Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) কিছু জিনিস যা নিয়ে আফশোস করে সব ভারতীয়
প্রত্যেক ভারতীয়র এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা সবার থেকে আমাদের আলাদা করে। আমাদের কেউ ভালোবাসলে আমরা মাত্রাতিরিক্ত খুশি হই, নিজের চেয়ে পাশের লোকটি ভালো কাজ করছে বলে মনে করি। অন্যের সাফল্যে খুশি হওয়ার চেয়ে নিজের উপরে রাগ হয় বেশি।
আর এইসব মিলিয়ে একটু বয়স হয়ে গেলেই আফশোসের আর শেষ থাকে না আমাদের। যারা জীবনে একটু কম সফল হন, উন্নতি কম করেন, তারা একটা বয়সের পর থেকেই হা-হুতাশ ও দীর্ঘশ্বাস ফেলে জীবন কাটান। নিচের স্লাইডে দেখে নিন, এমন কয়েকটি জিনিস যা নিয়ে প্রত্যেক ভারতীয় আফশোস করেন।

শৈশব হারিয়ে যাওয়া
আমাদের মধ্যে শতকরা একশো জন মানুষ কাটিয়ে আসা শৈশব নিয়ে হা-হুতাশ করেন। সেইসময়ের ভাবনা-চিন্তাহীন জীবনের প্রত্যেকটি মুহূর্ত নিয়ে আমরা পরে দীর্ঘশ্বাস ফেলি।

বোর্ডের পরীক্ষায় পাওয়া নম্বর
এটার কথা মনে পড়া মানে কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া। সবসময়ই আমাদের মনে হয়, ইস আর একটু যদি বেশি নম্বর পাওয়া যেত...!

হঠাৎ করে স্কুল ছুটি নেওয়া
স্কুলে পড়ার সময়ে আমরা অনেক সময়ই স্কুল ছুটি নিয়েছি। সেসময়ে ভালো লাগলেও এখন মনে হয়, সেইসময়ে প্রতিটা মুহূর্ত যদি ছুটি না নিয়ে উপভোগ করা যেত।

নিজের ভালোলাগাগুলিকে গুরুত্ব না দেওয়া
ছোটবেলায় আমাদের অনেকের বহু ভালোলাগা জিনিস থাকে। বই পড়া, ছবি আঁকা ইত্যাদি। তবে যত বড় হই, ততই যেন এসব জিনিস দূরে যেতে থাকে আমাদের। বড় হয়ে ওসব নিয়েই আফশোস হয়।

ভুল পেশায় যোগদান
পড়াশোনার পাঠ চুকিয়ে সকলের চেষ্টা থাকে যত তাড়াতাড়ি সম্ভব পেশাদার হওয়া। আর এটা করতে গিয়ে অনেকেই ভুল পেশা বেছে নেন যা নিয়ে পরে হা-হুতাশ করা ছাড়া পথ থাকে না।

ভারত-পাকিস্তান ম্য়াচ না দেখলে
ভারত ও পাকিস্তানের ক্রিকেট দ্বৈরথ না দেখতে পেলে অনেকেরই আফশোসের শেষ থাকে না। আর তাতে যদি কোনও রেকর্ড হয় তাহলে তো কথাই নেই।

ইংরেজিতে অক্ষমতা
পেশাগত ক্ষেত্রে ইংরেজি জানাটা এখন বাধ্যতামূলক। কোনও বড় জায়গায় কাজ করতে হলে এই ভাষাটি জানতেই হবে। তবে কিছুদিন আগে পর্যন্তও স্কুল স্তরে ইংরেজি ভাষা শিক্ষার মান যথোপযুক্ত ছিল না। যা নিয়ে মধ্যবয়স্করা সবসময়ই দীর্ঘশ্বাস ফেলেন।

পুরনো বন্ধুত্ব
প্রত্য়েক মুহূর্তে এগিয়ে চলে জীবন। আর এভাবেই জীবনের প্রতি বাঁকে নতুন নতুন বন্ধুত্ব গড়ে ওঠে। আর ছোটবেলার পুরনো বন্ধুরা বিস্মৃত হয়ে যায়। আমরা অনেকেই ছোটবেলার বন্ধুত্বকে মনে রেখে দিই ও তা মনে করি।

একবার যদি কথা বলতে পারতাম
উঁচু ক্লাসে উঠে বা কলেজে উঠে অনেককেই মনে ধরে আমাদের। তবে শেষ পর্যন্ত আর মনের কথা বলে ওঠা হয় না। এটা নিয়ে কিন্তু সারাজীবন আফশোস থেকে যায়।

প্রেমিক/প্রেমিকা না থাকা
কমবয়সে প্রেম করতে না পারলে এর দুঃখ সারাজীবন থেকে যায়।

ঠিক সময়ে ওজন না ঝরালে
মোটা মানুষেরা সবসময়ই ওজন ও শরীর নিয়ে আফশোস করে থাকেন। যদিও সুস্থ থাকাটাই সবচেয়ে আগে উচিৎ।

নারী সুরক্ষা
চারিদিকে ক্রমান্বয়ে বাড়তে থাকা নারী নিগ্রহ নিয়ে আমরা সবসময়ই হা-হুতাশ করি।

ধর্মীয় ভাবনা
ভারত ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে সর্বজনবিদিত হলেও ধর্ম নিয়ে আমাদের ছুঁৎমার্গ রয়েছে, এবং তা নিয়ে আমাদের আফশোসও রয়েছে।

বাবা-মাকে আরও সময় দেওয়া
পেশাগত জীবনে প্রবেশের পর থেকেই পরিবারকে সময় দেওয়া কমে যায় আমাদের। এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়ে বয়স্ক বাবা-মায়ের উপরে। কোনও কারণে মা-বাবার সেবা করার সুযোগ না হয়ে উঠলে সেই আফশোস সারা জীবনেও যায় না।

আফশোস নিয়ে আফশোস
আমরা কেন সব জিনিস নিয়ে হা-হুতাশ করি তা নিয়েও আমাদের প্রতিনিয়ত আফশোস হয়।



Click it and Unblock the Notifications