Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
গ্রীষ্মকালীন সর্দি-কাশিতে ভুগছেন? ঘরোয়া টোটকায় মিলবে স্বস্তি
গরমের দাপটে নাজেহাল জনজীবন। প্রচণ্ড গরমে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। এরমধ্যে ডিহাইড্রেশন, সর্দি-কাশি, হজমের সমস্যা, হিট স্ট্রোক অন্যতম। অতিরিক্ত ঘামের কারণে শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের ভারাসাম্যেও সমস্যা দেখা দেয়। অনেকেই এসব সমস্যা দূর করতে নানা ধরনের ওষুধ খাচ্ছেন। তবুও সমস্যা থেকে মুক্তি মিলছে না। সেক্ষেত্রে ঘরোয়া কিছু প্রতিকারে ভরসা রাখতে পারেন। যেমন-
১. হলুদের ব্যবহার- ঘরোয়া টোটকা হিসেবে হলুদ খুবই জনপ্রিয়। গ্রীষ্মকালীন সর্দি-কাশি নিরাময়ের ক্ষেত্রে বাড়িতে হলুদ ব্যবহার করতে পারেন। এতে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ভাইরাল সংক্রমণ এবং প্রদাহ কমাতে সাহায্য করে। যা গলার ব্যথা এবং নাকের প্রদাহ নিরাময়েও সাহায্য করে।

ছবি সৌজন্য-pexels/ফেসবুক
কীভাবে বানাবেন: এক গ্লাস হালকা গরম দুধে ১ চা চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য কালো মরিচ যোগ করুন। এটি প্রতিদিন দুবার পান করুন। এছাড়াও, আপনি এক গ্লাস গরম জলে পরিমাণমত হলুদ গুঁড়ো, পরিমাণমত লবণ ভালোভাবে মেশান। এই মিশ্রণটি প্রতিদিন দুবার করে খান, যা গলা ব্যথা থেকে মুক্তি পাবেন।
২. মধুর ব্যবহার- শুধু গ্রীষ্ম নয়, সব মরশুমের সর্দি-কাশিতে আরেকটি কার্যকরী ঘরোয়া চিকিৎসা মধু। এতে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যসহ একাধিক উপাদান রয়েছে, যা গ্রীষ্মের ফ্লু সৃষ্টিকারী ভাইরাসকে মেরে ফেলে। এর ফলে গলা ব্যথা থেকে মুক্তি পেতে পারেন।
কীভাবে বানাবেন : ২ চা চামচ কাঁচা মধুর সঙ্গে ১ চা চামচ লেবুর রস বা আদার রস মিশিয়ে নিন। মিশ্রণটি দিনে ২ থেকে ৩ বার পান করুন। এছাড়াও, এক চামচ মধু খেতে পারে। কাশি নিরাময়ে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ১ চা চামচ মধু খান। গ্রীষ্মকালীন সর্দি-কাশির সমস্যা থেকে মুক্তি পাবেন।
৩. আদার ব্যবহার- সর্দি-কাশি সারাতে আদার উপকারিতা সম্পর্কে কমবেশি সবারই ধারণা আছে। আদায় থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য শ্বাসনালীতে জমে থাকা অত্যধিক শ্লেষ্মা কমাতে সাহায্য করে। আদা শরীরকে উষ্ণ রাখে, যা নিরাময় প্রক্রিয়ায় সাহায্য করে।
কীভাবে বানাবেন : এক কাপ গরম জলে আদা কুচি মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। এবার এতে মধু মেশান। দিনে দুই-তিনবার এই চা খেলে উপকার পাবেন।
৪. রসুনের ব্যবহার- গরমে সর্দি-কাশি সারাতে রসুন বেশ কার্যকরী। বাঙালিদের রান্নাঘরে রসুন থাকেই। রসুন রক্ত পরিশোধক হিসেবে কাজ করে।
কীভাবে বানাবেন : সর্দি কাশির সমস্যা থেকে মুক্তি পেতে রসুন, লেবু, মরিচ গুঁড়ো এবং মধু একসঙ্গে মিশিয়ে খেতে পারেন। এতে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণ আছে। মরিচের গুঁড়ো নাকে থার্মোজেনিক প্রভাব ফেলে। লেবুতে আছে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে।
৫. দারুচিনির ব্যবহার- সর্দি-কাশি নিরাময়ে দারুচিনি ওষুধের থেকে কম নয়। দারুচিনি ভাইরাল আক্রমণ এবং অন্যান্য সংক্রমণ নিরাময়ে সাহায্য করে।
কীভাবে বানাবেন : এরজন্য কিছুটা জলে আস্ত দারুচিনি ভালো করে ফুটিয়ে নিন। এই জলের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে দিনে একবার চায়ের মতো পান করুন। ফলাফল খুব দ্রুত টের পাবেন।
৬. তুলসির ব্যবহার- যুগ যুগ ধরে সর্দি-কাশির ঘরোয়া টোটকা হিসেবে তুলসি ব্যবহার হয়ে আসছে। এতে থাকা অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য সর্দি-কাশি সারাতে কার্যকর। নাক বন্ধ থাকলেও খুলতে সাহায্য করে তুলসি।
কীভাবে বানাবেন : ব্যবহারের জন্য প্রথমে তুলসি পাতা ও আদা একসঙ্গে গরম জলে ফুটিয়ে নিন। এবার গরম জলে কয়েক ফোঁটা মধু মিশিয়ে চায়ের মতো পান করুন। অতিরিক্ত ঠান্ডা লাগলে এই মিশ্রণটি দিনে দুইবার পান করলে দ্রুত সুস্থবোধ করবেন।



Click it and Unblock the Notifications