Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Joint pain: শীত পড়তেই জয়েন্টে ব্যথা নিয়ে চিন্তা? জেনে নিন সঠিক পদ্ধতিতে কীভাবে ব্যথা দূর করবেন
Joint pain: শীত (winter) আসতেই চিন্তা বাড়ে। এই মরশুমে ঠাণ্ডা লাগার সমস্যা তো লেগেই থাকে। সঙ্গেই আবার বাড়ে জয়েন্টে ব্যথাও। সর্দি-কাশি সাধারণ সমস্যা হলেও অনেকেই জয়েন্টে ব্যথা কিন্তু অবহেলা করার নয়। তবে এই সমস্যায় শুধু বয়স্করা নয়, তরুণদের মধ্যেও দেখা যায়। হাঁটুতে ব্যথা (knee pain) বর্তমানে খুবই সাধারণ একটি সমস্যা। মূলত, ঠাণ্ডা লাগার কারণে রক্ত সঞ্চালন কমে গেলে জয়েন্টে ব্যথার সমস্যা বাড়ে।
চিকিৎসকরা বলছেন, এই মরশুমে কম শারীরিক পরিশ্রমের কারণে হাড়ের মধ্যে নড়াচড়াও কমে হয়। তাছাড়া ভিটামিন ডি-এর ঘাটতি তো রয়েছেই। এর ফলে শরীর শক্ত হয়ে যায় এবং জয়েন্টে ব্যথাও ক্রমশ বাড়তে থাকে। তবে এই জয়েন্টের ব্যথা (Joint pain) ও শক্ত হয়ে যাওয়া থেকে মুক্তি পেতে ম্যাসাজ কার্যকর হতে পারে। মনে রাখবেন, যে কোনও ম্যাসেজের সম্পূর্ণ সুবিধা পেতে আপনাকে সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। চলুন আজকের প্রতিবেদনে বাড়িতেই জয়েন্টের ব্যথা থেকে মুক্তি (Home Remedies for Joint Pain) পেতে সঠিকভাবে ম্যাসাজ করার স্টেপগুলি জেনে নেওয়া যাক-

হাঁটুর ব্যথা হলে আপনি বেছে নিতে পারে তিলের তেল (Sesame oil for joint pain)। প্রতিদিন পাঁচ মিনিট ম্যাসাজ করুন এই তেল দিয়ে। ম্যাসাজের জন্য তিলের তেল দিয়ে হাঁটুতে দশ মিনিট ম্যাসাজ করতে পারেন। মনে রাখবেন, অ্যাসিডিটির সমস্যা থাকলে নারকেল তেল দিয়ে ম্যাসাজ করাই ভালো।
- কীভাবে হাঁটু মালিশ করতে হয়?
হাঁটু বা হাড় মালিশ করতে প্রথমে হাতের তালুতে তেল নিন। এবার দুই হাতে ভালো করে তেল মাখুন। তারপর ম্যাসাজ করা শুরু করুন। দুই পাশ থেকে হাঁটু ম্যাসাজ করতে থাকুন। উভয় হাত হাঁটুর পাশে রেখে ঘষতে হবে। এটি করলে রক্ত সঞ্চালন বাড়বে এবং জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পাবেন।
- বুড়ো আঙুলের সাহায্যে ম্যাসাজ করুন
বৃত্তাকার গতিতে হাঁটুর সামনে এবং পিছনে ম্যাসেজ করতে হবে অবশ্যই। মনে রাখবেন, বুড়ো আঙুলের সাহায্যে এই ম্যাসাজ করলে হাঁটুর ক্যাপ মসৃণ ও নমনীয় হয়ে ওঠে। সেই সঙ্গে দৃঢ়তা চলে যায়। তাই এই স্টেপ করতে ভুলবেন না।
এছাড়া আপনার হাঁটুর নীচের হাড় এবং পেশীগুলি ম্যাসেজ করতে ভুলবেন না। আঙ্গুলের সাহায্যে চাপ প্রয়োগ করে হাঁটুর ঠিক নিচের অংশে ম্যাসাজ করতে থাকুন। শেষ পর্যায়ে পায়ের পাতাও ম্যাসাজ করতে হবে। বুড়ো আঙুলে তেল মাখুন এবং ম্যাসাজ করুন।



Click it and Unblock the Notifications