জামাকাপড় ছাড়া এই জিনিসগুলিও ওয়াশিং মেশিনে পরিষ্কার করতে পারেন

ওয়াশিং মেশিনকে জামাকাপড় কাচার মেশিন হিসেবেই আমরা সকলে জানি। কিন্তু, জামাকাপড় ছাড়াও এমন অনেক জিনিস রয়েছে যেগুলি আমরা সহজেই ওয়াশিং মেশিনের সাহায্যে পরিষ্কার করতে পারি। তাহলে জেনে নিন জামাকাপড়, বেডশিট ছাড়া আর কোন কোন জিনিসগুলি ওয়াশিং মেশিনে পরিষ্কার করা যায়।

Things You Didn’t Know You Could Wash In Washing Machine

বাজারের ব্যাগ

বাজারের ব্যাগ

প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ হওয়ার পর থেকে কাপড়ের ব্যাগের ব্যবহার সর্বত্র বেড়েছে। ফল এবং শাকসবজির কারণে এই ব্যাগগুলি দ্রুত নোংরা হয়ে যায় এবং আমরা খুব কমই এর দিকে নজর দিই। আপনি এই ব্যাগ মেশিনে দিয়ে সহজেই পরিষ্কার করতে পারেন।

যোগা ম্যাট

যোগা ম্যাট

এটি আপনি সহজেই ওয়াশিং মেশিনে দিয়ে ধুতে পারেন। এর সাথে আপনি ধোওয়ার জন্য তোয়ালেও দিতে পারেন এবং এগুলি পরিষ্কারের সময় মেশিন হালকাভাবে চালান। তবে গরম জল ব্যবহার করবেন না, তাহলে ম্যাটের কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে।

মাউস প্যাড

মাউস প্যাড

মাউস প্যাডেও ময়লা জমে। তবে আমরা এটি পরিষ্কারের দিকে খুব বেশি নজর দিই না। এটিও ওয়াশিং মেশিনে দিয়ে পরিষ্কার করতে পারেন। এর জন্য আপনি হালকা গরম জল ব্যবহার করতে পারেন।

স্নিকার্স

স্নিকার্স

আপনি আপনার স্নিকার্স ওয়াশিং মেশিনে দিয়ে ধুতে পারেন এবং এর জন্য ঠান্ডা জল ব্যবহার করতে হবে।

বাথরুমের পর্দা

বাথরুমের পর্দা

স্নানের সময় প্রতিবারই এটি ভিজে যায়, যার কারণে কেউ এটি আলাদা করে ধোওয়ার বিষয়ে ভাবেন না। তবে এর মধ্যেও ময়লা জমে। তাই এটি মেশিনে দিয়ে ঠান্ডা জলে ধোবেন।

X
Desktop Bottom Promotion