রান্নাঘরে বোঁটকা গন্ধ? এই ঘরোয়া টোটকায় দূর হবে হেঁশেলের দুর্গন্ধ!

রান্নাঘরে খাবারের গন্ধে মম করবে, তাই তো স্বাভাবিক। কিন্তু অনেক সময় মাছ-মাংস রান্নার পর হেঁশেল থেকে কেমন যেন আঁশটে গন্ধ বেরোয়। আদা-রসুনের তীব্র গন্ধও থেকে যায় রান্নাঘরে। সব মিলিয়ে একটা বিচ্ছিরি গন্ধ বেরোয় হেঁশেল থেকে।

রান্নার পর অনেকেই হেঁশেল পরিষ্কার করেন ভালো করে। তবুও দুর্গন্ধ কাটতেই চায় না। এক্ষেত্রে আপনি কিছু ঘরোয়া টোটকা অনুসরণ করে দেখতে পারেন। দেখে নিন, হেঁশেলের দুর্গন্ধ দূর করতে কী করবেন।

Ways to get rid of cooking smells from your kitchen

রান্নার বাসন ধুয়ে ফেলুন
রান্না শেষ হওয়ার পর, ব্যবহৃত বাসনকোসন সঙ্গে সঙ্গে সাবান জলে ধুয়ে ফেলুন। রান্নায় ব্যবহৃত বাসন সঙ্গে সঙ্গে না ধুলে তাতে তেল-মশলা আরও চেপে বসে যায়। ফলে সেগুলো পরে যতই ঘষুন না কেন, সহজে উঠতে চায় না। তা থেকে দুর্গন্ধ ছড়ায়।

চিমনি বসান
রান্নাঘরে এক্সজস্ট ফ্যান অথবা চিমনি বসান। এগুলি রান্নার তেল ও মশলার দুর্গন্ধ সহজেই দূর করতে পারে।

ভিনেগার
একটি পাত্রে ভিনেগার বা বেকিং সোডা নিয়ে রান্নাঘরের স্ল্যাবে সারা রাত রেখে দিন। ভিনেগার খুব সহজেই কোনও গন্ধ শোষণ করে নিতে পারে।

কফি
কফি কেবল শরীর ক্লান্তি দূর করে না, পাশাপাশি রান্নাঘরের দুর্গন্ধও তাড়াতে পারে। কফিতে রয়েছে নাইট্রোজেন, যা খুব সহজেই দুর্গন্ধ শোষণ করে নিতে পারে। হেঁশেলের বিভিন্ন অংশে কফির গুঁড়ো ছড়িয়ে রাখুন। কিছু ক্ষণ পর ধীরে ধীরে গন্ধ কেটে যাবে।

বেকিং সোডা
রান্নাঘরের দুর্গন্ধ তাড়াতে ব্যবহার করতে পারেন বেকিং সোডা। এক গ্লাস জলে বেকিং সোডা গুলে হেঁশেলের এক পাশে সারা রাত রেখে দিন। পর দিন সকালে দেখবেন গন্ধ চলে গিয়েছে।

X
Desktop Bottom Promotion