অসহ্য গরমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ঘরেই বানান ডিটক্স ওয়াটার

By Bhagysree Sarkar

তীব্র গরম ও তাপপ্রবাহে নাজেহাল দশা। কোথাও মিলছে না স্বস্তি। এই সময় বেশিরভাগ মানুষই আক্রান্ত হচ্ছেন ফুড পয়জনিং, ডায়েরিয়াসহ নানা রোগ ব্যাধিতে। এছাড়া ওজন বৃদ্ধি এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা তো আছেই। তবে আমাদের পাচনতন্ত্র সুস্থ থাকলে ওজন নিয়ন্ত্রণে থাকে। আবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে ওজনজনিত সমস্য়াও হতে পারে ৷ তাই এমন তাপপ্রবাহের দিনগুলিতে নিয়মিত ডিটক্স ওয়াটার পান করা উচিত বলে মনে করছেন পুষ্টিবিদরা।

পুষ্টিবিদদের মতে, ডিটক্স ওয়াটার শরীর থেকে সব বিষাক্ত পদার্থ দূর করে শরীরকে বিষমুক্ত করতে পারে। এই জল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বাড়তি চর্বি ঝরে পড়ে। এমনকি খাবার হজমেও সাহায্য করে এই পানীয়।

detox water

চলুন জেনে নিন, এই ডিটক্স ওয়াটারের উপকারিতা-

১. শরীর ঠান্ডা রাখতে ঘরেই লেবু ও পুদিনা পাতা দিয়ে বানিয়ে নিন ডিটক্স ওয়াটার। লেবু শরীরকে ঠান্ডা এবং ত্বককে প্রাণবন্ত রাখতে সহায়তা করে। পুদিনা পাতাও স্বাস্থ্যের জন্য উপকারী। পুদিনা পাতা ও লেবু মিশ্রিত এ পানীয় ওজন কমাতে সাহায্য করবে। পাশাপাশি হজম বাড়াবে এবং শরীর ঠান্ডা রাখবে।

২. ফ্রিজে থাকা শসা দিয়েই এই গরমে বানিয়ে নিন ডিটক্স ওয়াটার। শসায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম। এই উপাদানে আছে শরীরকে বিষমুক্ত করার ক্ষমতা। শসার ডিটক্স ওয়াটার মেদ ঝরতে এবং ক্ষুধা কমাতে সাহায্য করে।

৩. এই গরমে শরীরে শক্তি পেতে কমলা লেবু দিয়ে তৈরি ডিটক্স ওয়াটার পান করুন। কমলা লেবুতে আছে প্রচুর ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। একইসঙ্গে ত্বকও সতেজ রাখে।

৪. শসা, লেবু, পুদিনা পাতা কিংবা যেকোনো ফল দিয়ে বানানো ডিটক্স ওয়াটার স্টিল কিংবা কাঁচের জারে বানাবেন। প্লাস্টিকের জারে না বানানোই ভালো। ডিটক্স ওয়াটার একসঙ্গে অনেক পরিমাণে না পান করে অল্প অল্প করে সারাদিন পান করুন। বানানোর পর ডিটক্স ওয়াটার ফ্রিজে রেখে দিন। নয়তো বেশিক্ষণ বাইরে রাখলে খাওয়ার অনুপযোগী হয়ে যেতে পারে।

Story first published: Monday, April 22, 2024, 19:25 [IST]
X
Desktop Bottom Promotion