বর্ষাকালে বাড়ে মশার উপদ্রব, জানুন কীভাবে ঘরোয়া উপায়েই এই সমস্যা রুখবেন

By Bhagysree Sarkar

বর্ষাকাল মানেই মনোরম পরিবেশ। তবে সঙ্গে বাড়ে একাধিক স্বাস্থ্য ঝুঁকিও। এই মরশুমে মশার প্রাদুর্ভাব একটি সাধারণ সমস্যা। কারণ, যত্রতত্র বেড়ে যায় জমা জল, আর তাতেই মশা বংশবিস্তার করে। তাই এই সময় মশার উৎপাত মারাত্মকভাবে বেড়ে যায়। সঙ্গেই বাড়ে মশাবাহিত সব রোগের ঝুঁকিও। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই বাজারজাত একাধিক জিনিস ব্যবহার করেন। কিন্তু তা কি আমাদের স্বাস্থ্যের জন্য সুরক্ষিত?

না, মশা দূর করার এই বাজারজাত পণ্যগুলি একেবারেই স্বাস্থ্যের জন্য ঠিক নয়। এগুলিতে থাকে প্রচুর পরিমানে রাসায়নিক। যা সরাসরি প্রভাব ফেলে আমাদের স্বাস্থ্যের উপর। তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া টোটকা রয়েছে। যা প্রাকৃতিক উপায়ে মশা তাড়াতে সাহায্য করে। চলুন দেখে নেওয়া যাক-

ছবি সৌজন্য-pexels

ঘর থেকে মশা দূর করার জন্য কেউ কয়েল ব্যবহার করেন, কেউ আবার মশার স্প্রে থেকে শুরু করে নানা রাসায়নিক। এসব মশা তাড়াতে পারলেও মানুষের শরীরের ক্ষতিও করে। এ কারণে মশার উপদ্রব কমাতে প্রাকৃতিক কিছু পদ্ধতি বেছে নিতে পারেন। যেমন-

নিম তেল-
নিমের তেলে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে। যা মশা তাড়াতে কার্যকরী ভূমিকা নেয়। এটি আপনার ত্বকে লাগালে মশা দূরে থাকে।

তুলসী পাতা-
মশা তাড়াতে কিছু গাছ কার্যকরী ভূমিকা নেয়। এরমধ্যে অন্যতম তুলসী গাছ। এই গাছের পাতা মশা তাড়াতে সাহায্য করে। এই গাছ ঘরের আশেপাশে রাখলে মশার উপদ্রব কমে।

লেমন গ্রাস তেল-
লেমন গ্রাস তেল মশা তাড়াতে উপকারী। প্রতিদিন এটি ব্যবহার করলে ঘরে মশার উপদ্রব কমে যায়।

কর্পূর-
মশা দূর করতে অনেকেই কর্পূর ব্যবহার করেন। কর্পূর জ্বালিয়ে রাখলে মশা দূর করা সহজ হবে। এর গন্ধও মশা সহ্য করতে পারে না। এতে মানুষের শরীরের কোনও ক্ষতিও হয় না।

লেবু ও লবঙ্গ-
লেবু ও লবঙ্গের গন্ধ মশা সহ্য করতে পারে না। তাই এই গন্ধ থাকলে সেখানে মশা আসে না। ঘরে মশা তাড়াতে লবঙ্গ ও লেবু ব্যবহার করা একটি পুরাতন পদ্ধতি। বাড়ির বিভিন্ন স্থানে এগুলি রেখে দিন। এতে মশা দূরে থাকবে।

এই ঘরোয়া প্রতিকারগুলি ব্যবহার করে, আমরা মশার প্রকোপ কমাতে পারি। যা আমাদের ঘরকে মশা থেকে নিরাপদ রাখার সঙ্গে স্বাস্থ্যেও কোনও কু-প্রভাব ফেলবে না।

Story first published: Monday, July 15, 2024, 13:05 [IST]
X
Desktop Bottom Promotion