Home remedies: শীতেও ঘামের গন্ধ পিছু ছাড়ছে না? সমস্যা এড়াতে রইল কিছু সহজ ঘরোয়া টোটকা

By Bhagysree Sarkar

Home remedies: শুধু গ্রীষ্মে নয়, শীতেও ঘামের গন্ধ (Odor of sweat in winter) বের হয়। যা বেশ বিরক্তিকর। মূলত আমাদের শরীর অতিরিক্ত জল এবং কিছু খনিজ পদার্থ ঘাম হিসাবে বার করে দেয়। যা আটকানো একেবারেই উচিত নয়। তবে আন্ডারআর্ম থেকে ঘামের গন্ধ নিয়ে সমস্যায় (Problems with underarm sweat odor) পড়েন মহিলা-পুরুষ উভয়ই। যা অনেকের ক্ষেত্রে একটি বড় উদ্বেগের কারণ হতে পারে। গাদা গাদা পারফিউম-ডিওডোরেন্ট ঢেলেও ঘামের দুর্গন্ধ ধামা চাপা দেওয়া সম্ভব হয় না।

এমন পরিস্থিতিতে অনেক সময় অফিস, বন্ধু-বান্ধব এবং স্কুল-কলেজের বন্ধুদের মধ্যে খুবই অস্বস্তি বোধ হয়। তবে এখন আর চিন্তা করতে হবে না। আজ আমরা এমন কিছু ঘরোয়া সমাধান নিয়ে বলবো, যা আপনাকে এই সমস্যা থেকে মুক্তি (Home remedies to remove sweat odor) দিতে পারে খুব সহজেই। দেখুন-

Bed smell
  • বেকিং সোডা ব্যবহার করুন

বেকিং সোডা একটি প্রাকৃতিক ডিওডোরেন্ট, যা ঘামের গন্ধ কমায়। এজন্য জলে বেকিং সোডা মিশিয়ে স্নান করতে পারেন। এছাড়া জলে বেকিং সোডা দিন, তাতে একটি কাপড় রেখে আন্ডারআর্ম পরিষ্কার করুন। এতে করেও আপনার ঘামের গন্ধ চলে যাবে।

  • লেবুর রস ব্যবহার করুন

লেবুর রসে অ্যাসিড থাকে, যা ঘামের গন্ধ কমায়। স্নানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এটি করলে আপনার আন্ডারআর্মের দুর্গন্ধ কমতে পারে। নিয়মিত আন্ডারআর্ম পরিষ্কার রাখলে ঘামের গন্ধ কমবে। এজন্য আপনি আপনার স্নানের বালতি জলে লেবুর রস যোগ করে স্নান করতে পারেন।

  • প্রচুর পরিমাণে ভিটামিন সি খান

ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে ঘামের গন্ধ কমাতে সাহায্য করে। এছাড়াও ঘাম শোষণ করে এমন পণ্য ব্যবহার করুন। ঘাম শোষণকারী প্যাডগুলি ব্যবহার করে ঘামের গন্ধ হ্রাস করতে পারেন। আপনি শীতকালেও আন্ডারআর্মের নীচের গন্ধ কমাতে এটির ব্যবহার করতে পারেন।

  • নিয়মিত স্নান করুন

শীতে স্নান না করার প্রবণতা বেশি দেখা যায়। যা থেকে এই সমস্যাও আরও বাড়ে। স্নান আপনার শরীর পরিষ্কার করে এবং ঘামের গন্ধ কমায়। কম স্নান করলে আন্ডার আর্মে ঘাম জমে থাকে, যা দুর্গন্ধ সৃষ্টি করে। তাই নিয়মিত স্নান করার চেষ্টা করুন।

  • সঠিক পোশাক নির্বাচন করুন

ঘামের গন্ধ কমাতে পোশাক নির্বাচন করাও জরুরি। সুতির কাপড় এক্ষেত্রে সেরা বিকল্প। রোজকারের পোশাক রোজ বাড়িতে এসে কাচতে দিন। ঘামে ভেজা পোশাক দ্বিতীয় বার না পরাই ভাল। সিন্থেটিক কাপড় কিংবা গাঢ় রঙের পোশাক এড়িয়ে চলুন।

Story first published: Friday, January 3, 2025, 15:16 [IST]
X
Desktop Bottom Promotion