Loose Motion: রাত বিরেতে লুজ মোশন? চটজলদি রেহাই পেতে রইল কিছু ঘরোয়া প্রতিকার

By Bhagysree Sarkar

Loose Motion: মার্চ পড়তেই আবহাওয়া বেশ গরম হতে শুরু করেছে। এখনই বাড়ির বাইরে বের হলে ঘেমে অবস্থা খারাপ। স্বাভাবিকভাবে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে ইলেকট্রোলাইটস। যা থেকে দেখা যাচ্ছে ডিহাইড্রেশন।

তবে এই গরম আবহাওয়ায় শরীরে জলের ঘাটতির (Dehydration) পাশাপাশি পেটের রোগও আমাদের হয়ে থাকে। গরমের দিনে পেট ব্যথা, বমি, পায়খানা এসব জেন হতেই থাকে। তাই গরমের শুরুতেই জেনে নিন কীভাবে এই মরশুমে সতর্ক থাকবেন।

health

গ্রীষ্মে (Summer) বহু মানুষই বাইরের খাবার খেয়ে বা অন্য কোনও কারণে ডায়ারিয়া কিংবা লুজ মোশনের সমস্যা দেখা দেয়। এই মরশুমে পেট খারাপ (Loose Motion) হলে কিন্তু শরীর থেকে অনেকটা ইলেকট্রোলাইটস বেরিয়ে যায়। সময়মত সঠিক পদক্ষেপ না নিলে কিন্তু আপনার প্রাণ নিয়ে টানাটানিও পড়তে পারে।

তাই এই সমস্যা মেটাতে আপনি কিছু ঘরোয়া প্রতিকার (Home remedies for loose motion) তাৎক্ষণিকভাবে করতে পারেন। বিশেষজ্ঞদের মতে, কিছু ঘরোয়া খাবার এই সমস্যা মেটাতে আপনার সাহায্য করতে পারে। যেমন-

লেবু জল

লেবুর জল একটি প্রাকৃতিক প্রদাহ-বিরোধী, যা ডায়ারিয়ার সময় পেটের ফোলাভাব এবং ব্যথা কমাতে সাহায্য করে। লেবুর জল শরীরে লুজ মোশনের কারণে সৃষ্ট ঘাটতিও দূর করে। লেবুর জল আপনার স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং পেটের ব্যথাও কমায়।


কলা খেলেও আরাম পাবেন

কলা লুজ মোশনের সময় অনেক আরাম দেয়। কলা কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে। এর পাশাপাশি, এটি লুজ মোশনের সময় শরীরে জল এবং ইলেক্ট্রোলাইটের ঘাটতি পূরণে খুবই সহায়ক প্রমাণিত হয়।

চা আপনার সমস্যা মেটাবে

অবাক লাগলেও একথা ঠিক যে চা আপনার লুজ মোশনের সমস্যা মেটাতে পারে। সামান্য জলে চা মিশিয়ে পান করতে হবে। এই সময় শরীরে প্রচুর পরিমাণে জলের ঘাটতি দেখা দেয়। তাই দেরি না করে সামান্য জল দিয়ে চা বানিয়ে পান করে ফেলুন। এটি লুজ মোশনের সমস্যা খুব শীঘ্রই বন্ধ করবে।

অবিলম্বে নারকেল জল পান করুন

নারকেল জল একটি প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট, যা লুজ মোশনের সময় শরীরে জল এবং ইলেক্ট্রোলাইটের ক্ষয় পূরণ করতে সাহায্য করে। যদি আপনার এই সমস্যা শুরু হয়, তাহলে দেরি না করে নারকেল জল খাওয়া শুরু করুন।

পুদিনা এবং আদা

লুজ মোশনে পুদিনা ও আদার জল পান করলে অনেক আরাম পাওয়া যায়। এটি একটি প্রাকৃতিক প্রদাহ-বিরোধী, যা পেটের ফোলাভাব এবং লুজ মোশনের সময় ব্যথা কমাতে সাহায্য করে। আদা পেটের জন্যও অনেক আরামদায়ক।

Story first published: Monday, March 17, 2025, 12:07 [IST]
X
Desktop Bottom Promotion