Cleaning earwax: খোঁচাখুঁচি বন্ধ করুন, এই ঘরোয়া পদ্ধতিতেই কানের ময়লা বেরোবে চটজলদি!

By Bhagysree Sarkar

Cleaning earwax: কান শুরশুর করলেই হাত কিংবা তুলোর বাডস সোজা আমাদের কানের ভিতরে। ভালোও করে এদিক ওদিক কয়েকবার ঘুরিয়ে যত ময়লা জমে ছিল, তা সোজা বাইরে। কানে ময়লা (Earwax) জমা স্বাভাবিক। অনেকেরই আবার সেই ময়লা পরিষ্কার করার ধরণ আলাদা।

নখ কিংবা সরু কোনো কিছু যেমন- দেশলাইয়ের কাঠি, কটন বাডস ইত্যাদি কানে ঢুকিয়ে পরিষ্কারের চেষ্টা করেন অনেকে। কিন্তু অনেকেরই জানা নেই যে, কান পরিষ্কার করতে তুলোর বাডসও (Cotton buds to clean ears) মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

ear

হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। অনেক মানুষই তুলোর বাডসকে নিরাপদ মনে করলেও, তা সব সময় সঠিক হয় না। এর থেকেও কিন্তু বিপদের সম্ভাবনাও থাকে। কটন বাডসে ধুলো থাকতে পারে। যা বাতাসের সংস্পর্শে এসে আর্দ্র হয়ে থাকলেও তা কিন্তু ঝুঁকিপূর্ণ।

আর্দ্রতার কারণে খুলে রাখা তুলোর বাডসে ছত্রাকও জন্ম নিতে পারে। তা থেকে কানে ছত্রাকের সংক্রমণ হতে পারে। তাই কান পরিষ্কার করতে তুলোর বাডসের বদলে ভরসা রাখতে পারে ঘরোয়া উপায়ে (Home remedies to clean earwax)। চলুন তাহলে চটজলদি দেখে নেওয়া যাক-

  • প্রথমে কাত হয়ে শুয়ে পড়ুন। এবার একটি পরিষ্কার সুতির কাপড় গরম জলে ভিজিয়ে নিন। এটিকে আলতো করে কানের উপর রাখুন। এই তাপ কানের ভিতরে জমাট বেঁধে থাকা ময়লা নরম করতে সাহায্য করবে। ফলে তা নিজে থেকেই বেরিয়ে আসবে, আপনার কোনও পরিশ্রম ছাড়াই।
  • কানের জমে থাকা ময়লা পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন অলিভ অয়েল। এটিও একটি দারুণ কার্যকরী উপায়। এজন্য কানের ভিতর তিন ফোঁটা অলিভ অয়েল ঢেলে দিয়ে কিছুক্ষণ কাত হয়ে শুয়ে থাকুন। এরূপ আনাকে করতে হবে পরপর তিন দিন। এতে কানের ভিতরে শক্ত হয়ে জমাট বেঁধে থাকা ময়লা দূর হবে সহজেই। এটি থেকে কানে সংক্রমণ ছড়ানোরও কোনও আশঙ্কা নেই।
  • কানে জমে থাকা ময়লা পরিষ্কার করতে বেবি অয়েলও ব্যবহার করে পারেন। কারণ, শিশুদের তেলে রাসায়নিক থাকে না। কান পরিষ্কার করতে, আপনার কানে কয়েক ফোঁটা বেবি অয়েল দিন এবং তুলো দিয়ে ঢেকে দিন। কয়েক ঘণ্টা পরে, তুলো সরিয়ে তারপর একটি নরম সুতির কাপড়ের সাহায্যে কান ধীরে ধীরে পরিষ্কার করে নিন। বেবি ওয়েল ব্যবহার করলে কানের ময়লা নরম হয়ে নিজে থেকেই বেরিয়ে আসে।
  • কান পরিষ্কার করতেও বেকিং সোডাও ব্যবহার করা যেতে পারে। এজন্য আধা গ্লাস জলে এক চিমটে বেকিং সোডা মিশিয়ে নিন। এবার ড্রপারের সাহায্যে কানে এটি দিয়ে দিন। দিন ১৫ মিনিট এভাবে করুন। তারপর মাথাটা একপাশে কাত করে রেখে সেই জল বের হতে দিন। এবার একটি সুতির কাপড় নিন এবং কানের ময়লা এবং জল উভয়ই পরিষ্কার করে ফেলুন।
  • ঘরোয়া উপায়ে কান পরিষ্কার করার সবচেয়ে সহজ পদ্ধতি হল নুন জল। শুনতে অবাক করলেও, এটি খুব সহজেই কানের ময়লা পরিষ্কার করে। হালকা গরম জলের সঙ্গে একটু নুন মিশিয়ে তুলোর সাহায্যে কানে দিন। এরপর মাথা কাত করে কয়েক মিনিট রাখুন। দেখবেন সহজেই ময়লা নরম হবে। এবার তা আস্তে আস্তে বের করে নিন।

Story first published: Sunday, February 2, 2025, 17:29 [IST]
X
Desktop Bottom Promotion