Hair growth tips: যত্ন করেও চুলের বাড়-বৃদ্ধি নেই! এই ঘরোয়া টোটকায় তরতরিয়ে বাড়বে চুল

By Bhagysree Sarkar

Hair growth tips: নিয়ম করে সপ্তাহে ৩-৪ দিন তেল মাখছেন। সপ্তাহে দু'দিন শ্যাম্পু করছেন, সঙ্গে কন্ডিশনারও ব্যবহার করছেন। কিন্তু কিছুতেই লম্বা হচ্ছে না চুল। উল্টে এই মরশুমে চুল আরও রুক্ষ-শুষ্ক (Hair becomes dry and rough in winter season) হয়ে উঠছে। মূলত, আজকের পরিবর্তিত এবং অস্বাস্থ্যকর জীবনযাত্রার (Changed and unhealthy lifestyle) কারণে চুল পড়ার সমস্যা বেশ সাধারণ হয়ে উঠেছে। তবুও প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে সুন্দর, ঘন এবং কালো চুলের। তবে আর চিন্তা নয়, আপনার এই সমস্যা মেটাবে কিছু ঘরোয়া প্রতিকার।

এই ঘরোয়া টোটকার সাহায্যে আপনি আপনার চুলকে আরও সুন্দর এবং স্বাস্থ্যকর করে তুলতে পারেন। আপনার চুলের যত্নের রুটিনে নীচে দেওয়া টিপসগুলি অনুসরণ করে আপনি আপনার চুলের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। চলুন দেখে নেওয়া যাক-

hair
  • নিম চুলের জন্য উপকারী হবে

নিমের অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। এগুলি আমাদের চুলের অনেক সমস্যা দূর করতে সাহায্য করে। নিয়ম মেনে এই পাতার রস ব্যবহার করে খুশকি দূর হবে, চুল পড়া রোধ হবে এবং চুল নরম ও চকচকে হয়ে উঠবে।

  • পেঁয়াজের রস ব্যবহার

পেঁয়াজের রসচুলের জন্য একটি প্রাকৃতিক প্রতিকার। এতে সালফার, অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা চুলকে সুস্থ ও শক্তিশালী করতে সাহায্য করে।

  • মেথি বীজ উপকারী

মেথিতে প্রোটিন, আয়রন, নিকোটিনিক অ্যাসিড এবং লেসিথিনের মতো পুষ্টি উপাদান রয়েছে। যা চুলকে শক্তিশালী এবং ঘন করতে সাহায্য করে। এটি ব্যবহার করলে চুলের অনেক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।

  • আমলকি কার্যকর

আমলকি চুলের জন্য খুবই উপকারী। এতে ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। যা চুলকে শক্তিশালী এবং ঘন করতে সাহায্য করে। আমলকি চুলের বৃদ্ধিতে সাহায্য করে, খুশকি দূর করে, চুল কালো ও ঘন করতে সাহায্য করে এবং চুল পড়া রোধ করে। এটি খেলে মাথার ত্বকও সুস্থ থাকে।


ব্রাহ্মী এবং ভৃঙ্গরাজ

ব্রাহ্মী এবং ভৃঙ্গরাজ উভয়ই আমাদের চুলের জন্য কতটা উপকারী, তা আর বলার জায়গা রাখে না। আয়ুর্বেদে এই দুটিই আমাদের চুলের সাথে সম্পর্কিত। এগুলির ব্যবহার চুলের গোড়া মজবুত করার পাশাপাশি চুল পড়া রোধ করে এবং ঘন করে তোলে।

Story first published: Wednesday, February 19, 2025, 15:07 [IST]
X
Desktop Bottom Promotion