Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Home remedies: নতুন বছর আসার আগেই মুছে ফেলুন ডার্ক সার্কেল, এই ছোট ঘরোয়া টোটকা করবে কামাল!
Home remedies: চোখের নীচে কালো দাগ নিয়ে দুশ্চিন্তায় থাকেন বহু মানুষই। এগুলি শুধু আমাদের সৌন্দর্য্যই কমায় না, আমাদের ক্লান্তও দেখায়। আমরা সকলেই চাই, দাগহীন মুখ পেতে। কিন্তু বর্তমানে পরিবর্তনশীল জীবনযাপন ও খাওয়া-দাওয়ায় অনিয়ম, আমাদের এই সমস্যা বাড়িয়ে তোলে দ্বিগুণ। ডার্ক সার্কেল (Dark circles) হতে পারে নানা কারণে। এরমধ্যে থাকতে পারে ঘুমের অভাব, ক্লান্তি, বার্ধক্য, অ্যালার্জি ইত্যাদি। তবে বাজারে এই সমস্যা দূর করতে নানাধরনের প্রোডাক্ট পাওয়া যায়। এগুলির ব্যবহার কী আদৌ আমাদের সমস্যা মেটায়?
মূলত, ডার্ক সার্কেলের সমস্যা মেটাতে আমরা আমাদের ডায়েটে কিছু পরিবর্তন আনতে পারি। প্রথমের বাদ দিতে হবে তেলে ভাজা ও মশলাদার খাবার। এছাড়াও কিছু সহজ ঘরোয়া প্রতিকার (Remove dark circles with home remedies) রয়েছে, যাতে খুব সহজেই আপনি ডার্ক সার্কেল কমিয়ে ফেলতে পারেন, তাও আবার বাড়িতে বসেই। পাশাপাশি এগুলির কোনও পার্শ্ব প্রতিক্রিয়াই নেই। চলুন জেনে নেওয়া যাক-

ছবি সৌজন্য- pexels
১. শসা
শসার মধ্যে আছে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। যা আমাদের ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে। ঠাণ্ডা শসার স্লাইস বা ছোট ছোট চুকরো করে চোখের উপর রাখুন। অন্তত ১৫-২০ মিনিটের জন্য। এভাবে দিনে ২-৩ বার ব্যবহার করুন। দেখবেন কিছুদিনের মধ্যেই পার্থক্য নজকরে আসবে।
২. টমেটো
টমেটোয় রয়েছে ভিটামিন সি, যা ত্বক ফর্সা করতে সাহায্য করে। এজন্য প্রথমে টমেটোর রস বের করে তুলোর সাহায্যে চোখের নিচে লাগান। ১৫-২০ মিনিট পরে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এই প্রতিকারটি সপ্তাহে অন্তত ২-৩ বার ব্যবহার করুন। ডার্ক সার্কেল তো কমবেই, সঙ্গে পাবেন গ্লো।
৩. আলু
আণরা সবাই জানি, আলুতে রয়েছে ব্লিচিং বৈশিষ্ট্য, যা ডার্ক সার্কেল হালকা করতে সাহায্য করে। প্রথমে আলু কুচি করে কেটে নিয়ে রস বের করে নিতে হবে। এবার সেই রস তুলোর সাহায্যে চোখের নিচে লাগান। ১৫-২০ মিনিট পরে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বারের ব্যবহারেই ফল পাবেন।
৪. অ্যালোভেরা জেল
অ্যালোভেরা জেলে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য, যা ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে। রাতে ঘুমানোর আগে চোখের নিচে অ্যালোভেরা জেল লাগান। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
৫. গোলাপ জল
সৌন্দর্য্য বৃ্দ্ধিতে গোলাপ জলের ভূমিকা অপরিসীম। এটি আমাদের ত্বককে প্রশমিত করে এবং ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে। দিনে ২-৩ বার তুলোর সাহায্যে চোখের নিচে গোলাপজল লাগান। ১৫-২০ মিনিট পর ধুয়ে নিন।
এছাড়াও কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেমন-
. পর্যাপ্ত ঘুম ডার্ক সার্কেল কমানোর সবচেয়ে ভালো উপায়। প্রতিদিন ৭-৮ ঘন্টা ঘুমান।
. সূর্যের আলো এড়িয়ে চলুন। রোদে বের হওয়ার সময় সানগ্লাস পরুন।
. ডায়েটে ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ খাবার যোগ করুন।
. স্ট্রেস ডার্ক সার্কেল বাড়াতে পারে, তাই যোগব্যায়াম বা মেডিটেশন করে স্ট্রেস কমিয়ে দিন।
. প্রচুর জল পান করলে শরীরে জলের ঘাটতি দূর হয় এবং ডার্ক সার্কেল কমে যাবে।



Click it and Unblock the Notifications