Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
লোহার তাওয়া থেকে পোড়া দাগ উঠছে না কিছুতেই? দেখে নিন কিছু সহজ টিপস
রুটি, পরোটা সেঁকার জন্য সাধারণত লোহার তাওয়া বা চাটুই ব্যবহার করা হয়। রুটি তৈরির পর তাওয়া প্রতিদিন ধোওয়া হয় না। সে ভাবেই আমরা রেখে দিই। দিনের পর দিন ব্যবহারে চাটুর মধ্যে আটা-ময়দা আর তেলের স্তর জমে জমে কালো দাগ হয়ে যায়। এই পোড়া দাগ খুবই জেদি। হাতের সব শক্তি দিয়ে ঘষলেও কিছুতেই উঠতে চায় না।

আজকের আর্টিকেলে এমন কিছু টিপস দেওয়া হল, যা অবলম্বন করলে খুব সহজেই পোড়া চাটু হয়ে উঠবে নতুনের মতো ঝকঝকে। দেখে নিন কী কী কৌশল অবলম্বন করবেন।

পাতিলেবু, নুন এবং ভিনেগার দিয়ে তাওয়া পরিষ্কার করুন
লোহার তাওয়া গরম করে তাতে নুন ছড়িয়ে দিন। নুন গরম হয়ে গেলে কেটে রাখা লেবু দিয়ে তাওয়ায় স্ক্রাব করুন। অন্য একটা পাত্রে লেবুর রসের সঙ্গে সামান্য জল আর ভিনেগার মিশিয়ে নিন। এই মিশ্রণে লেবুর টুকরো ডুবিয়ে তাওয়ায় ভালো করে ঘষুন। দাগ উঠে গেলে বাসন মাজার সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন তাওয়া একেবারে ঝকঝকে হয়ে গেছে।

লেবু এবং নুন দিয়ে তাওয়া পরিষ্কার করুন
গ্যাসে চাটু বা তাওয়া গরম করে তাতে সামান্য জল দিয়ে দিন। জল গরম হলে তাওয়ায় নুন ছড়িয়ে স্ক্রাবারের সাহায্যে ঘষতে থাকুন। আঁচ অবশ্যই একেবারে কমিয়ে রাখবেন। চাটুর পোড়া দাগ কয়েক মিনিটেই ভ্যানিশ হয়ে যাবে!

ব্লিচিং পাউডার দিয়ে তাওয়া পরিষ্কার করুন
বাড়িতে ব্লিচিং পাউডার থাকলে তা দিয়েও লোহার তাওয়া পরিষ্কার করতে পারেন। এক কাপ গরম জলে এক চা চামচ ব্লিচিং পাউডার মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে ঘষে ঘষে তাওয়া পরিষ্কার করুন।

বেকিং সোডা দিয়ে তাওয়া পরিষ্কার করুন
বেকিং সোডাও পোড়া দাগ তোলার ভালো উপায়। এক চা চামচ বেকিং সোডার সঙ্গে একটু নুন এবং এক চা চামচ ভিনেগার মিশিয়ে নিন। এবার ওই মিশ্রণে বাসন মাজার স্ক্রাবার ডুবিয়ে তাওয়া ভালো করে ঘষে নিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন একেবারে নতুনের মতো ঝকঝক করবে তাওয়া!



Click it and Unblock the Notifications