কার্গিল বিজয় দিবসের ২৫ বছর পূর্তি, শহিদদের প্রতি সম্মান ও তাঁদের আত্মত্যাগকে স্মরণ করার দিন!

By Bhagysree Sarkar

আজ কার্গিল বিজয় দিবসের ২৫ বছর পূর্তি। কার্গিল বিজয় দিবস ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব এবং দেশের ঐক্যের প্রতীক। এই যুদ্ধে ভারতের বিজয় স্মরণে প্রতি বছর ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয়। এই যুদ্ধ ছিল পাকিস্তানের বিরুদ্ধে।

প্রবল ঠাণ্ডায় লাদাখের কঠিন পরিবেশে হয়েছিল যুদ্ধ। প্রায় ৬০ দিন ধরে এই যুদ্ধ চলে। শেষ পর্যন্ত ২৬শে জুলাই ভারতীয় সেনাবাহিনীর বিজয়ের মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটে। দেশজুড়ে পালিত হচ্ছে কার্গিল বিজয় দিবস বা পরাক্রম দিবস।

narendra modi

১৯৯৯ সালে ভারত-পাকিস্তানের সেনাদের সঙ্গে লাদাখে এই যুদ্ধ হয়। সরকারি পরিসংখ্যান অনুসারে প্রায় ৫০০ জন ভারতীয় সৈন্য কার্গিল যুদ্ধে শহিদ হন। কার্গিল যুদ্ধের বীর সেনাদের ভারত সরকার বীরত্বের পুরস্কারে ভূষিত ও সম্মানিত করে। ২৬ জুলাই সরকারিভাবে ঘোষণা করা হয় কার্গিল যুদ্ধ শেষ হয়েছে এবং ভারতীয় সেনার জয় হয়েছে৷

এই দিনটি আমাদের সৈন্যদের সাহসিকতা ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। কার্গিল বিজয় দিবস প্রত্যেক ভারতীয়ের জন্য গর্ব ও সম্মানের দিন। প্রতি বছর আজকের দিন আমরা আমাদের বীর সেনাদের স্মরণে এই দিনটি উদযাপন করি। যারা কার্গিল যুদ্ধে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।

ওই বছর ভারত ও পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়েছিল। গোপনে ভারতীয় সীমান্তে সৈন্য পাঠিয়ে উঁচু পাহাড়ের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল পাকিস্তান। তাদের উদ্দেশ্য ছিল কাশ্মীর ও লাদাখের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করা এবং সিয়াচেন হিমবাহ থেকে ভারতীয় সেনাবাহিনীকে সরিয়ে দেওয়া। এ ধরনের হামলায় কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হবে এবং ভারত দুর্বল হয়ে পড়বে এমনই ভাবনা ছিল।

প্রাথমিকভাবে ভারতীয় সেনাবাহিনী ভেবেছিল, এটি একটি ছোট অনুপ্রবেশ এবং এটি কয়েক দিনের মধ্যে সমাধান করা হবে। কিন্তু যখন ভারতীয় সেনাবাহিনী জানতে পারে যে এই হামলা খুব বড় পরিসরে করা হয়েছে, তখন ভারত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

ভারত সরকারও তার 'অপারেশন বিজয়' শুরু করে। এই অপারেশনে, কার্গিল এলাকায় ২,০০,০০০ এরও বেশি সৈন্য পাঠানো হয়েছিল। দেশ রক্ষায় ভারতীয় সৈন্যদের সাহসিকতা ও উত্তম কৌশলের কারণে ভারতীয় ভূখণ্ডগুলো পাকিস্তানের দখল থেকে ফিরিয়ে নেওয়া হয়।

আজকের এই দিনে আমরা স্মরণ করি সেই সব বীর সৈনিকদের যারা দেশ রক্ষায় জীবন উৎসর্গ করেছেন। কার্গিল বিজয় দিবসে, সারা দেশে শহিদদের শ্রদ্ধা জানানো হয়। শহিদদের পরিবারকে সম্মান জানানো হয় এবং তাদের আত্মত্যাগকে স্মরণ করা হয়।

Story first published: Friday, July 26, 2024, 13:07 [IST]
X
Desktop Bottom Promotion