ছারপোকার জ্বালায় অস্থির কাণ্ড? ঘরোয়া উপায়ে কীভাবে তাড়াবেন জানুন

By Bhagysree Sarkar

ঘরে ছারপোকা ঢুকলেই বিপদ। এগুলি খুব সহজেই বংশবৃদ্ধি করতে পারে। ঘরের কোথায় যে লুকিয়ে বসে থাকবে বুঝতেও পারবেন না। ঠিক শোবার সময়ই হঠাৎ করে কামড় পড়বে আপনার শরীরে। তবে শুধু বিছানাতেই নয়, এই পোকা লুকিয়ে বসে থাকে কার্পেট, সোফাতেও। অনেকেই এই সমস্যায় ভুগছেন। অনেকে আবার একাধিক ছাড়পোকা তাড়ানোর স্প্রে-ও ব্যবহার করেছেন। কিন্তু ফল মেলেনি।

ছাড়পোকা তাড়ানো বেশ কঠিন একটি কাজ। সহজে আপনার বাড়ি ছেড়ে যাবে না। তবে এমন কিছু ঘরোয়া উপায় আছে যা মেনে চললে সহজেই তাড়ানো যাবে ছারপোকা। এসব উপায় মেনে চললে ঘরে কখনোই ছারপোকার উপদ্রব দেখা দেবে না। ছারপোকার যন্ত্রণা থেকে মুক্তি পেতে কী কী মেনে চলতে হবে দেখুন।

BUG
  • ঘর পরিষ্কার করুন

মনে রাখবেন, ঘর যত অপরিষ্কার থাকবে ততই ছারপোকার উৎপাত বাড়বে। তাই সপ্তাহে একবার হলেও সারা ঘর ভালো করে পরিষ্কার করুন।

  • ন্যাপথলিনের ব্যবহার করুন

ঘরের ছারপোকা তাড়াতে ন্যাপথলিন খুবই কার্যকর। অন্তত মাসে দুবার ন্যাপথলিন গুঁড়ো করে বিছানাসহ উপদ্রবপ্রবণ এলাকায় ছিটিয়ে দিন। কিছুদিনের মধ্যেই দেখবেন এই পোকার উৎপাত বন্ধ হয়েছে। তবে ঘরে ছোট শিশু থাকলে সতর্ক থাকুন। কোনওভাবেই যেন শিশু মুখে দিতে না পারে।

  • ব্যবহৃত আসবাবপত্র ও লেপ-তোশক রোদে দিন

মনে রাখবেন, শীত হোক বা গ্রীষ্ম আপনার বাড়ির যে এলাকাগুলিতে ছাড়পোকা বংশবিস্তার করছে, সেসব জায়গা নিয়মিত রোদে দিতে হবে। এতে ছারপোকা মারা যাবে খুব সহজেই।

  • নিমপাতার ব্যবহার

বিছানা বা যেখানে ছারপোকার উপদ্রব বেশি সেখানে নিমপাতা কুচি ছিটিয়ে দিন। এতে সহজেই পালাবে এই পোকা।

  • এসেনশিয়াল তেল ব্যবহার করুন

যে ঘরে ছারপোকার উৎপাত হয়েছে, সেখানে ল্যাভেন্ডার এসেনশিয়াল তেল স্প্রে করুন। দু-তিন দিন স্প্রে করলেই ছারপোকা আপনার ঘর ছেড়ে পালাতে বাধ্য।

Story first published: Sunday, June 9, 2024, 15:51 [IST]
X
Desktop Bottom Promotion