Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বর্ষাকালে চুল পড়া এবং খুশকির সমস্যায় ভুগছেন? চোখ বন্ধ করে ভরসা রাখুন এই প্রতিকারে
ভরা গ্রীষ্মের দাবদাহের পর বৃষ্টির দিন যেন স্বর্গীয় অনুভুতি দেয়। শরীর, মন সবই ভালো করে দেয় বর্ষা। আমরা অনেকেই এই বর্ষাকাল ভীষণ পছন্দ করি। ছোট থেকে বড় সকলেই মনোরম এই আবহাওয়ার উপভোগ করেন। ঠাণ্ডা ঠাণ্ডা আবহাওয়ায় সন্ধ্যায় এক কাপ ধোয়া ওঠা কফি বা চায়ের সঙ্গে পকোড়ার মজাই আলাদা। অনেকেই আবার এই মরশুমে পাহাড়েও যান, প্রকৃতির ছোঁয়া পেতে।
তবে এই ঋতুতে আনন্দের সঙ্গে নানান স্বাস্থ্য সমস্যাও একটি সাধারণ বিষয়। বিশেষ করে অতিরিক্ত চুল পড়া ও খুশকির সমস্যা লেগেই থাকে। এই সমস্যার মূল কারণ, বর্ষার দিনে আবহাওয়ায় থাকা আর্দ্রতা। এই আর্দ্রতার কারণেই চুল শুকিয়ে যায় এবং চুলের গোড়া চুলকায়। এই সমস্যাগুলি মোকাবেলায় ঘরোয়া প্রতিকার বেশ কার্যকর হতে পারে। আজ এমন কিছু সহজ এবং কার্যকর ঘরোয়া প্রতিকার জানবেন, যা বর্ষাকালে আপনার চুলকে সুস্থ ও সুন্দর রাখতে সাহায্য করবে।

- নিম তেল
নিমের বহু গুণাগুণ। নিমের ছাল, পাতা, ডাল সবই আমাদের নানান সমস্যা সমাধানে কাজে লাগে। নিমের তেল অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যে সমৃদ্ধ। এটি আমাদের মাথার খুশকি কমাতে এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। এরজন্য নিমের তেল হালকা গরম করে সপ্তাহে দুবার চুলে ম্যাসাজ করুন। দেখবেন মাত্র ১ মাসেই পেয়ে যাবেন এই সমস্যা থেকে মুক্তি।
- নারকেল তেল এবং লেবু
নারকেল তেল আমাদের চুলের জন্য কতটা উপকারী একথা সকলেই জানি। বহু প্রাচীনকাল থেকে এই তেল আমরা ব্যবহার করে আসছি। তবে নারকেল তেল এবং লেবুর যুগলবন্দি আমাদের জন্য দারুণ একটি প্রতিকার। নারকেল তেল চুলে পুষ্টি জোগায় এবং লেবুর রস খুশকি দূর করে। এরজন্য আপনি একটি পাত্রে ৩ চামচ নারকেল তেল ও সঙ্গে ২ চামচ লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- পেঁয়াজের রস
আমরা অনেকেই জানি, পেঁয়াজের রস আমাদের চুল পরার সমস্যাকে নিমেষেই ঠিক করতে পারে। পেঁয়াজের রস আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এটি চুলের গোড়া মজবুত করতে এবং চুল পড়ার সমস্যা কমাতেও সাহায্য করে। একটি পেঁয়াজ পিষে এর রস বের করে চুলের গোড়ায় লাগান। ২০ থেকে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। দেখবেন কয়েক সপ্তাহের ব্যবহারেই ফল পাবেন।
- ডিমের মাস্ক
আমরা সকলেই জানি, ডিম প্রোটিন সমৃদ্ধ। এটি আমাদের চুলকে শক্তি এবং উজ্জ্বলতা দেয়। একটি ডিম ভেঙে তার পেস্ট তৈরি করে চুলে লাগান। অন্তত ২০ থেকে ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ১ সপ্তাহেই আপনার চুলের সমস্যা তো মিটবেই। সঙ্গে চুলে উজ্জ্বলতাও ফেটে পড়বে।



Click it and Unblock the Notifications