কাঠফাটা গরমে ত্বকের র‍্যাশ-জ্বালাভাব? এক টুকরো বরফেই মিলবে স্বস্তি

By Bhagysree Sarkar

প্রখর রোদে বাড়ির বাইরে গেলেই ত্বক জ্বলে যাচ্ছে। এই গরমে যারা দীর্ঘ সময় রোদে থাকেন কিংবা রান্নাঘরে থাকছেন, তাদের ত্বক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এই সময় ত্বকের বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে। নাহলে অল্প সময়েই ত্বকে কালো দাগ পড়বে, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস সহ একাধিক সমস্যায় পড়তে হবে আপনাকে। ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রচুর অর্থ ব্যয় করছেন, কিন্তু লাভ হয়নি? তাহলে ত্বকে এক কুচি আইস কিউব ব্যবহার করুন। রূপচর্চায় আইস তথা বরফের ব্যবহার বেশ জনপ্রিয়।

হ্যাঁ, ঠিকই ভাবছেন। বিশেষ করে কর্মরত পুরুষ-মহিলাদের এই সময় ত্বকে কালো ছোপ পড়ে। এই সময় মুখে বরফ লাগালে ডার্ক সার্কেল দূর হয় এবং মুখ সবসময় সতেজ থাকে। আপনি যদি খুব বেশি মেকআপ লাগাতে পছন্দ না করেন, তবে আপনার নিয়মিত বরফ ব্যবহার করা উচিত। নয়তো অল্প সময়ে ত্বক বুড়িয়ে যাবে, ত্বকে কালো দাগ পড়বে। এমনকি ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসের মতো সমস্যা বাড়বে। এই গরমে ত্বক রক্ষার্থে ব্যবহার করতে পারেন আইস কিউব।

ice cube

চলুন দেখে নেওয়া যাক আইস কিউবের ব্যবহার-

  • ত্বক পরিষ্কার রাখতে

ত্বকে আইস কিউব ব্যবহারের অন্যতম সুবিধা হল প্রদাহ, জ্বালা এবং লালভাব কমাতে সহায়তা করে। মুখে একটি আইস কিউব ঘষুন। এটি ত্বকের ছিদ্রগুলি বন্ধ করবে। ফোলাভাব কমাবে। সঙ্গেই ত্বকের উজ্জ্বলতা বাড়াবে। পরিষ্কার এবং মসৃণ ত্বক পেতে আইস কিউব নিয়মিত ব্যবহার করুন।

  • বলিরেখা কমাতে সাহায্যে করে

ব্যয়বহুল অ্যান্টি-এজিং চিকিৎসা সম্পর্কে ভুলে যান। বরফ দিয়ে কমিয়ে ফেলুন বয়সের ছাপ। আইস কিউব থাকলে বোটক্সের প্রয়োজন নেই। মুখে আইস কিউব ঘষলে বলিরেখার উপস্থিতি কমে যায়। ত্বককে টানটান করে। রক্ত সঞ্চালন বাড়ায়। ত্বকের কোলাজেন উৎপাদন বেড়ে যায়।

  • চোখের নীচে কালো দাগ দূর করতে সক্ষম

ঘুমে সমস্যা হলে চোখের নীচে কালি পড়ে। চোখের ফোলাভাব বেড়ে যায়। এই সমস্যা দূর করতে আইস কিউব ব্যবহার করুন। চোখের নীচে আইস কিউব প্রয়োগ করলে ফোলাভাব কমে যায়, কালো দাগও কমে।

  • রক্ত সঞ্চালন উন্নত করে

ত্বকে আইস কিউব ঘষলে রক্ত সঞ্চালন উন্নত হতে পারে। ত্বকে বরফ প্রয়োগ করলে ঠাণ্ডা তাপমাত্রার কারণে রক্তনালীগুলি সংকুচিতি হয়। এরপর আবার প্রসারিত হয়। যা রক্ত প্রবাহ বাড়িয়ে তুলতে পারে। এটি আপনার ত্বককে আরও উজ্জ্বল করে তুলতে পারে।

  • মেকআপ দীর্ঘক্ষণ রাখার কৌশল

এই গরমে মেকআপ করে বের হলেই তা গলে যাচ্ছে? মেকআপ করার আগে আপনার ত্বকে আইস কিউব প্রয়োগ করুন। এতে ত্বকে মেকআপ আটকে থাকবে। আইস কিউব ত্বকের ছিদ্রগুলি আটকে রাখে। ত্বক থেকে অতিরিক্ত তেল কমাতে সহায়তা করে। এতে মেকআপ অনেকক্ষণ স্থায়ী হয়।

এছাড়াও গরমে ত্বক রোদে পুড়ে যায়। ত্বকে অনেক সময় ফুসকুড়ি দেখা দেয়। এক্ষেত্রে আইস কিউব আপনাকে সেরা ফল দেবে। আক্রান্ত স্থানে বরফ প্রয়োগ করুন। এটি ত্বকের সংবেদনশীলতা কমাবে।

  • ব্যবহার করবেন কীভাবে-

আইস কিউব সরাসরি ব্যবহার করলে ত্বকে র‌্যাশ বা চুলকানি হতে পারে। তাই সুতির কাপড়ে কয়েক টুকরো আইস কিউব নিয়ে ভালো করে বেঁধে ব্যবহার করুন। সার্কুলার মোশনে আলতোভাবে দিনে দুইবার ব্যবহার করবেন। প্রতিবার দুই মিনিটের বেশি ত্বকে আইস কিউব ব্যবহার না করা ভালো।

Story first published: Tuesday, April 30, 2024, 20:49 [IST]
X
Desktop Bottom Promotion