কৌটোয় বিস্কুট রাখলেই মিইয়ে যাচ্ছে? কী ভাবে রাখলে খাস্তা থাকবে?

টুকটাক মুখ চালানোর আদর্শ খাবার হল বিস্কুট বা কুকিজ। অনেকে আবার চা, কফির সঙ্গেও বিস্কুট খেতে পছন্দ করেন। কিন্তু মুচমুচে বিস্কুট যতটা ভালো লাগে, মিইয়ে গেলে ততটাই খারাপ খেতে লাগে। বিশেষ করে বর্ষায় এই বিস্কুট কিন্তু ভালো রাখা বেশ কঠিন। স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় খাস্তা খাবার যেমন নিমকি, চিপস, বিস্কুট মিইয়ে গিয়ে নষ্ট হয়ে যায়।

তবে কিছু সহজ টিপস মেনে চললে আপনি নিজেই এই সমস্যার সমাধান করতে পারবেন। দেখে নিন, বিস্কুট খাস্তা রাখার সহজ কয়েকটি উপায়।

ways to keep biscuits and cookies crispy

টিস্যু মুড়ে রাখুন
এয়ার টাইট কৌটোর ভেতরে কয়েকটি টিস্যু রেখে, তার ওপর বিস্কুট এবং কুকিজগুলি রাখুন। বিস্কুটের ওপর আরও কয়েকটা টিস্যু দিয়ে ঢেকে নিন। তারপর কৌটোর ঢাকনা আটকে দিন। এতে দীর্ঘ দিন বিস্কুট খাস্তা থাকে।

ফ্রিজে রাখুন
কুকিজ এবং বিস্কুট সংরক্ষণের আরেকটি চমৎকার উপায় এটি। একটি চেন টানা ব্যাগ বা জিপ লক প্যাকেটে বিস্কুট ভরে ফ্রিজে রেখে দিন। এতে অনেক দিন পর্যন্ত বিস্কুট তাজা রাখে।

সঠিক কৌটো
বিস্কুট কখনও প্লাস্টিকের কৌটোতে রাখবেন না। এতে তাড়াতাড়ি মিইয়ে যায়। তার চেয়ে কাঁচের কোনও বয়ামে ভরে রাখুন। তাতে অনেক দিন পর্যন্ত খাস্তা থাকবে। তবে এয়ার টাইট কৌটোয় ভরে ঠান্ডা এবং শুষ্ক জায়গায় রাখা সবচেয়ে ভালো।

বিস্কুট ঢেলে রাখার আগে টিস্যু পেপার দিয়ে এয়ার টাইট কৌটোর ভেতরটা ভালো করে মুছে নিন। তাতে ভেজাভাব দূর হবে। বিস্কুট নরম হওয়ার আশঙ্কাও কমবে। তারপর কৌটোটা ফ্রিজে ঢুকিয়েও রাখতে পারেন। আবার কাবার্ডের মধ্যেও রাখতে পারেন।

পুনরায় বেক করুন
নরম হয়ে যাওয়া কুকিজ বা বিস্কুট ৫-১০ মিনিট মাইক্রোওয়েভ বা এয়ার ফ্রায়ারে বেক করে নিন। এতে বিস্কুটের খাস্তাভাব ফিরবে।

কৌটো ভালো করে আটকান
যে কৌটোয় বিস্কুট রাখবেন, তার ঢাকনা ভালো করে আটকে রাখুন। যাতে বাতাস ঢুকে বিস্কুট নরম না হয়ে যায়। আর, বিস্কুটের কৌটো কখনই স্যাঁতসেঁতে জায়গায় রাখবেন না। ঠান্ডা এবং শুকনো জায়গায় রাখা সবচেয়ে ভালো। উঁচু তাকে তুলে রাখতে পারেন।

আলাদা বয়ামে রাখুন
অনেকেই বিস্কটু, চানাচুর, নিমকি সব একসঙ্গে একই বয়ামে ভরে রাখেন। এটা কখনই করবেন না। তাতে সবগুলিই একসঙ্গে নরম হতে থাকে। তার চেয়ে চানাচুর, নিমকি, বিস্কুট সব আলাদা আলাদা পাত্রে ভরে রাখুন।

প্যাকেটে রাখবেন না
বিস্কুট কিনে আনার সঙ্গে সঙ্গে কৌটোতে ঢেলে রাখুন। এতে বিস্কুট নরম হওয়ার ঝুঁকি থাকে না। প্যাকেট এক বার খুললে বিস্কুট কৌটোয় ভরে রাখাই ভাল। নয়তো মিইয়ে যাবে।

X
Desktop Bottom Promotion