Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সাধের পোশাকে ছত্রাকের দাগ পড়েছে? ঘরোয়া উপায়েই তুলে ফেলা যাবে এই দাগ!
বর্ষার দিনে জামাকাপড়ে অদ্ভুত গন্ধ হয়। তার সঙ্গে পোশাকের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ সাদা-কালো দাগও ভরে যায়। জামার বিশ্রী গন্ধ না হয় পারফিউম বা ডিওডোরেন্ট দিয়ে ঢাকা দেওয়া যাবে। কিন্তু পোশাকের স্পষ্ট দাগ তো সহজে তুলে ফেলা যাবে না। সেক্ষেত্রে উপায়?
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে প্রায় সব পোশাকেই ছত্রাকের আনাগোনা লক্ষ করা যায়। তবে এর জন্য লন্ড্রিতে টাকা খরচ না করে বাড়িতেই সহজ উপায়ে ছত্রাকের এই দাগ তুলে ফেলা যেতে পারে। দেখে নিন পোশাক থেকে ছত্রাকের দাগ তোলার কিছু ঘরোয়া টোটকা।

ভিনেগার এবং বেকিং সোডার মিশ্রণ
পোশাকের যে অংশে ছত্রাকের দাগ রয়েছে, প্রথমে সেই জায়গাটি ব্রাশ দিয়ে ভাল করে ঝেড়ে নিন। বালতিতে পরিমাণমতো জল নিয়ে তার মধ্যে ভিনেগার এবং সামান্য বেকিং সোডা মিশিয়ে নিন। এই মিশ্রণে খানিকক্ষণ ডুবিয়ে রাখুন ফাঙ্গাস ধরে যাওয়া পোশাক। কিছুক্ষণ পর ভিনেগারের মিশ্রণ থেকে পোশাক তুলে নিয়ে সাবান জলে ভাল করে কেচে নিন। তারপর পোশাক রোদে শুকিয়ে তুলে রাখুন।
লেবু ও নুন
পোশাকে পড়া ছত্রাকের দাগ তুলতে দারুণ কাজ করে এই টোটকা। একটি পাতিলেবু কেটে তাতে সামান্য নুন দিয়ে দিন। সেই লেবু সমেত নুন দাগের জায়গায় ঘষে নিন। পরে তা কেচে রোদে শুকিয়ে ফেলুন। এতে কেটে যাবে ছাতার দাগ।
সাদা কাপড়ে ছাতার দাগ তোলার উপায়
সাদা পোশাকে ছাতার দাগ পড়লে তা সহজে যেতে চায় না। তবে এই সমস্যারও সমাধান আছে। তিনভাগ জলে এক ভাগ ব্লিচ মিশিয়ে পোশাকের কালো ছোপগুলির ওপর মাখিয়ে রেখে দিন কিছুক্ষণ। তবে ব্লিচ ব্যবহারে কাপড় খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ব্লিচের পরিমাণটা ঠিক রাখুন।
সিল্কের পোশাক
সিল্কের কাপড়ে ছাতা পড়ে গেলে সবচেয়ে বেশি সমস্যা হয়। কারণ এটি নিত্য জলে ধোওয়া যায় না। এক্ষেত্রে ব্যবহার করতে পারেন হাইড্রোজেন পেরক্সোসাইড। ব্রাশে হাইড্রোজেন পেরক্সোসাইড লাগিয়ে পোশাকে ঘষে নিন। পরে শ্যাম্পু দিয়ে পোশাক ধুয়ে নিন। দাগ গাঢ় হলে ড্রাই ক্লিন করতে পারেন।
খোলামেলা জায়গায় পোশাক রাখুন
কাচা পোশাক ঠিকমতো ভাঁজ করে এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত হাওয়া বাতাস চলাচল করতে পারে। বদ্ধ কাঠের আলমারিতে রাখলে আবার সেই একই ফাঙ্গাসের সমস্যা দেখা দিতে পারে।



Click it and Unblock the Notifications
