Cleaning Tips: হেঁশেলের তেলচিটে সিঙ্ক পরিষ্কার হবে ৫ মিনিটেই, দেখাবে নতুনের মত ঝকঝকে

By Bhagysree Sarkar

Cleaning Tips: বাড়ির সবথেকে বেশি ব্যবহৃত স্থানগুলির মধ্যে একটি হল হেঁশেল (kitchen)। এখানেই বাড়ির মহিলারা অনেকটা সময় কাটিয়ে ফেলেন। তবে শুধু মহিলারা কেন, ভোজন প্রেমীরাও বেশিরভাগ সময় এই স্থানে সময় কাটাতে পছন্দ করেন। তাই এই স্থান পরিষ্কার করা বিশেষভাবে জরুরি।

কারণ এখান থেকেই ছড়িয়ে পড়তে পারে নানা রোগ-সংক্রমণ। এজন্য রান্নাঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তবে রান্নাঘরের সবথেকে ব্যবহৃত সিঙ্কের (kitchen sink) পরিষ্কার আরও প্রয়োজনীয়।

shink

প্রতিদিন সিঙ্ক ব্যবহার করা হয় বাসন-পত্র পরিষ্কার করার জন্য। শুধু তাই নয়, সবজি ধোয়া এবং হাত ধোয়ার জন্যও এটির ব্যবহার হয়। যেকারণে সিঙ্কে ময়লা, তেল ও খাবারের কণা জমতে শুরু করে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সিঙ্ক নিয়মিত পরিষ্কার না করলে এতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে।

যা আপনার রান্নাঘরকে নোংরা করে দিতে পারে এবং পরিবারের সদস্যদেরও অসুস্থ করে দিতে পারে। কিন্তু যখন এর পরিষ্কার করার কথা আসে, তখন নানা সমস্যা দেখা যায়। তাই আজ কিছু ঘরোয়া প্রতিকার সম্বন্ধে জেনে নেব, যা খুব সহজেই স্টেইনলেস স্টিলের সিঙ্ক পরিষ্কার করতে (Easy tips for cleaning the kitchen sink) সাহায্য করবে।

  • নুনের ব্যবহার

নুন একটি চমৎকার স্ক্রাব, যা খুব সহজেই দাগ দূর করে। ভেজা সিঙ্কে নুন ছিটিয়ে স্পঞ্জ দিয়ে স্ক্রাব করুন। এতে সিঙ্ক সহজেই পরিষ্কার হবে।

  • লেবুর রস

লেবুতে রয়েছে প্রাকৃতিক অ্যাসিড, যা ময়লা ও দাগ পরিষ্কার করতে সাহায্য করে। অর্ধেক লেবু নিয়ে সিঙ্কে ঘষে তারপর উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

  • বেকিং সোডা এবং ভিনেগার

বেকিং সোডা ও ভিনেগারের মিশ্রণ ময়লা পরিষ্কার করার একটি প্রাকৃতিক এবং কার্যকর উপায়। সিঙ্কে বেকিং সোডা ছিটিয়ে তার উপর ভিনেগার ঢেলে দিন। কিছুক্ষণ রেখে তারপর স্ক্রাব দিয়ে ঘষে নিন। গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

  • হাইড্রোজেন পারক্সাইড

হাইড্রোজেন পারক্সাইড একটি শক্তিশালী জীবাণুনাশক, যা ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে। সিঙ্কে হাইড্রোজেন পারক্সাইড স্প্রে করে কিছুক্ষণ রেখে দিন। তারপর উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

  • পুরনো টুথব্রাশ

একটি পুরনো টুথব্রাশের সাহায্যে, আপনি সহজেই সিঙ্কের কোণ এবং ছোট জায়গা পরিষ্কার করতে পারেন।

  • প্রতিদিন পরিষ্কার করুন

প্রতিদিন সিঙ্ক পরিষ্কার করলে তা সবসময় উজ্জ্বল থাকবে। প্রতিবার থালা-বাসন ধোয়ার সময় পরিষ্কার জল এবং ডিটারজেন্ট দিয়ে সিঙ্ক ধুয়ে ফেলুন।

এছাড়া বাজারে অনেক ধরনের সিঙ্ক ক্লিনার পাওয়া যায়। আপনি আপনার সুবিধা অনুযায়ী যেকোনও ক্লিনার বেছে নিতে পারেন।

Story first published: Monday, December 9, 2024, 11:55 [IST]
X
Desktop Bottom Promotion