Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
১০-টি ঘরোয়া পদ্ধতি ফাটা গোড়ালি সারানোর
পা ফেটে গেলে বেশ কষ্টকর ও অস্বস্যিদ কর পরিস্থিতি। আপনার প্রিয় চটিটা পড়তে পারেন না আর, তার ওপর আপনার চলন যায় বদলে।কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করেই দেখুন না, ফল পেতে পারেন ভাল।কনকনে ঠাণ্ডা শীতের হাওয়া বা অপরিষ্কার থাকা - দুটোই আপনার ফাটা পায়ের কারণ হতে পারে।যদিও এটা কোনও স্বাস্থ্যের সমস্যার ইঙ্গিত নয়, তাও এটার মানে পায়ের সঠিক যত্নের অভাব।
আপনি যদি ফাঁটা গোড়ালির সমস্যায় ভুগছেন, তাহলে আগে ভেবে দেখুন আপনি কী খান।সুন্দর গোড়ালির জন্য দরকার আপনার সঠিক স্বাস্যসম্মত খাওয়া দাওয়া।আপনার খাবারে অবশ্যই জিন্ক,ওমেগা-৩ ফ্যাটি এ্যাসিড,ভিটামিন ই,ক্যালসিয়াম ও লোহা থাকা উচিত, এই সমস্যার হাত থেকে রেহাই পেতে।এছাড়াও পায়ের যত্ন নিন।ময়েশ্চারাইজার মাখুন ও আবহাওয়া বদলের সময় নজর রাখুন।এই প্রবন্ধটা পড়ুন, বাড়িতে কী করে পা ফাটা থেকে আটকাবেন জানুন।আপনার পায়ের সার্বিক যত্নের জন্য পড়ুন এই উপায়গুলো..

গোলাপজল ও গ্লিসারিন
সমান পরিমাণে গোলাপজল ও গ্লিসারিন মেশান। এতে একটা লেবুর রস চিপে দিন।মিশ্রণটা রেখে দিন।এবার নুন,লেবুর রস উষ্ণ গরম জলে মিশিয়ে আপনার পাটা ডুবিয়ে বসুন।১৫-২০ মিনিট পরে, ঝামাপাথর দিয়ে ঘষে ফাটা পায়ের জায়গায়।শুকনো করে নিন, এর পর গোলাপজল ও গ্লিসারিনের মিশ্রণটা লাগান,বিশেষ করে ফাটা জায়গায়।প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা করুন, যতদিন না পায়ের উন্নতি হয়।

ভেষজ তেলের মালিশ
শুকনো ত্বকের জন্যই পায়ের গোড়ালি ফাটে। নিয়মিত কোনও ভেষজ তেল দিয়ে পায়ে ঘষুন, যেমন ধরুন, অলিভ অয়েল, আলমণ্ড তেল, নারকেল তেল বা তিলের তেল। পায়ে মোজা পরে সারা রাত রেখে দিন। সকালে ধুয়ে ফেলুন। যতদিন না পা নরম হয়, করে যান। এটা পায়ের গোড়ালি ফাটা সারানোর খুব ভাল একটা উপায়।

নিম
এটা একটা আয়ুর্বেদিক ঘরোয়া পদ্ধতি ফাটা গোড়ালি সারানোর জন্য। নিম পাতা গুঁড়ো করে তাতে একটু জল মেশান। এতে হলুদ দিন, এবং পায়ে মিশ্রণটা লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। এরপর জল দিয়ে ধুয়ে দিন। নিম ও হলুদ - দুটোরই জীবাণুনাশক ক্ষমতা আছে। এটা ত্বকের নিরাময় ত্বরান্বিত করে। এটা দিনে একবার অবশ্যই করবেন। যদি আপনার গোড়ালির অবস্থা সত্যিই খুব খারাপ হয়, তাহলে দিনে দুবার করা উচিত।

