Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Arthritis: আর্থরাইটিসের ব্যথা ভোগাচ্ছে? ওষুধ তো খাবেনই, সঙ্গে রইল কিছু কার্যকরী ঘরোয়া টোটকা
Arthritis: বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই আর্থরাইটিস (arthritis) হানা দেয় শরীরে। একটু খেয়াল করে দেখবেন, বাড়ির বয়স্করা বসলে উঠতে পারছেন না, আবার উঠলে বসতে পারে না। আর কমবেশি প্রায় প্রতিটি পরিবারেই আর্থরাইটিসের রোগী রয়েছেন। আর্থ্রাইটিসের ঝুঁকি (Risk of arthritis) থাকলে জয়েন্টে ব্যথা, জয়েন্টে ফোলাভাবের মতো নানা সমস্যা দেখা দেয়। দেশের প্রায় ১০ কোটি মানুষ এই রোগে ভুগছেন। ৬০ বছরের বেশি বয়সিদের মধ্যে ১৮ শতাংশ মহিলা এবং প্রায় ১০ শতাংশ পুরুষ এই ব্যথায় কাতর।
চিকিসকরা বলছেন, মূলত দু ধরনের আর্থরাইটিস দেখা যায় শরীরে। অস্টিয়ো এবং রিউমাটয়েড (Osteo and rheumatoid)। এগুলি যেকোনও বয়সে দেখা দেয়। তাই আর্থরাইটিস থেকে সুরক্ষিত থাকতে নিয়ম করে ওষুধ খাওয়া জরুরি। সেই সঙ্গে রোজের জীবনেও আনতে হবে কিছু বদল। বাইরের তেল-মশলা খাওয়া বন্ধ করতে হবে। সঙ্গে ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি। পাশাপাশি আর্থরাইটিস নিয়ন্ত্রণে রাখতে নিয়ম করে শরীরচর্চা করাও জরুরি। এগুলির সঙ্গেই আপনি কিছু ঘরোয়া প্রতিকারের (Home remedies for arthritis) সাহায্যও নিতে পারেন।

ছবি সৌজন্য- pexels
. হলুদ
হলুদ আমদের সুস্বাস্থ্যের জন্য কতটা ভালো, তা আর বলার জায়গা রাখে না। হলুদের মতো উপকারী জিনিস খুব কমই রয়েছে। হলুদের মধ্যে পাওয়া যায় কারকিউমিন। এছাড়াও রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান, যা প্রদাহ দূর করতে সহায়তা করে। তাই আর্থরাইটিসের সমস্যা থাকলে ভরসা রাখতে পারেন হলুদের উপর।
. আদা
আমাদের হেঁশেলের এই অতিপরিচিত উপাদান আমাদের স্বাস্থ্যের জন্য আশীর্বাদ স্বরূপ। এতে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ। যা পায়ের প্রতিটি পেশি সচল রাখতে সাহায্য করে। তাই আর্থরাইটিসের ব্যথায় ভুগছেন, তাদের জন্য আদা কিন্তু দারুণ উপকারী।
. রসুন
রসুন আমাদের প্রত্যেকের হেঁশেলেই পাওয়া যায়। এটি রান্নায় স্বাদ বাড়ানোর সঙ্গেই আর্থরাইটিস নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। আর্থরাইটিস ধরা পড়লে ওষুধের সঙ্গে ভরসা রাখুন রসুনের উপর। কারণ রসুনে রয়েছে সাইটোকাইনস নামক একটি প্রদাহনাশক উপাদান। যা শরীরের ব্যথা-বেদনা দূর করতে সাহায্য করে।
. অ্যালোভেরা
অ্যালোভেরা রূপচর্চায় ভীষণভাবে ব্যবহৃত হয়। তবে এটি বহুগুণে সমৃদ্ধ। ত্বকের যত্ন থেকে ক্ষত নিরাময়, যেকোনও সমস্যা সমাধান করতে পারে। অ্যালোভেরা আর্থরাইটিসের সমস্যা দূর করতেও দারুণ উপকারী।



Click it and Unblock the Notifications