Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
তেলচিটে-দুর্গন্ধ ভরপুর হেঁশেলের তোয়ালে? রইল বিনা খরচে জীবাণুমুক্ত তোয়ালে পাওয়ার ট্রিকস
আমাদের বাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হল হেঁশেল। এখানের লুকিয়ে থাকে আমাদের সুস্বাস্থ্যের চাবিকাঠি। আর প্রত্যেক রান্নাঘরেই ব্যবহৃত হয় সাধারণ তোয়ালে। এই তোয়ালের নানা ব্যবহার করে থাকি, যেমন- রুটি রাখা, বাসনপত্র পরিষ্কার করা, টেবিল টপ পরিষ্কার করা বা অন্যান্য পরিষ্কারের কাজে বেশি ব্যবহার করা হয়। তবে যখনই এই তোয়ালের পরিষ্কার করার কথা ওঠে, তখনই সমস্যা দেখা দেয়।
অনেক সময় এমন হয়, প্রতিদিনের ব্যবহারের ফলে এই তোয়ালেগুলি এতটাই ময়লা হয়ে যায় যে সাধারণ ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা যায় না। শুধু তাই নয়, পরিষ্কার করার পরেও এর আঠালোভাব ও দুর্গন্ধ থেকে যায়। এমতাবস্থায় হাতে মাত্র কয়েক মিনিট থাকলেই আপনিও পারবেন এই সমস্যার মোকাবিলা করতে। চলুন ৫ মিনিটের মধ্যে কীভাবে এই দুর্গন্ধযুক্ত পরিষ্কার করা যায় তা জেনে নিন।

ছবি সৌজন্য- pexels
রান্নাঘরের তোয়ালে পরিষ্কার করার সহজ উপায়-
১. প্রথমে একটি বড় পাত্র নিন এবং তাতে রান্নাঘরের সব তোয়ালে এক জায়গায় রাখুন। এবার এতে প্রায় ৩ থেকে ৪ চামচ টুথপেস্ট দিন। তারপর এতে ২ থেকে ৩ চামচ বেকিং সোডা মেশান।
২. এবার এতে ২ থেকে ৩ চামচ যেকোনো ধরনের ডিটারজেন্ট বা ডিশ ওয়াশার সাবান যোগ করুন। এরপর এতে ৫ থেকে ৬ চামচ সাদা ভিনেগার মেশান।
৩. এখন এই সবের উপর ১ মগ ফুটন্ত জল ঢালুন। তারপর চামচের সাহায্যে এই জল মিশিয়ে তাতে তোয়ালে ডুবিয়ে ১৫ মিনিট রেখে দিন।
৪. কিছুক্ষণের মধ্যেই দেখবেন কাপড়ে উপস্থিত তেল ও ময়লা আলাদা হতে শুরু করবে। এভাবে ১৫ থেকে ২০ মিনিট পর হাত দিয়ে কাপড় ভালো করে ঘষে নিন। দেখবেন তোয়ালে থেকে ময়লা পুরোপুরি উঠে গিয়েছে।
৫. এবার এই তোয়ালেগুলি ছেঁকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে রোদে শুকানোর জন্য ছড়িয়ে দিন। রান্নাঘরের তোয়ালে নতুনের মতো নরম ও পরিষ্কার হবে।



Click it and Unblock the Notifications