Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বর্ষায় বাড়িতে উইপোকার জ্বালায় অতিষ্ঠ, খাট-আসবাবপত্র কিছুই ছাড়ছে না? রইল ঘরোয়া টোটকা
আপনা বাড়িতে কি বাসা বেঁধেছে উইপোকা? বইয়ের তাক, বিছানা, সোফা কিছুই ছাড়ছে না? এই সমস্যা হলে আপনার বাড়ির কোনও আসবাবপত্রই থাকবে না আর। একটু স্যাঁতস্যাতে পরিবেশ হলে জাকিয়ে বসে উইপোকা। উইপোকার উপদ্রবে বাড়িতে টেকা যেন দায় হয়ে পড়ে। এই পোকা আমাদের বাড়ির কাঠ, আসবাবপত্র এবং অন্যান্য জিনিসপত্রের অস্তিতই রাখে না।
এমনকি আমাদের বাড়ির দেয়ালেও দেখতে পাওয়া যায় এই পোকা। বাড়ির সৌন্দর্য কেড়ে নেয়। তাই এই পোকা অপসারণ করা খুবই জরুরি। তবে জানেন কি আপনার হাতের কাছেই রয়েছে এমন কিছু টোটকা, যেটা দিয়ে সহজেই তাড়াতে পারেন। জেনে নিন সম্পূর্ণ ঘরোয়া উপায়ে উইপোকা নির্মূল করার পদ্ধতি।

- রসুন তেল
রসুনের তেল উইপোকা মারার একটি দুর্দান্ত ঘরোয়া প্রতিকার। এর বিশেষত্ব হল যে স্থানে উইপোকা পাওয়া যায়, সেখানে লাগালে সেগুলি থেকে মুক্তি পাওয়া যায়। রসুনের তেলে উপস্থিত উপাদানগুলি কার্যকরভাবে উইপোকা ধ্বংস করে।
- নিম তেল
উইপোকা যে জায়গায় উৎপাত করছে সেখানে নিম তেল ব্যবহার করুন। এটি কার্যকরীভাবে উইপোকা নির্মূল করতে সক্ষম। এতে উপস্থিত জীবাণু নাশক উপাদানগুলি উইপোকাদের ধ্বংস করে।
- নুন
নুন একটি সাধারণ ঘরোয়া প্রতিকার, যা উইপোকা তাড়াতে সহায়ক। এটি প্রত্যেকের বাড়িতেই থাকে। নুন জলে দ্রবীভূত করে উইপোকা আক্রান্ত স্থানে ছিটিয়ে দিলে উইপোকা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
- ন্যাপথলিন
উইপোকা তাড়াতে ন্যাপথলিনও বেশ কার্যকরী। ন্যাপথলিনের বল রেখে দিতে পারেন আসবাবের কোণায়। কাঠের আলমারি হোক বা অন্য কোনও সামগ্রী এক কোণা করে রেখে দিন এটি। খাটেও রাখতে পারেন। ন্যাপথলিনের কড়া গন্ধে উইপোকা ঘেঁষবে না।
এছাড়াও কর্পূরের গন্ধও উইপোকা সহ্য করতে পারে না। কর্পূর গুঁড়ো করে তরল প্যারাফিনের সঙ্গে মিশিয়ে ঘরের দেওয়ালে ও আসবাবের গায়ে দিয়ে দিতে পারেন। এভবেও উইপোকার উপদ্রব থেকে মুক্তি পেতে পারেন।



Click it and Unblock the Notifications