Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
কোমরের ব্যাথায় ভুগচ্ছেন, ঘরোয়া টোটকাতেই পান উপকার
বর্তমানে কোমরের ব্যথায় ভোগেন বহু মানুষ। বিশেষ করে বাড়ির মহিলারা। ব্যথায় ভোগা মানুষের সংখ্যা দিন দিন যেন বাড়ছে। তবে আর ৫ টা জায়গার ব্যথার থেকে কোমরের ব্যথা বেশি যন্ত্রণাদায়ক। কোমরের ব্যথার কারণে অনেকেই ঠিকমতো বসতে পারেন না। আবার কোনওরকমে বসলে আর উঠতে পারেন না। তাই এই সমস্যায় আক্রান্তদের অবশ্যই সতর্ক থাকতে হবে।
তবে এই সমস্যা অনেক কারণেই হতে পারে। শিরদাঁড়ায় টিউমার ও ইনফেকশন, হঠাৎ ওজন বৃদ্ধি, একটানা হাঁটা বা ভারী কিছু বহন করলে এই ব্যথায় ভুগতে হতে পারে আপনাকে। এমন সমস্যা দেখা দিলে তড়িঘড়ি চিকিৎসকের পরামর্শ নিন। সেই সঙ্গে এর থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তাও খুঁজুন। কোমরে ব্যথা হলে তা দূর করার জন্য বেছে নিতে পারেন ঘরোয়া উপায়। চলুন জেনে নেওয়া যাক-

- ওজন নিয়ন্ত্রণে রাখুন
সুস্থ থাকার জন্য ওজন নিয়ন্ত্রণে রাখা ভীষণ গুরুত্বপূর্ণ। তবে আপনার যদি নিয়মিত কোমর ব্যথা হয়, তাহলে অবশ্যই ওজনের দিকে নজর দিন। বিশেষজ্ঞরা বলছেন, অনেক ক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এই সমস্যা দেখা দিতে পারে। যতদিন যাবে সেই ব্য়থা আরও বাড়তে পারে। তাই অবশ্যই নিজের খাদ্যতালিকার উপর নজর দিন। স্বাস্থ্যকর খাবার খান।
- হট ওয়াটার ব্যাগ ব্যবহার করুন
কোমর ব্যথায় যেসব ঘরোয়া টোটকা আপনাকে আরাম দিতে পারে তারমধ্যে অন্যতম হল হট ওয়াটার ব্যাগ। কোমরে ব্যথা হলে হট ব্যাগ দিন, আরাম পাবেন। তবে মনে রাখবেন, হট ব্যাগ ব্যবহারের আগে একটু সরষের তেলও ম্যাসাজ করে নেবেন। এতে যন্ত্রণা কমবে সহজেই।
- নিয়মিত ব্যায়াম করুন
ব্যায়াম আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে সক্ষম। কোমরে ব্যথা থেকে মুক্তি পেতে চাইলে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই। তবে আপনার ইচ্ছা হলে প্রথমে হালকা ব্যায়াম দিয়ে শুরু করতে পারেন। ধীরে ধীরে তা বেশি সময় ধরে করার চেষ্টা করুন। তবে অনেক সময় ব্যথা হলে ব্যায়াম করতে নিষেধ করা হয়। তাই আগে চিকিৎসকের পরামর্শ নিন।
- ইউকেলিপটাসের তেল ব্যবহার করুন
আপনার কোমরের ব্যথা থেকে মুক্তি দিতে পারে এই তেল। এর ব্যবহারে দ্রুত আরাম পাবেন আপনি। ইউক্যালিপটাস তেল যন্ত্রণা কমাতে দারুণ সাহায্য করে। সেইসঙ্গে বাতের যন্ত্রণা থেকেও মুক্তি দিতে সাহায্য করে।
- ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম জাতীয় খাদ্য
ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম জাতীয় খাদ্য প্রতিদিন নিয়ম করে খেলে কোমরের ব্যথা থেকে মুক্তি পেতে পারে। নিয়ম করে দুধ, ঘি, চিজ, ফল, শাকসবজি, বাদাম ইত্যাদি খেতে হবে।
- আদা
কোমরের ব্যথায় আদা দারুণ কার্যকর। কারণ, এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। মূলত, পটাশিয়ামের অভাবে নার্ভের সমস্যা দেখা দেয়। তাই প্রতিদিন নিয়মিত আদা খেলে কোমরের যন্ত্রণা অনেকটা কমে যেতে পারে।
এছাড়াও, অ্যালোভেরার শরবত প্রতিদিন নিয়ম করে খেলে কোমরের ব্যথা কমে যেতে পারে।



Click it and Unblock the Notifications