থুতনির নাছোড় ব্রণ সারান রাতারাতি, মেনে চলুন এই ৪ ঘরোয়া টোটকা!

পুজো আসতে মাত্র কয়েকদিন। তাই জোরকদমে মুখের পরিচর্যা করতে শুরু করেছেন অনেকেই। দাগছোপ, ব্রণ, ব্ল্যাকহেডস কমিয়ে ত্বকের জেল্লা ফেরাতে কোনও পদ্ধতিই বাদ রাখছেন না। তবে অনেক চেষ্টা করার পর মুখের অন্যান্য সমস্যা দূর হলেও, ব্রণের হাত থেকে সহজে রেহাই মেলে না। বিশেষ করে যাঁদের ত্বক তৈলাক্ত, ব্রণের সমস্যা যেন আরও জাঁকিয়ে বসে।

বাইরের খাবার বেশি খাওয়া, হরমোনের সমস্যা, জল কম খাওয়া, ঠিক করে মেক আপ না তোলা, ত্বকের পর্যাপ্ত যত্ন না নেওয়া - এমন অনেক কারণে মুখে ব্রণ হয়। ত্বকের কয়েকটি অংশে বেশি দেখা যায় ব্রণ। কপাল এবং গাল, ব্রণর পীঠস্থান বলা যায়। অনেকের আবার থুতনিতে ব্রণ ভর্তি হয়ে যায়।

natural remedies for chin acne

থুতনিতে ব্রণ সাধারণত হরমোনের ভারসাম্যহীনতার কারণে হয়। বয়ঃসন্ধি বা ঋতুচক্রের সময় সবচেয়ে বেশি দেখা দেয় হরমোনের ওঠানামা। তবে ঘরোয়া কিছু সহজ উপায়েই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

হলুদ

হলুদ কেবল এক ধরনের মশলাই নয়, পাশাপাশি স্বাস্থ্য ও ত্বকের খেয়াল রাখতেও এর জুড়ি মেলা ভার। ব্রণ-পিম্পলের চিকিৎসায় খুব ভালো কাজ করে হলুদ। বিশেষত থুতনি বা চিবুকের ব্রণ সারাতে দুর্দান্ত প্রতিকার এই মশলা। হলুদের যৌগ কারকিউমিনে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ, যা ব্রণের কারণে হওয়া লালচেভাব ও ফোলাভাব কমাতে সাহায্য করে।

এক চামচ মধু বা জলের সঙ্গে হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করুন। থুতনিতে ব্রণের জায়গায় ১৫ মিনিট লাগিয়ে রাখুন এই পেস্ট। তারপর জলে ধুয়ে নিন।

টি ট্রি অয়েল

ত্বকের যে কোনও সমস্যায় খুব কার্যকর টি ট্রি অয়েল। গবেষণায় দেখা গেছে, এই তেলের অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া রোধ করতে পারে।

টি ট্রি অয়েলের সঙ্গে পরিমাণমতো জল মিশিয়ে নিন। এতে তুলো ভিজিয়ে থুতনিতে লাগিয়ে রাখুন সারা রাত। সকালেই এর ফলাফল পাবেন হাতেনাতে!

মধু

ত্বক ও স্বাস্থ্যের বিভিন্ন সমস্যায় যুগ যুগ ধরে মধুর ব্যবহার হয়ে আসছে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া রোধ করে। থুতনির ব্রণের উপরে সরাসরি মধু লাগিয়ে রাখুন মিনিট পনেরো। তারপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা

অ্যালোভেরায় রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য। যে কারণে ব্রণের লালচে ভাব ও প্রদাহ কমাতে খুব কার্যকর অ্যালোভেরা। তাজা অ্যালোভেরা জেল সরাসরি থুতনির ব্রণের উপরে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পর জলে ধুয়ে ফেলুন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion