Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Itching: বারবার লোশন লাগিয়েও চুলকানি কমছে না? ঘরোয়া টোটকাতেই পাবেন মুহূর্তে আরাম!
Itching: শীতের (Winter) মরশুম অনেকেরই খুব পছন্দের। কিন্তু এই মরশুমে ত্বকের নানান সমস্যার (Various skin problems in winter) সম্মুখীন হতে হয় আমাদের। মূলত, আবহাওয়ায় জলীয়বাষ্প কম হওয়ার কারণে ত্বক শুষ্ক হতে শুরু করে। আর শুষ্কতার পরিমাণ বাড়তে শুরু করলে ত্বক ফাটা, চুলকানির (Skin cracking, itching) সমস্যা বেড়ে যায়। চুলকানির (Itching) সমস্যা মানুষকে বড্ড জ্বালাতন করে। আশেপাশে চোখ ফেরালেই দেখবেন এই সমস্যায় ভুক্তভুগী মানুষ ঘুরে বেড়াচ্ছেন।
বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ মানুষই জানেন না, ঠিক কী করে এই সমস্যার সঙ্গে লড়াই করতে হয়। অনেকেই আবার ত্বকের আর্দ্রতা বজায় (maintaining skin moisture) রাখার জন্য লোশন বা ক্রিম বারবার ব্যবহার করে থাকেন, কিন্তু লাভ হয় না। তাই যদি আপনিও এই সমস্যায় ভুগে থাকেন, তাহলে আপনার রুটিন পরিবর্তন করে কিছু ঘরোয়া প্রতিকার (Home remedies to prevent itching) অবলম্বন করা উচিত। চলুন জেনে নেওয়া যাক, এমন কিছু ঘরোয়া উপায় যার সাহায্য সহজেই আপনি এই সমস্যার সমাধান (Winter Skincare Tips) করতে পারবেন-

- অ্যালোভেরা জেল ব্যবহার করুন
অ্যালোভেরা ত্বকে শীতলতা এবং প্রশান্তি প্রদান করে। এজন্য চুলকানির জায়গায় খাঁটি অ্যালোভেরা জেল লাগালে উপকার পাবেন। এটি ত্বককে আর্দ্র রাখে এবং চুলকানি কমাতে সাহায্য করবে।
- পর্যাপ্ত জল পান করুন
ত্বককে ভেতর থেকে হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত জল পান করা খুবই জরুরি। জলশূন্যতার কারণেও ত্বকে চুলকানি হতে পারে। তাই দিনে কমপক্ষে ৮-১০ গ্লাস জল পান করুন।
- নারকেল তেল ব্যবহার করুন
নারকেল তেল ত্বককে গভীরভাবে আর্দ্র রাখতে সাহায্য করে। সঙ্গে এটি চুলকানি থেকে তাৎক্ষণিক উপশম দেয়। এজন্য স্নানের পর সারা শরীরে হালকা গরম নারকেল তেল লাগালে উপকার পাবেন। এটি ত্বককে আর্দ্র রাখবে এবং চুলকানি থেকে মুক্তি দেবে।
- একটি ভেজা কাপড় ব্যবহার করুন
যদি আপনার ত্বকের চুলকানি তীব্র হয়, তাহলে ঠাণ্ডা জলে একটি কাপড় ভিজিয়ে চুলকানির জায়গায় রাখুন। এটি তাৎক্ষণিক আরাম প্রদান করে।
- লুফা বা কঠোর স্ক্রাব এড়িয়ে চলুন
স্নানের সময় লুফা বা কঠোর স্ক্রাব ব্যবহার করলে ত্বকের আরও ক্ষতি হতে পারে। এতে ত্বকের উপরের স্তরে আঁচড় পড়তে পারে, যা চুলকানি বাড়াতে পারে। তাই স্নানের সময় এসব এড়িয়ে চলাই বুদ্ধিমানের।
- হালকা গরম জল দিয়ে স্নান করুন
খুব গরম জলে স্নান করলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়ে যায়, যা চুলকানি বাড়াতে পারে। এর পরিবর্তে, হালকা গরম জল ব্যবহার করুন। স্নানের পর, ত্বক আলতো করে মুছে ফেলুন এবং সাথে সাথে ময়েশ্চারাইজার লাগান।
- একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন
এই ঘরোয়া প্রতিকারের পরেও যদি চুলকানি না কমে, তাহলে একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। এটি কোনও অ্যালার্জি বা ত্বকের রোগের লক্ষণ হতে পারে।



Click it and Unblock the Notifications