Kitchen Tips: বাসনের পোড়া জেদি দাগ চুটকিতে হবে নতুনের মত চকচকে! রইল ঘরোয়া টোটকা

By Bhagysree Sarkar

Kitchen Tips: শীতের রাতে আমরা কমবেশি সকলেই প্রায় রুচি-লুচি খেতে পছন্দ করে থাকি। এই কারণে নন-স্টিকের প্যান ও কড়াই ব্যবহার করার প্রবণতা বাড়ে। মূলত কম সময়ে অল্প তেলে রান্না করার জন্যই নন-স্টিক বাসনের (Non-Stick Cookware) আবির্ভাব। ভাজাভুজি, সেঁকা, ঝোল, চচ্চড়ির মত প্রায় সব রান্নাই করা যায় নন-স্টিকের বাসনে। কিন্তু অসাবধানতার কারণে এগুলি পুড়ে যায়। তবে এর কালো রঙের জন্য পোড়া দাগ (Burnt Stains) চট করে চোখেও পড়ে না।

নন-স্টিক বাসনের তলার কালচে দাগের কারণে অনেকেই অস্বস্তিতে পড়ে। তবে যদি আপনার সাথেও এমন ঘটনা ঘটে, তাহলে আর চিন্তার কারণ নেই। এই দাগ কিন্তু সহজেই তোলা যায় ঘরোয়া কয়েকটি উপাদান ব্যবহার করে। তাও আবার প্রায় বিনা পরিশ্রমে ও স্বল্প খরচে। চলুন তাহলে দেখে নেওয়া যাক-

Kitchen Tips
  • ভিনেগার ও বেকিং সোডা

প্রথমে প্যানে ভিনেগার ঢেলে ৫-১০ মিনিট রেখে দিন। এরপর তাতে কিছু বেকিং সোডা ছিটিয়ে দিন। এবার স্ক্রাবারের সাহায্যে আলতো করে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে করে আপনার প্যানটি নতুনের মতো হয়ে যাবে।

  • টুথপেস্ট

এই ঘরোয়া প্রতিকারের জন্য প্রথমে প্যানে অল্প জল ছিটিয়ে দিন। প্যানটি সামান্য ভিজিয়ে টুথপেস্টের একটি স্তর লাগিয়ে নিন। এটি কমপক্ষে ১৫ মিনিট রেখে দিন একপাশে। দেখবেন, প্যানের কালো দাগ এবং নোংরা জমা স্তর নিজেই ছেড়ে যেতে শুরু করবে। যার কারণে আপনার প্যানটি চকচকে নতুনের মত হয়ে যাবে।

  • ছাই এবং সর্ষের তেল

এই প্রতিকারটি একেবারেই বিনা খরচে বললে চলে। আমাদের রান্নাঘরে এটি খুব সহজেই পাওয়া যায়। প্যানে কিছু সর্ষের তেল মাখিয়ে তাতে ছাই মিশিয়ে পরিষ্কার করুন। এরপরে জল এবং সাবান দিয়ে প্যানটি ধুয়ে ফেলুন। কম সময়েই এই কালো দাগ দূর হবে এই সহজ উপায়ে।

  • লেবু এবং নুন

কালো প্যানটি হালকা গরম করে এর উপর মোটা করে নুনের স্তর বিছিয়ে দিন। এরপরে আপনাকে এক টুকরো লেবু নিতে হবে এবং নুনের উপর ঘষতে হবে। এবার আপনাকে গরম জল দিয়ে প্যানটি ধুয়ে ফেলতে হবে। এই প্রতিকারে আপনার প্যানটি আবার নতুনের মতো চকচকে দেখাবে।

Story first published: Thursday, January 16, 2025, 18:49 [IST]
X
Desktop Bottom Promotion