Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) আকর্ষণীয় গ্রাফিক টি-শার্টকে করে নিন আপনার স্টাইল স্টেটমেন্ট
এখন নানারকম স্লোগান লেখা টি-শার্ট খুবই জনপ্রিয় হয়েছে। শুধু আমজনতাই নয়, হলিউড, বলিউড থেকে শুরু করে টলিউডের সব সেলেবসরাও নানা ধরনের গ্রাফিক টি-শার্ট গায়ে চাপিয়ে ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করছেন।
কিছু গ্রাফিক টি-শার্টে যেমন নানাধরনের সিরিয়াস সামাজিক বার্তা থাকে, তেমনই কিছুতে আবার শুধুই মজার ছলে নানা বক্তব্য লেখা হয়ে থাকে। এই ধরনের টি-শার্ট একধরনের ব্যক্তিত্বতো তৈরি করেই, পাশাপাশি নতুন স্টাইল স্টেটমেন্ট গড়ে ওঠে এতে।
মূলত কমবয়সীরা এই ধরনের টি-শার্ট পড়লেও এখন যেকোনও বয়সের মানুষই গ্রাফিক টি-শার্ট ট্রাই করতে পারেন। সকলেই নিজের পছন্দমতো ডিজাইন পেয়ে যাবেন। নিচের স্লাইডে দেখে নিন কিছু সেরা গ্রাফিক টি-শার্ট ডিজাইন।

আধুনিক ডিজাইন
এখনকার টি-শার্টগুলি ডিজাইন বা স্টাইলে একেবারে কেতাদুরস্ত। হুমা কুরেশির এই স্টাইলটি আপনিও ফলো করতে পারেন।

প্রশ্নচিহ্ন দেওয়া টি-শার্ট
এরকম টি-শার্টগুলিতে নানা ধরনের সমসাময়িক বা ঐতিহাসিক প্রশ্নাবলী থাকে। আধুনিক এবং একইসঙ্গে স্টাইলিস্ট।

বিমূর্ত ডিজাইন
অ্যাবস্ট্রাক্ট আর্ট বা বিমূর্ত ডিজাইন। মাঝে কোনও একটি আকর্ষণীয় লোগো বা ছবি। এর চল এখন সবচেয়ে বেশি।

টি-শার্ট, সঙ্গে জ্যাকেট
গ্রাফিক টি-শার্টকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে উপরে চাপানো একটি জ্যাকেট। আপনিও ট্রাই করতে পারেন।

'অফ সোল্ডার' টি-শার্ট
জিম করা সেক্সি ফিগারকে ঢেকে রাখতে চাইছেন না। লিসা হেডেনের মতো এই 'অফ সোল্ডার' টি-শার্ট পরে দেখুন।

ব্ল্যাক অ্যান্ড বোল্ড
জারিন খানের এই টি-শার্টের স্টাইলটি পুরনো হলেও যথেষ্ট আকর্ষণীয়।

লেস লাগানো টি-শার্ট
তমন্না ভাটিয়ার মতো কমবয়সী মেয়েরা এই টি-শার্ট ট্রাই করতে পারো। আকর্ষণীয় লাগবে।

স্কার্টের সঙ্গে টি-শার্ট
আগে লং স্কার্টের সঙ্গে টি-শার্টের চল ছিল। এখন ছোট স্কার্টের সঙ্গে পড়তে হবে, তাহলেই তৈরি হবে স্টাইল স্টেটমেন্ট। তবে হ্যাঁ, পায়ের চটিটি অবশ্যই মানানসই হতে হবে।

বয়ফ্রেন্ডস টি-শার্ট
অনেকেই সম্পর্কের স্ট্যাটাস তাদের টি-শার্টে নিয়ে ঘোরেন। এটা আধুনিক ফ্যাশন। আপনিও ট্রাই করতে পারেন।

কলেজ টি-শার্ট
আলিয়ার স্টাইলের টি-শার্ট এখনকার কলেজে পাঠরতা মেয়েদের সবচেয়ে পছন্দের। তবে আরও বেশি বয়সেও তা পরে দেখা যেতে পারে।



Click it and Unblock the Notifications