প্রচণ্ড গরমে ত্বকে নেই জেল্লা? ম্যাজিকের মত কাজ করবে পেঁপে!

By Bhagysree Sarkar

প্রচণ্ড তাপপ্রবাহে আমাদের ত্বকের হাজারটা সমস্যা দেখা যাচ্ছে। চড়া রোদে সহজেই ক্ষতি হচ্ছে আমাদের ত্বক। ত্বককে ভালো রাখতে নামিদামী প্রোডাক্ট ব্যবহার করছি আমরা। কিন্তু তাতেও লাভ মেলেনি। ত্বক ভেতর থেকে ভালো রাখাতে খেতে হবে উপযুক্ত খাবার। যেসমস্ত খাবার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে পারে, সেগুলিই খাওয়া উচিত। এই তালিকায় জনপ্রিয় হল পেঁপে। পেঁপে নিয়মিত খেলে আমদের ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে আসে।

ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতার অভাব পর্যাপ্ত ভিটামিন সি এর অভাবে হয়। যেহেতু পেঁপেতে রয়েছে পর্যাপ্ত ভিটামিন সি, তাই এটি আমাদের ত্বকে যাদুর মত কাজ করে। নিয়মিত পেঁপে খেলে তা আপনার ত্বকের সামগ্রিক গঠন উন্নত করতে সাহায্য করবে। পেঁপেতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল। এই উপাদানগুলি ত্বক ভালো রাখতে কাজ করে। যাদের ত্বক প্রাণহীন তারা পেঁপে দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন। তবে পেঁপে প্রাকৃতিক উপাদান হওয়ায় এটি আপনার ত্বকের কোনো ক্ষতি করবে না।

Papaya
  • চলুন জেনে নেওয়া যাক, পেঁপে কীভাবে ব্যবহার করতে পারেন-

পেঁপে দিয়ে মুখ পরিষ্কার করার জন্য প্রথমে এক চা চামচ পেঁপের পেস্ট নিয়ে নিন। এরপর তার সঙ্গে মিশিয়ে নিন ২ চামচ দুধ। প্রথমে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর এই মিশ্রণ দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। কিছুদিন ব্যবহারেই ফল পাবেন।

সাধারণত, মুখ স্ক্রাব করলে আমাদের ত্বক এক্সফোলিয়েট হয় তা আমরা সকলেই জানি। এক্সফোলিয়েটের কারণে মুখের মৃত ত্বকের কোষগুলি দূর হয়ে যায়। ত্বকের উপরের অংশে অনেক সময় ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস এবং ময়লা জমে থাকে। এসব থেকে মুক্তি পাওয়ার জন্য ফেস স্ক্রাব করতে পারেন। পেঁপে স্ক্রাব তৈরি করতে, একটি পাত্রে চালের গুঁড়ো ও পেঁপের পিউরি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। এবার সেই পেস্ট মুখে লাগিয়ে ভালো করে ঘষে নিন। কিছুক্ষণ পর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ত্বক তো পরিষ্কার হবেই, সেইসঙ্গে সতেজও হবে।

ত্বকের যত্ন নেওয়ার জন্য ব্যবহার করতে পারেন পেঁপে দিয়ে তৈরি মাস্কও। এরজন্য লাগবে, ২ চা চামচ পেঁপের পেস্টের সঙ্গে এক চা চামচ লেবুর রস ও এক চা চামচ মধু। একসঙ্গে সবগুলি মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে অপেক্ষা করুন ১৫ থেকে ২০ মিনিট। এবার ভালো করে মুখ ধুয়ে নিন। এতে ত্বক উজ্জ্বল এবং নরম হবে।

পেঁপে ব্যবহার করলে কী কী সমস্যা থেকে মুক্তি পাবেন-

ব্রণ কমায়

ব্রণর সমস্যা অনেকের জন্য উদ্বেগের কারণ। যারা ব্রণের সমস্যায় ভুগছে তারা প্রতিনিয়ত এটি থেকে পরিত্রাণের উপায় খুঁজছে। গবেষণায় দেখা গিয়েছে, পেঁপেতে প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং এটি ব্রণজনিত জ্বালা ও লালচেভাব কমাতে সাহায্য করতে পারে।

ত্বক হাইড্রেট করে

পেঁপেতে প্রাকৃতিকভাবেই জলের মাত্রা বেশি। এটি আপনার ত্বককে হাইড্রেশন প্রদানের জন্য চমৎকারভাবে কাজ করে। ভেতর থেকে প্রাকৃতিক জেল্লা পেতে হলে পেঁপের মতো ফল বেছে নেওয়াই ভালো।

Story first published: Tuesday, May 7, 2024, 20:51 [IST]
X
Desktop Bottom Promotion