চালের গুঁড়ো, আপেল সিডার ভিনিগার ও মধু
আপনি নিজেই নিজের পায়ের জন্য স্ক্রাব বানাতে পারেন, চালের গুঁড়ো, আপেল সিডার ভিনিগার ও মধু দিয়ে। ২-৩ চামচ চাল নিয়ে ভাল করে গুঁড়ো করুন। এতে কযেক চামচ মধু ও আপেল সিডার ভিনিগার দিয়ে একটা ঘন মিশ্রণ বানান। যদি আপনার পায়ের ফাটা খুব গভীর হয়, তাহলে এক চামচ অলিভ অয়েল বা মিষ্টি আলমণ্ড তেল যোগ করুন। আপনার পা-টা উষ্ণ গরম জলে ১৫-২০ মিনিট চুবিয়ে রাখুন, ও তারপর এই মিশ্রণটি লাগান। এটি আপনার ফাটা গোড়ালি সারাবে, এবং তাকে নরম, মোলায়েম করে তুলবে। এটা বাড়িতে ফাটা গোড়ালি সারানোর একটা ভাল উপায়।

ফলের প্যাক
কলা প্রাকৃতিক ময়েশ্চারাইজারের কাজ করে এবং ত্বককে নরম করে। ফাটা গোড়ালি সারাতে, একটা কলা থেতো করুন এবং তাতে ২ চা চামচ অলিভ অয়েল মেশান। এই প্যাকটা গোড়ালিতে লাগান এবং ১৫ মিনিট রেখে দিন। এরপর ধুয়ে ফেলুন। এটা এক সহজ রাস্তা ফাটা গোড়ালি সারানোর জন্য।

পা ভিনিগারে
সাদা ভিনিগারে প্রচুর মাত্রায় এ্যাসেটিক এ্যাসিড আছে। হালকা এক্সফোলিয়েশনের সাথে চামড়াকে মসৃণ করে এটি। ফাটা পায়ের জন্য, উষ্ণ গরম জলে ১/৪ কাপ ভিনিগার দিন। অল্প যে কোনও ভেষজ তেল তাতে দিন। এরপর এতে পা-টা চুবিয়ে রাখুন মিনিট ১০। এরপর একটা ঘষা পাথর দিয়ে, ফাটা জায়গাগুলো ঘষুন এবং পরে মুছে শুকনো করে নিন। এরপর এখানে গাঢ় ময়েশ্চারাইজার লাগান।

ওটমিল ও জোজোবা তেল
এক টেবিল চামচ গুঁড়ো ওটমিল নিন ও তাতে একটু জোজোবা তেল মেশান, একটা ঘন মিশ্রণ বানাতে। এটা এবার আপনার ফাটা গোড়ালিতে লাগান এবং ৩০ মিনিট রেখে দিন। এরপর ঠাণ্ডা জলে পা ধুয়ে, শুকনো করে মুছে নিন।

তুলসি ও ঘৃতকুমারী
তুলসির কিছু জীবাণুনাশক গুণ আছে, যেটা ফাটা গোড়ালির জন্য খুব কার্য্যকর। তুলসি পাতা গুঁড়ো করে তাতে একটু জল দিয়ে একটা মিশ্রণ মত বানান। এতে হলুদ দিয়ে, তারপর কর্পূর ও ঘৃতকুমারী মেশান। এই সম্পূর্ণ মিশ্রণটি গোড়ালি ফাটা এলাকায় লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। এরপর এটা উষ্ণ গরম জলে দিয়ে ধুয়ে দিন। এটা নিয়মিত করুন ফাটা গোড়ালি সারাতে। এটা একটা খুব কার্য্যকরি ঘরোয়া পদ্ধতি ফাটা গোড়ালি সারানোর।

মধু
আধ বালতি উষ্ণ গরম জলে এক কাপ মধু মেশান। এতে ১৫-২০ মিনিট পা ভিজিয়ে রাখুন। এরপর ঘষাপাথর দিয়ে গোড়ালিটা ঘষুন বা পা ঘষার ছোবড়াও ব্যবহার করতে পারেন।

লেবুর রস ও পেঁপে
লেবুর রস মরা চামড়া সরায় কারণ এতে প্রচুর মাত্রায় এ্যাসেটিক এ্যাসিড আছে। পেঁপে থেঁতো করে তাতে একটু লেবুর রস দিয়ে একটা মিশ্রণ বানান। এটা আপনার গোড়ালিতে লাগান এবং ১৫-৩০ মিনিটের জন্য রেখে দিন। এটা একটা খুব ভাল উপায় ফাটা গোড়ালি সারানোর।



Click it and Unblock the Notifications