Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চুল সফ্ট করার পাশাপাশি কন্ডিশনার গৃহস্থালির অনেক কাজে ব্যবহৃত হয়, দেখুন সেগুলি কী কী
সফ্ট ও সিল্কি চুল পেতে এবং চুলে যাতে জট না পড়ে, সেই জন্য আমরা প্রত্যেকেই কন্ডিশনার ব্যবহার করে থাকি। কিন্তু আপনি কি জানেন যে চুল সফ্ট করার পাশাপাশি কন্ডিশনার অন্যান্য অনেক কাজে ব্যবহৃত হয়? আমাদের চুলে ব্যবহৃত কন্ডিশনার বিভিন্ন গৃহস্থালির কাজেও ব্যবহার করতে পারেন। তাহলে জেনে নিন কী কী কাজে কন্ডিশনার লাগে।


রূপোর গয়না পরিষ্কার করতে
রূপোর গয়না অনেক সময় থেকে থেকে কালো পড়ে যায় এবং উজ্জ্বলতা হারাতে থাকে। এক্ষেত্রে, রূপোর গয়নায় কন্ডিশনার লাগান এবং নরম কাপড় দিয়ে আলতো করে ঘষুন। দেখবেন আবার আগের মতো উজ্জ্বল হয়ে উঠেছে। গয়না ছাড়া, আপনি এটি চামড়ার ব্যাগ, জ্যাকেট বা জুতোর কোনও দাগ অপসারণ করতেও ব্যবহার করতে পারেন।

হেয়ার রিমুভার ক্রিম
অনেক সময় এমন হয় যে, আপনার হেয়ার রিমুভার ক্রিম দরকার কিন্তু বাড়িতে সেটা নেই বা শেষ হয়ে গেছে। হয়তো আপনার সেই সময় বাইরে বেরোনোর কোনও প্ল্যান আছে, তাই দোকানে গিয়ে কিনে আনার সময়ও নেই। সেই সময় আপনি কন্ডিশনার ব্যবহার করা যেতে পারে। এটি আপনার অবাঞ্ছিত লোম তুলতে সাহায্য করবে। এছাড়াও, যদি আপনার ব্যাগের চেন আটকে যায়, তবে তাতে অল্প কন্ডিশনার লাগিয়ে দিন। দেখবেন চেন আবার আগের মতো কাজ করছে।

পশম বা উলের কাপড় ধোওয়ার জন্য
পশমের কাপড় ধোওয়ার ক্ষেত্রে বালতি বা ওয়াশিং মেশিনে এক চামচ কন্ডিশনার দিন। তারপরে কাপড় ধুয়ে ফেলুন।

কিউটিকল ক্রিম
যদি আপনার হাত খুব শুষ্ক হয়ে যায় এবং নখের চারপাশের চামড়াও শুষ্ক হয়ে গেছে, তবে চিন্তা করার কোনও প্রয়োজন নেই। সেই জায়গায় কয়েক ফোঁটা হেয়ার কন্ডিশনার দিয়ে ম্যাসাজ করুন। তারপরে ভাল করে ধুয়ে ফেলুন। দেখবেন নখের চারপাশের চামড়া নরম হবে।

আটকে যাওয়া কোনও কিছু অপসারণ করতে
যদি আঙুলে কোনও আংটি আটকে যায়, তবে তাতে কন্ডিশনার লাগান। দেখবেন সহজেই আংটি আঙুল থেকে বেরিয়ে এসেছে। এক্ষেত্রে এটি সাবানের চেয়ে অনেক ভাল কাজ করে।
আরও পড়ুন : হাতে মেহেন্দির রঙ ফিকে হয়ে এসেছ? রইল মেহেন্দি তোলার ঘরোয়া পদ্ধতি



Click it and Unblock the Notifications