Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ফ্রিজ খুললেই বোটকা গন্ধ? কোন উপায়ে রেহাই পাবেন এই সমস্যা থেকে?
কর্মব্যস্ততার যুগে এখন ফ্রিজই সবচেয়ে বড় ভরসা। অফিস করে বাড়ি ফিরে রান্না করতে ভাল লাগে না। তাই আগে থেকে খাবার বানিয়ে অনেকেই ফ্রিজে রেখে দেন। সারা সপ্তাহের বাজারও স্টোর করা থাকে ঠান্ডাঘরে।
ফ্রিজ যখন এতটাই দরকারি, তখন এর যত্নও নিতে হবে ঠিকমতো। অনেকের বাড়িতে ফ্রিজ খুললেই দুর্গন্ধে নাকে চাপা দিতে হয়। দীর্ঘ দিনের অযত্নের কারণেই ফ্রিজে এমন দুর্গন্ধ হতে পারে। কোন উপায় রেহাই পাবেন এই সমস্যা থেকে? রইল কিছু সহজ টোটকা।

বেকিং সোডা
যে কোনও দুর্গন্ধ দূর করতে বেকিং সোডার জুড়ি মেলা ভার। একটা বাটিতে বেকিং সোডা ভরে ফ্রিজের ভিতরে রেখে দিন। কয়েক ঘণ্টা এটি ফ্রিজের ভিতরেই রাখুন। ফলাফল পাবেন হাতেনাতে!
ভিনেগার
ফ্রিজে অতিরিক্ত গন্ধ হলে তা দূর করতে অন্যতম ভরসা হতে পারে ভিনিগার। ফ্রিজে একটা বাটিতে বা কাপে সাদা ভিনেগার ভরে রেখে দিন। এ ছাড়া, এক কাপ জলে তিন ফোঁটা ভিনিগার দিয়ে ফুটিয়ে নিন। জলটি একটি পাত্রে ঢেলে ফ্রিজে ঢুকিয়ে রাখুন। কয়েক ঘণ্টা পর ফ্রিজ খুলে দেখবেন গন্ধ একেবারে চলে গিয়েছে!
ওটমিল
অ্যালুমিনিয়ামের বাটিতে করে ওটস নিয়ে ফ্রিজে রেখে দিন। দেখবেন দুর্গন্ধ দূর হবে।
লেবু
পাতিলেবু কয়েকটা টুকরো করে ফ্রিজের ভিতরে রেখে দিন। লেবু আপনার ফ্রিজের দুর্গন্ধ শোষণ করে নেবে।
এসেন্সিয়াল অয়েল
ফ্রিজের গন্ধ তাড়াতে কাজে আসে এসেন্সিয়াল অয়েলও। কয়েকটি তুলোর বল এসেনশিয়াল অয়েলে ভিজিয়ে ফ্রিজের ভিতর রেখে দিন। তবে খেয়াল রাখবেন, এই সময় যেন ফ্রিজে কোনও খাবার না থাকে। কয়েক ঘণ্টা রাখার পর ফ্রিজের দরজা খুলুন, দেখবেন দুর্গন্ধ চলে গিয়েছে।
চারকোল
একটি পাত্রে চারকোল নিয়ে ফ্রিজের ভিতরে রাখুন। রেফ্রিজারেটরের তাপমাত্রা একেবারে কমিয়ে দিন। কয়েক ঘণ্টা পর ফ্রিজ খুলে দেখুন দুর্গন্ধ কেটে গিয়েছে।



Click it and Unblock the Notifications