Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
প্রখর রোদে ত্বকের সমস্যা? সান ট্যান দূর করার সেরা প্রাকৃতিক উপায়
ট্যান, কাঠফাটা রোদে ১০ মিনিটও থাকলে আমাদের ত্বকে এই সমস্যা দেখা দেয়। শুধু ট্যান নয়, সঙ্গে ফুসকুড়ি, ব্রণর সমস্যা তো রয়েছেই। একইসঙ্গে হতে পারে সানবার্ন। এই গরমে বাইরে বের হলে, ত্বক রক্ষা করা খুবই কঠিন। এইসব সমস্যার অন্যতম সমাধান হতে পারে সানস্ক্রিন। তবে অবশ্যই মানতে হবে বেশ কিছু নিয়ম।
সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি ত্বকের জন্যে খুবই ক্ষতিকর। এতে নষ্ট হয় ত্বকের জেল্লা। সেই সঙ্গে ত্বকে ট্যানিং-য়ের সমস্যা। অর্থাৎ সূর্যের সংস্পর্শে আসা জায়গাগুলিতে কালো দাগ বা ট্যানিংয়ের সমস্যা হয়। আর এসব ক্ষতিকর প্রভাবকে রুখে দিতেই বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিৎ। এই সান ট্যান আমরা সহজেই ঘরে থাকা এবং প্রাকৃতিক কিছু উপাদানের সাহায্যে কমিয়ে ফেলতে পারি।

সান ট্যান দূর করার জন্য এখানে কিছু প্রাকৃতিক প্রতিকারের উল্লেখ করা হল, যেমন-
- আলু
আপনার ত্বকে আলুর টুকরো ঘষে সূর্যের তাপ বা যে কোনও ধরণের হাইপিগমেন্টেশন থেকে মুক্তি পাওয়ার জন্য প্রাচীনতম ঘরোয়া প্রতিকারগুলির মধ্যে একটি। আলুতে ক্যাটেকোলেজ নামক এনজাইম সমৃদ্ধ, যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। এছাড়াও এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই উপাদান ফ্রি র্যাডিকেলগুলির বিরুদ্ধে লড়াই করে,যা দীর্ঘক্ষণ সূর্যের এক্সপোজারের ফলে বৃদ্ধি পায়।
- লেবু
লেবু প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে বিখ্যাত। আপনি খুব কমই এমন প্রাকৃতিক ফেসপ্যাক খুঁজে পাবেন যাতে লেবু ব্যবহার করা হয় না। এতে থাকা উচ্চ মাত্রার সাইট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং মেলানিন দূর করে যা ট্যান সৃষ্টি করে।
- আনারস
আনারসের পাল্প মধুর সঙ্গে মিশিয়ে ট্যান পরা জায়গায় লাগান এবং ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ভিটামিন এ এবং সি সমৃদ্ধ হওয়ায় আপনার ত্বককে ট্যান মুক্ত করবে। আনারসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ব্রোমেলাইন নামক একটি এনজাইম, যা ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
- অ্য়ালোভেরা
অ্য়ালোভেরার উপকারিতা সম্পর্কে সকলেই জানি। এটি ভিটামিন ই সমৃদ্ধ এবং সৌন্দর্য সম্পর্কিত সমস্ত কিছুর জন্য ভাল। উজ্জ্বল এবং স্বাস্থ্যকর ত্বকের ক্ষেত্রে অ্যালোভেরা সবসময়ই ব্যবহার করা হয়ে থাকে। এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বককে ঠান্ডা করে এবং ট্যান দূর করতে সাহায্য করে। একটি ময়েশ্চারাইজারের মত প্রতিদিন ব্যবহার করুন।
- স্ট্রবেরি
স্ট্রবেরি যেমন খেতে সুস্বাদু তেমনি সান ট্যান দূর করার জন্য একটি দুর্দান্ত প্রতিকার। এটি এএইচএ (আলফা-হাইড্রক্সি অ্যাসিড) এবং ভিটামিন সি সমৃদ্ধ। তাই স্ট্রবেরিতে প্রাকৃতিক ত্বক উজ্জ্বল করার বৈশিষ্ট্য রয়েছে। কিছু স্ট্রবেরি ম্যাশ করুন এবং এক চামচ ফ্রেশ ক্রিম দিয়ে মেশান। ২০মিনিটের জন্য এটি প্রয়োগ করুন। এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি আপনার ত্বকের ট্যানিংয়ের সমস্যা মেটাবে, একই সঙ্গে ময়শ্চারাইজও করবে।



Click it and Unblock the Notifications