিক হতে চলেছেন আপনি। শুধু তাই নয়, এমন স্বপ্ন দেখলে জানবেন বহু বছর ধরে আটকে থাকা কোনও কাজও এবার হয়ে যাবে। প্রসঙ্গত, এক্ষেত্রে একটি বিষয় জেনে রাখা ভাল যে অনেকে মনে করেন সাপের স্বপ্ন দেখা একেবারেই শুভ ঘটনা নয়। তবে এই ধরণাটি বেজায় ভিত্তহীন।

৪. বাঁদরের লাফালাপি:

৪. বাঁদরের লাফালাপি:

আপাত দৃষ্টিতে এই লক্ষণগুলিকে আজগুবি মনে হলেও এই ধরণাগুলিকে একেবারে উড়িয়ে দেওয়াও সম্ভব নয়। এই যেমন ধরুন প্রাচীন কালে লেখা একাধিক বই অনুসারে কোনও জায়গায় যাওয়ার সময় যদি আপনার ডানদিকে বাঁদর, সাপ অথবা পাখিকে দেখতে পান, তাহলে জানবেন সেই দিনটি খুব ভাল যাবে। শুধু তাই নয়, অর্থনৈতিক উন্নতিও ঘটবে চোখে পরার মতো। এবার নিশ্চয় বুঝতে পেরেছেন কেমন সব আজব আজব ঘটনার মধ্যে দিয়ে প্রকৃতিক আমাদের ভাল সময় সম্পর্কে জানান দিয়ে থাকে।

৫. ঘন জঙ্গল:

৫. ঘন জঙ্গল:

এমনটা বিশ্বাস করা হয় যে পর পর কয়েকদিন স্বপ্নে যদি জঙ্গলের পরিবেশ দেখতে পান, তাহলে বুঝতে হবে ভাল সময় আসতে চলেছে। কারণ এমন স্বপ্ন দেখার সঙ্গে নাকি বড়লোক হয়ে ওঠার যোগ রয়েছে। প্রসঙ্গত, এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে। তা হল, আমাদের স্বপ্নের সঙ্গে কিন্তু বাস্তবের গভীর যোগ রয়েছে। তাই স্বপ্নকে ব্রেনের কারসাজি ভেবে ফেললে কিন্তু ভুল করবেন!

৬. দুগ্ধজাত খাবার:

৬. দুগ্ধজাত খাবার:

বাঙালি বাড়িতে খেয়াল করে দেখবেন দুধ এবং দইকে বেজায় শুভ জিনিস হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। তাই তো যে কোনও শুভ অনুষ্টানে একদিকে যেমন দুধ ফোটানো হয়ে থাকে, তেমনি পরীক্ষার আগে দইয়ের ফোঁটা দেওয়ার রেওয়াজ তো সেই কোন কাল থেকে চলে আসছে। এত দূর পড়ার পর নিশ্চয় ভাবছেন দই বা দুধের সঙ্গে বড়লোক হয়ে ওঠার যোগটা কোথায়? আসলে এমনটা বিশ্বাস করা হয় যে ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে দই বা দুধ যদি চোখের সামনে এসে যায়, তাহলে জানবেন টাকায় পকেট ভরে উঠতে সময় লাগবে না।

৭. শঙ্খ ধ্বনি:

৭. শঙ্খ ধ্বনি:

আপনার ঘুম যদি ঘন্টার বা শঙ্খর ধ্বনিতে ভাঙে, তাহলে জানবেন ভাল সময় আসতে চলেছে আপনার। কারণ এমন ঘটনা ঘটার অর্থ হল স্বয়ং ভগবান আপনাকে জানান দিচ্ছেন যে অনেক হল খালি মানিব্যাগ নিয়ে ঘরা। কারণ এবার আপনার পকেট টাকায় ভরতে চলেছে।

Story first published: Wednesday, May 2, 2018, 15:19 [IST]
X
Desktop Bottom Promotion