গরমে ট্যানিংয়ের সমস্যা? আর নয়, ব্যবহার করুন এই ঘরোয়া প্যাকগুলি

By Bhagysree Sarkar

গ্রীষ্ম এমন একটি ঋতু, যখন আপনার স্বাস্থ্য ও ত্বকের যত্ন নেওয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গরম আবহাওয়ায় সূর্যের রশ্মি, ধুলোবালি ও ময়লা আমাদের মুখের নানাভাবে ক্ষতি করতে পারে। আবহাওয়া বাড়ার সঙ্গেই ত্বক সম্পর্কিত অনেক সমস্যা যেমন ব্রণ, ত্বকের ট্যান, মুখে দাগ এবং ব্রণ ইত্যাদি আপনাকে বিরক্ত করতে পারে।

বিশেষ করে সূর্যের আলোর সংস্পর্শে আসার কারণে ট্যানিং হয়। ট্যানিং এমন একটি ত্বকের সমস্যা যা প্রায় সবারই হয়।

Heat tanning problems

সবাই ভাবেন, এই সমস্যা দূর করা অসম্ভব। বিশেষত আপনি যদি গ্রীষ্মপ্রধান দেশে থাকেন। কিন্তু এই ভাবনা একেবারেই ভুল। ট্যান হয়ে যাওয়া ত্বক সহজেই ঠিক করার বেশ কিছু পদ্ধতি আছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা কিছু ঘরোয়া প্রতিকার করে দেখতে পারি। এই ঘরোয়া প্রতিকার বেশ সস্তা এবং সম্পূর্ণ প্রাকৃতিক। তাই আপনার ত্বকের কোনও ক্ষতি হবে না। চলুন জেনে নেওয়া যাক...

  • লেবুর রস-

লেবু নানাভাবে আমাদের ত্বকের জন্য উপকারী। এটি ত্বককে উজ্জ্বল করে এবং ট্যানিংয়ের সমস্যা থেকে মুক্তি দেয়। একটি লেবু কেটে তার রস বের করুন এবং ত্বকে আলতো করে স্ক্রাব করতে খোসা সমেত। এছাড়াও, লেবুর রসে এক চা চামচ এলোভেরা জেল মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। এরপর ১০ মিনিটে রেখে তা ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের ট্যান গায়েব হবে।

  • বেসন ও হলুদের ফেস প্যাক-

বেসন এবং হলুদ দুটি প্রাকৃতিক উপাদান, যা তাদের উপকারী বৈশিষ্ট্যের জন্য ঐতিহ্যবাহী স্কিন কেয়ার রুটিনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই দুটি প্রাকৃতিক উপাদান একত্রিত হলে তারা টেনিং মোকাবিলা এবং উজ্জ্বল ও স্বাস্থ্যকর ত্বক অর্জন করতে পারে।

এরজন্য প্রথমে একটি পাত্র নিয়ে তাতে দু টেবিল চামচ বেসন এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো মেশিনে একটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটিতে ধীরে ধীরে দই যোগ করুন। দইতে অতিরিক্ত ময়শ্চারাইজিং সুবিধা প্রদান করতে পারে। এরপর এই মিশ্রণটি আপনার মুখ এবং ঘাড়ে সমানভাবে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০মিনিটের জন্য এটি সম্পূর্ণরূপে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ত্বকে মৃদু বৃত্তাকার গতিতে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

  • চন্দন প্যাক-

মুখের ট্যানিং দূর করার খুব সহজ সমাধান হল চন্দন পেস্ট। মুখে চন্দন লাগালে ত্বক ঠান্ডা হয় এবং গরমে ত্বকের সমস্যা কম হয়। গরমে চন্দন লাগালে ট্যানিং দূর হয় এবং ত্বকের দৃশ্যমান দাগ কমে যায়।

এরজন্য একটি পাত্রে চন্দনের গুঁড়ো নিন এবং তারপর কয়েক ফোঁটা গোলাপ জল ও লেবুর রস মিশিয়ে নিন। এবার চন্দনের গুঁড়োয় ২ চামচ দই ও ১ চামচ মধু মিশিয়ে নিন। এই সব জিনিস ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। মুখে লাগানো চন্দন শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ট্যানিং এড়াতে সপ্তাহে অন্তত ৩ বার এই প্যাকগুলি লাগান। আপনি কয়েক সপ্তাহের মধ্যে ফল দেখতে শুরু করবেন।

Story first published: Monday, April 22, 2024, 18:49 [IST]
X
Desktop Bottom Promotion