Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Dental care: দু’বেলা ব্রাশ করেও দাঁতের হলুদ ছোপ থেকে যাচ্ছে? দূর করুন এই ঘরোয়া পদ্ধতি মেনে!
Dental care: বর্তমানে অস্বাস্থ্যকর খাবার আমাদের নানান স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়িয়ে তুলছে। শুধু যে অস্বাস্থ্যকর খাবার তা কিন্তু নয়। সঙ্গে রয়েছে ধূমপান, ঘন ঘন চা বা কফি খান এবং দু'বেলা ঠিকমতো ব্রাশ করেন না, এসব অভ্যাসও। যার ফলে সরাসরি কুপ্রভাব পড়ছে আমাদের দাঁতে। দাঁতে হলদেটে ছোপ (Yellow stains on teeth) পড়লেই মাথায় হাত পড়ে আমাদের। প্রাণ খুলে হাসতে গেলেও যেন মুশকিল। আর এই খুঁত ঢাকা যায় না কোনওভাবেই।
দু'বেলা ব্রাশ করে, কুলকুচি করেও যখন নাছোড় দাগছোপ নাজেহাল করে, তখন বিস্তর খরচ করে সেই দাগ তুলতে যেতে হয়। যদি দাঁতের যত্ন (Dental care) সঠিক ভাবে না নেওয়া হয়, তা হলেই দাঁতে দাগছোপ পড়বেই। সঙ্গে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও (Unhealthy eating habits) এই সমস্যার অন্যতম কারণ। কিছু জিনিস দাঁতকে হলুদ এবং বর্ণহীন করে তোলে, আবার কিছু জিনিস দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধিতে (Fruits that help brighten teeth) সহায়ক। যদি আপনারও হলুদ দাঁতের সমস্যা থাকে, তাহলে আপনার খাদ্যতালিকায় কিছু বিশেষ জিনিস অন্তর্ভুক্ত করে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

ছবি সৌজন্য- pexels
১. আপেল
আপেলে প্রাকৃতিকভাবে অ্যাসিডিক উপাদান থাকে, যা লালার উৎপাদন বাড়ায়। যাতে দাঁত পরিষ্কার করতে সাহায্য করে।
২. বাদাম
বাদাম খেলে লালার উৎপাদনও বৃদ্ধি পায়, যার কারণে লালা সবসময় মুখে থাকে এবং দাঁত পরিষ্কার থাকে।
৩. আনারস
আনারসে ব্রোমেলেন নামক একটি এনজাইম থাকে, যা দাঁতের দাগ দূর করতে এবং মাড়ির ফোলাভাব কমাতে সাহায্য করে।
৪. সাইট্রাস ফল
কমলালেবু, লেবু, কিউইয়ের মতো মিষ্টি ও টক ফলও লালা উৎপাদন বৃদ্ধি করে দাঁত পরিষ্কার রাখতে সাহায্য করে।
৫. গাজর
গাজর প্রাকৃতিক টুথব্রাশ হিসেবে কাজ করে। এটি দাঁতে আটকে থাকা খাদ্যকণা এবং ব্যাকটেরিয়া দূর করে দাঁত পরিষ্কার করে।
৬. স্ট্রবেরি
স্ট্রবেরিতে উপস্থিত ম্যালিক অ্যাসিড দাঁতের হলুদ ভাব দূর করতে সাহায্য করে।
. এছাড়াও কিছু ঘরোয়া প্রতিকার আপনার জন্য কার্যকর হতে পারে, যেমন-
বেকিং সোডা এবং লেবু: বেকিং সোডার সাথে লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। সপ্তাহে ১-২ বার এটি দিয়ে দাঁত ব্রাশ করুন।
স্ট্রবেরি এবং নুন: স্ট্রবেরি পেস্ট করুন, এতে কিছু নুন যোগ করুন এবং এটি দিয়ে দাঁত ঘষুন।
নারকেল তেল: আপনার মুখে নারকেল তেল ১০-১৫ মিনিটের জন্য ঘষুন এবং তারপর ধুয়ে ফেলুন।



Click it and Unblock the Notifications