Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
গরমে হাঁসফাঁস-দমবন্ধ অবস্থা, এই টিপস মেনে চললে ঠাণ্ডা থাকবে ঘর
Home Remedies
oi-Boldsky Desk
By Bhagysree Sarkar
চলছে তীব্র তাপ। অনেকেই এই ভ্যাপসা গরমে অসুস্থ হয়ে পড়ছেন। রাজধানীসহ সারা দেশে মৃদু থেকে মাঝারি, কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গ্রীষ্মের তাপদাহে যাদের ঘরে এয়ার কন্ডিশনার নেই তাদের অবস্থা কাহিল। আবার এসি নিলেই হবে না, এটি যেমন ব্যয়বহুল তেমনি অনেকেই আছেন যারা এসিতে অল্প সময় থাকলেই ঠাণ্ডা লেগে যায়। তাই এই কাঠফাটা গরমে নিজেকে সুস্থ রাখতে বেছে নিতে হবে অন্য বিকল্প।
আবার দীর্ঘক্ষণ এসিতে থাকা স্বাস্থ্যের পক্ষে মোটেও ঠিক নয়। তাই এই গরমে কীভাবে নিজের ঘর ঠাণ্ডা রাখবেন তা জেনে নিন। এইসব কৌশল মানলেই ঘর ঠাণ্ডা রাখা সম্ভব। রইল টিপস-

- ফ্যানের হাওয়া দ্বিগুণ পেতে রাতের বেলা আপনার টেবিল ফ্যানটি জানালার কাছে নিয়ে চালিয়ে দিন। এটি বাইরের ঠাণ্ডা হাওয়া ভিতরে নিয়ে আসবে এবং ঘরের অসহনীয় গরম দূর করবে। ঘর ঠাণ্ডা রাখবে।
- তবে ইনস্ট্যান্ট এসির সুবিধা পেতে টেবিল ফ্যানের সামনে গামলা ভর্তি বরফ রেখে ফ্যান চালিয়ে দিন। দেখবেন ঘর ঠাণ্ডা হবে।
- আবার যাদের কাঁচের জানালা, তাদের সূর্যের তাপ বেশি ঢোকে। এক্ষেত্রে জানালায় হিট প্রটেক্টিং উইন্ডো ফিল্ম লাগান। এতে করে জানালার ভিতর দিয়ে সূর্যের তাপ শোষণ ৬০% পর্যন্ত কমে যায় এবং ঘরও ঠাণ্ডা থাকে।
- ঘর ঠাণ্ডা রাখার জন্যে যতটা সম্ভব দুপুরের সূর্যের প্রখর তাপ ঘরে আসতে না দেওয়া। দক্ষিণ ও পশ্চিম পাশের জানালা বা যেগুলিতে সরাসরি সূর্যের আলো পড়ে সেসব জানালার পর্দা টেনে রাখুন এবং জানালাও বন্ধ রাখুন।
- সাধারণ টিউব লাইট-এ ঘর বেশি গরম হয়। সম্ভব হলে কম আলোর এলইডি ব্যবহার করুন। এতে আপনার ঘর ঠাণ্ডা থাকবে।
- ঘর থেকে বাড়তি জিনিসপত্র সরিয়ে ফেলুন। ঘর যত ঘিঞ্জি হবে, তত গরম বাড়বে। ফাঁকা ঘরেই হাওয়া চলাচল ভালো হবে। গরমও কম হবে।
- এছাড়াও ঘরে ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন। এতেও গরমের দিনে বেশ আরাম পাওয়া যায়। জানালার ধারে সাজিয়ে রাখতে পারেন গাছগুলি।
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
English summary
suffocating condition in summer, following these tips will keep the house cool
Story first published: Tuesday, June 11, 2024, 18:45 [IST]
Other articles published on Jun 11, 2024



Click it and Unblock the Notifications