নখের চারপাশে চামড়া উঠে রক্ত বের হচ্ছে, ভিটামিনের অভাব নয় তো?

By Bhagysree Sarkar

আমাদের হাতের সৌন্দর্য বাড়ায় নখ। এই নখের যত্ন আমরা অনেকেই করে থাকি। সুন্দর করে সাজিয়েও থাকি। কিন্তু নখ সুন্দর দেখতে হলেও এর চারপাশে চামড়া ওঠার সমস্যায় ভোগেন অনেকেই। এই সমস্যা নখের সৌন্দর্য নষ্ট করে। আমাদের মধ্য়ে অনেকেই আছেন যারা এই সমস্যায় ভোগেন। কেউ কেউ আবার তুলে ফেলার জন্য টানও দেন। যা অত্যন্তই যন্ত্রণাদায়ক। এতে করে চামড়া ওঠে ঠিকই কিন্তু সঙ্গেই দিয়ে যায় ক্ষত ও ব্যথা। অনেকের আবার রক্তও বের হতে শুরু করে।

নখের চারপাশে হওয়া এই সমস্যাকে বলা হয় হ্যাংনেইলস। মনে করা হয়, বাড়তি চামড়া হিসেবে ঝুলে থাকার কারণেই এই নামে পরিচিত। এই সমস্যার বেশ কয়েকটি কারণ আছে। তবে সাধারণত, অপরিষ্কার নখ, জলের কাজ করা অথবা শরীরে পুষ্টি বা ভিটামিনের অভাবে এই সমস্যা হয়ে থাকে। তাহলে কী করবেন এই সমস্যা থেকে মুক্তি পেতে। জেনে নিন-

Nail

প্রথমেই আপনাকে যেটা এড়িয়ে হবে তা হল, টান দিয়ে উঠিয়ে ফেলার প্রলোভন। এতে ক্ষতি বেশি। বিশেষজ্ঞরা বলছেন, টানটানি করার ফলে অবস্থা আরও খারাপ হতে পারে। ব্যথাও বাড়তে পারে। তা থেকে ভালো পন্থা হল 'কিউটিকল সফ্টনার' ব্যবহার করা। যা মৃত চামড়া তুলে ফেলতে সাহায্য করে। এছাড়া আপনি ওঠা চামড়ার অংশ নেইল কাটারের সাহায্যে কাটতে পারেন। ক্ষত কম হবে।

মনে রাখবেন, নখের চারপাশের এই চামড়া আসলে মৃতকোষ। যদি আপনি নিয়মিত নখের পরিচর্যা করেন তাহলে এই মৃত চামড়া সহজে উঠবে না। তাই যত্ন নিতে হবে।এছাড়াও, নিয়মিত পরিষ্কার না করলে নখের কোণায় জমে ময়লা। সেক্ষেত্রে হালকা গরম জলে হাত ও পা কিছুক্ষণ রেখে তারপর ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন। এতে আপনার হাত ও পায়ের ময়লা খুব সহজেই উঠে যাবে। তবে যদি দীর্ঘদিন পর করেন তবে অবশ্যই ওই উষ্ণ গরম জলে একটি শ্যাম্পু বা বডি ওয়াশ ফেলে দেবেন। দেখবেন খুব সহজেই ময়লা চলে যাবে।

আপনি যদি বাড়িতে জলের কাজ বেশি করে থাকেন, তাহলে অবশ্যই হ্যান্ড গ্লাভস পরতে ভুলবেন না। সঙ্গেই মনে করে হাত ধোয়ার পর পর্যাপ্ত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। তবে সাবধান থাকার পরও যদি চামড়া ওঠে তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। কারণ, শরীরের পুষ্টি ও ভিটামিনের খামতি হলেও এই সমস্যা হয়। তাই সতর্ক থাকুন।

X
Desktop Bottom Promotion