Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Sore Throat: গলা খুসখুস-ব্যথা, নিমেষে হবে গায়েব! ট্রাই করুন এই ঘরোয়া টোটকা
Sore Throat: শীত ফের ফিরছে। শীতে জীবাণু অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। আর শীতকাল (winter) মানেই ঠাণ্ডা লাগার সমস্যা। জ্বর, সর্দি, কাশি যেন লেগেই থাকে। এতে করেই গলা খুসখুসের সমস্যা (Sore throat problem) হয়ে থাকে। সঙ্গে আবার গলা ব্যাথাও। বিশেষজ্ঞরা বলছেন, এই কাশি ভাইরল ফিভার, সর্দি, হাঁপানি বা অন্যান্য অসুস্থতার কারণে হয়। তবে শুধু তাই নয়, সিগারেটের ধোঁয়ার জন্যও এই কাশি (Cigarette smoke aggravates cough) বাড়তে পারে। এর উপর আবার দেশজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে দূষণ। যা আমাদের প্রাভাবিত করে।
চিকিৎসকরা বলছেন, দূষণ সবচেয়ে বেশি প্রভাব ফেলে মানুষের গলায়। দূষণের কারণে মানুষের গলা ব্যথার সমস্যা দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে কিছু ঘরোয়া উপায়ে (Home Remedies to Reduce Sore Throat) আপনি তার সমাধান বের করতে পারেন। আসুন জেনে নিন বাড়িতেই কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন-

- গরম জল দিয়ে গার্গল করুন
গলাব্যথা ও খুসখুস থেকে আরাম পেতে কুসুম গরম জলে নুন মিশিয়ে গার্গল করতে পারেন। আপনি প্রতিদিন রাতে আপনার গলার খুসখুস বা ব্যাথা কমাতে গার্গল করতে পারেন। এছাড়াও মধু ও লেবুর রস মিশিয়েও পান করতে পারেন।
- তুলসী চা খান
গলা ব্যথা বা খুসখুস দূর করতে তুলসী চা একটি দারুণ বিকল্প। এটি তৈরি করতে আপনি আদা, এলাচ, তুলসী এবং দারুচিনি মিশ্রিত একটি চা বানাতে পারেন। এতে আপনার স্বাদ অনুযায়ী চিনি যোগ করতে পারেন। এছাড়াও আপনি গ্রিন টি পান করতে পারেন, যাতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট।
- আদার রস
আমাদের হেঁশেলে থাকা আদা গলার সমস্যা থেকেও মুক্তি দিতে পারে। আয়ুর্বেদ অনুযায়ী, আদার রস আমাদের গলার জন্য খুবই উপকারী। রস বের করতে না পারলে চিবিয়ে খেতে পারেন। আদার সঙ্গে গুড়ও খেতে পারেন। এছাড়া গরম আদা চা পান করতে পারেন।
- গরম দুধ
এছাড়া হলুদের সাথে গরম দুধ খাওয়াও আপনার গলাকে স্বস্তি দিতে পারে। এতে ১ চামচ মধুও মেশাতে পারেন। সঙ্গেই গলা ব্যথা সারাতে, বিশ্রাম নিন এবং বেশি কথা বলা এড়িয়ে চলুন। পাশাপাশি কিছু বিষয় মাথায় রাখতে পারেন, যেমন-
- অ্যালকোহল পান করবেন না
- ধূমপান এড়িয়ে চলুন।
- নিয়মিত জল পান করুন।
- মানসিক চাপ কমাতে একা থাকবেন না।
- বেশি মশলাদার খাবার এড়িয়ে চলুন।



Click it and Unblock the Notifications