Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সুতির জামা কাচলেই রং ওঠে? এই ৬ টোটকায় দীর্ঘ দিন টিকে থাকবে পোশাকের জেল্লা!
গরমের দিনে সুতির পোশাক ছাড়া অন্য কিছু যেন ভাবাই যায় না। ঢিলেঢালা, হালকা আরামদায়ক সুতির পোশাক ত্বক ভাল রাখে, আর শারীরিক অস্বস্তিও কম হয়।
তবে সুতির জামাকাপড়ের কিন্তু যথাযথ যত্নের প্রয়োজন। না হলে পোশাক রুক্ষ হয়ে যাবে। এমনকি রঙও চটে যেতে পারে। কী ভাবে নেবেন সুতির পোশাকের যত্ন? রইল তারই কিছু টিপস।

গরম জলে পোশাক ধোবেন না
গরম জলে জামাকাপড় কাচার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু সুতির কাপড় কখনওই গরম জলে ভিজিয়ে রেখে কাচবেন না। এতে রং চটে যেতে পারে। ঠান্ডা জল দিয়েই সুতির পোশাক কাচুন। আর, লিক্যুইড সাবানে সুতির পোশাক কাচতে পারলে সবচেয়ে ভাল।
পোশাক উল্টো করে কাচুন
সুতির পোশাক সব সময় উল্টো করে সাবান জলে ধোয়া ভাল। এতে দীর্ঘ দিন টিকে থাকবে জামাকাপড়ের রং।
নুন জলের ব্যবহার
সুতির পোশাক প্রথম বার ধোওয়ার সময় তা থেকে অনেকটা রং বেরিয়ে যায়। তাই প্রথম বার কাপড় ধোয়ার আগে নুন জলে কিছু ক্ষণ ডুবিয়ে রাখুন। তার পর সাবান জলে কাচুন। এতে কাপড়ের রং টিকে থাকবে।
ওয়াশিং মেশিনে কাপড় কাচার পদ্ধতি
ওয়াশিং মেশিনে সুতির কাপড় কাচলে, সাবানের সঙ্গে এক কাপ ভিনেগার মিশিয়ে নিন। এতে কাপড়ের রং চটবে না, আর পোশাকের উজ্জ্বলতাও বজায় থাকবে। তবে সুতির জামাকাপড় মেশিনে ধোয়ার চেয়ে, ঠান্ডা জলে হাত দিয়ে ধোয়াই সবচেয়ে ভাল।
মেশিনে শুকাবেন না
মেশিন ড্রায়ারগুলি সুতির জামাকাপড় আরও রুক্ষ করে তুলতে পারে এবং রং চটাতে পারে। তাই প্রাকৃতিক হাওয়ায় পোশাক শুকানো সবচেয়ে ভাল। এতে দীর্ঘ দিন কাপড়ের উজ্জ্বলতা বজায় থাকবে।
ছায়ায় পোশাক শুকাতে দিন
সুতির জামাকাপড় চড়া রোদে শুকাতে না দেওয়াই ভাল। এতে পোশাকের রং ফ্যাকাশে হয়ে যেতে পারে। তাই ছায়া আছে এমন জায়গায় কাপড় মেলুন।



Click it and Unblock the Notifications