Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নতুন লুনার সার্কেল যার প্রভাবে জীবনটাই বদলে যাবে এই চার রাশির!
আমাদের প্রত্যেকের উপরই যে চাঁদের একটা প্রভাব পরে, আর সেই প্রভাবে কখনও সখনও ভাল হয় তো কখনও মন্দ, সে বিষয়ে অনেকেই খোঁজ রাখেন না।
আমাদের প্রত্যেকের উপরই যে চাঁদের একটা প্রভাব পরে, আর সেই প্রভাবে কখনও সখনও ভাল হয় তো কখনও মন্দ, সে বিষয়ে অনেকেই খোঁজ রাখেন না। তাই তো আজ এই প্রবন্ধটি লেখার সিদ্ধান্ত নেওয়া।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নতুন লুনার সার্কেল। অর্থাৎ আমাদের জন্ম কুষ্টিতে বদলে যেতে চলেছে চাঁদের অবস্থান, আর তার প্রভাবে চারটি রাশির জাতক-জাতিকাদের জীবনেও আমুল পরিবর্তন আসতে চলেছে। এই চারটি রাশি হল যথাক্রমে মিথুন, কন্যা, ধনু এবং মীন। প্রসঙ্গত, চাঁদের অবস্থানগত পরিবর্তনের কারণে এই চারটি রাশির মধ্যে কারও কারও জীবনে সুখের বৃষ্টি হবে তো কারও জীবন ঢেকে যাবে দুঃখের অন্ধকারে। তাই তো বলি বন্ধ, আপনি যদি এই চারটি রাশির কোনওটির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে নিজের কথা ভেবে একবার এই লেখায় চোখ রাখতে ভুলবেন না যেন!
নিউ মুন কী জিনিস:
জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি লুনার সার্কেল শেষ হওয়ার পর যখন আরেকটা লুনার সার্কেল শুরু হয়, তখন সেই সময় পরিধিকে নিউ মুন নামে ডাকা হয়ে থাকে। প্রসঙ্গত, এক একটি লুনার সার্কেলের মেয়াদ কম-বেশি ২৮ দিন হয়। যেমনটা আগেও আলোচনা করা হয়েছে যে এই ২৮ দিনে চাঁদের প্রভাবে কারও ভাল হয়, তা কারও কারও জীবন দুর্বিষহ হয়ে ওঠে। আর নতুন লুনার সার্কেল শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর, মানে আগামী রবিবার, আর যার প্রভাব থাকবে পরের মাসের ৮ তারিখ পর্যন্ত। তাই সাবধান বন্ধু সাবধান...!
নতুন লুনার সার্কেল বা নিউ মুনের প্রভাব কেন পরবে আমাদের জীবনে?
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে নিউ মুন বা নতুন লুনার সার্কেল শুরু হওয়ার আগে এবং পরের সময়ে আমাদের আশেপাশে নানাবিধ এনার্জির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে, যার প্রভাবেই মূলত আমাদের জীবনে নানা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। এবারে যেমন এই চারটি রাশির জাতক-জাতিকাদের জীবন একেবারে বদলে যেতে চলেছে। এখন প্রশ্ন হল নতুন লুনার সার্কের কেমন প্রভাব পরবে এই রাশিগুলির উপরে?

১. মিথুনরাশি:
বিশেষজ্ঞদের মতে এই রাশির উপর চাঁদের এমন প্রভাব পরবে যে শরীর এবং মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পাবে চোখে পরার মতো। তাই তো কর্মজীবনে চরম সফলতা লাভের জন্য এর থেকে ভাল সময় আর হতে পারে বলে তো মনে হয় না। শুধু মনের কথা শুনে একের পর এক পদক্ষেপ নিয়ে যেতে হবে, তাহলেই দেখবেন কেল্লা ফতে! প্রসঙ্গত, আগামী এক মাস মিথুনরাশির জাতক-জাতিকাদের মনে নানা সব নতুন আইডিয়া জন্ম নেবে, সেগুলিকে যদি বাস্তবায়িত করতে পারেন, তাহলে জীবনের ছবিটা বদলে যেতে যে সময় লাগবে না, তা বলাই বাহুল্য!

২. কন্যারাশি:
এবারের "নিউ মুন" বা লুনার সার্কেলের সবথেকে বেশি মাত্রায় প্রভাব পরতে চলেছে এই রাশির উপর। এবং ভয়ের বিষয় হল আগামী একমাস একেবারেই ভাল যাবে না কন্যারাশির জাতক-জাতিকাদের। বিশেষজ্ঞদের মতে চাঁদের প্রভাবে একদিকে যেমন কাজের চাপ বাড়বে, তেমনি পরিবারিক জীবনেও নানা অশান্তি মাথা চাড়া দিয়ে উঠবে। তাই তো একথা বলতেই হয় যে আপনি মানসিক দিক থেকে কতটা শক্তপোক্ত তা প্রমাণ করার সময় এসে গেছে বন্ধু। মন শক্ত করে লেড়ে যান, দেখবেন খারাপ সময় দেখতে দেখতে কেটে যাবে।

৩. ধনুরাশি:
আগামী এক মাস আপনাদের জন্য যতটা ভাল, ততটাই খারাপ! কেন এমন কথা বলছি তাই ভাবছেন নিশ্চয়? আসলে বন্ধু নতুন লুনার সার্কেলের প্রভাবে আপনারা কর্মজীবনে তো অনেক অনেক নতুন নতুন সুযোগ পাবেন, কিন্তু নানা কারণে পারিবারিক জীবন এত মাত্রায় স্ট্রেসফুল হয়ে উঠবে যে চাকরি এবং পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য রাখা বেজায় কঠিন হয়ে দাঁড়াবে। এখন প্রশ্ন হল, তাহলে উপায় কী? এক্ষেত্রে বুদ্ধিমানের মতো কাজ হল আগামী কয়েক দিন কর্মজীবনের উপর ফোকাস করুন। কারণ এমনটা করলে সফলতা আপনার রোজের সঙ্গী হয়ে উঠবে, শুধু তাই নয় অর্থনৈতিক উন্নতি ঘটতেও দেখবেন সময় লাগবে না। আর পরিবারিক জীবন? আগামী মাসের ৮ তারিখের পর ধীরে ধীরে যখন চাঁদের প্রভাব কমতে শুরু করবে তখন কয়েকদিন কাজ থেকে ছুটি নিয়ে পরিবার এবং প্রিয় জনেদের সঙ্গে সামান কাটানোর প্ল্যান বানিয়ে ফেলুন, তাহলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে।

৪. মীনরাশি:
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে নতুন লুনার সার্কেল চলাকালীন আপনার বন্ধু এবং প্রিয়জনেদের উপর নজর ফেরান এবং জেনে নেওয়ার চেষ্টা করুন কে বাস্তবিকই আপনাকে বিপদের সময় সাহায্য করবে, আর কারা শুধু "নাম কে ওয়াস্তে" আপনার সঙ্গে জুড়ে রয়েছেন। কারণ প্রকৃত বন্ধু বা প্রিয়জনেদের খুঁজে নেওয়ার এর থেকে ভাল সময় আর হতে পারে বলে তো মনে হয় না। প্রসঙ্গত, এক্ষেত্রে আরও একটা জিনিস মাথায় রাখা একান্ত প্রয়োজন! তা হল আগামী একমাস যদি চান ভালোয় ভালোয় কেটে যাক, তাহলে মনের কথা শুনুন, দেখবেন ঠকবেন না!



Click it and Unblock the Notifications