Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Home remedies for lice: মাথায় কিলবিল করছে উকুন! এই ঘরোয়া টোটকাতেই হবে উকুনের নাশ
Home remedies for lice: মাথায় উকুন যেন আতঙ্কের বিষয়। একবার উকুন হলে তার থেকে আর সহজেই মুক্তি পাওয়া যায় না। বিশেষত বাড়ির বাচ্ছাদের এই সমস্যা বেশি দেখা যায়। এছাড়া নিত্যদিন বাস-ট্রেনে যাতায়াত করা মানুষদের মাথাতেও এই সমস্যা দেখা দিতে পারে। তবে এখানেই শেষ নয়, অন্য কারও ব্যবহৃত চিরুণি কিংবা অপরিষ্কার ব্রাশে চুল আঁচড়ালে উকুন হওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত চুল পরিষ্কার রাখা জরুরি। স্ক্যাল্প পরিষ্কার করে রাখাও উচিত। না হলে উকুনের সমস্যা (Lice) কিন্তু মাথাব্যথা বাড়াবেই।
তবে উকুন মাথায় বাসা বাঁধলে তা তাড়ানোর উপায়ও খুঁজে বার করা জরুরি। এজন্য বাজারে বেশ কিছু উকুননাশক শ্যাম্পু (Lice shampoo) পাওয়া যায়, যেগুলির ব্যবহারে কিছুটা রেহাই পেতে পারেন। এছাড়াও উকুন দূর করার জন্য নানা ঘরোয়া টোটকা (Home remedies to remove lice) কাজে লাগাতে পারেন। এই ঘরোয়া উপায়ে সহজেই আপনার মাথায় উকুনের বংশ বিস্তার বন্ধ হবে। চলুন তাহলে একনজরে দেখে নেওয়া যাক-

ছবি সৌজন্য- pexels
টি ট্রি অয়েল
টি ট্রি অয়েলের ব্যবহার আমরা ব্রণ দূর করতে করে থাকলেও, এর উপকারিতা বহু। অলিভ অয়েলের সঙ্গে প্রায় ২০ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে তুলোর সাহায্যে মাথার তালুতে লাগিয়ে নিন। তবে রাতে মাথায় কিছু একটা জড়িয়ে ঘুমাতে হবে। এবার সকালে উঠে শ্যাম্পু করে নিন। রোজ না হলেও একদিন অন্তর এটি করলে উকুন পালাবে।
পেঁয়াজ
পেঁয়াজের মধ্যে সালফার থাকে, যা উকুনের যম। এর ব্যবহারের জন্য় মাঝারি সাইজের ৫-৬ টি পেঁয়াজ বেটে রস বের করে নিন। এই রস মাথায় লাগিয়ে দুই ঘণ্টা মতো রেখে দিন। তারপর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে বেশ কয়েক বার করলেই উকুন বিদায় জানাবে।
আদা
এক টুকরো আদার গ্ৰেট করে তার থেকে আদার রস নিংড়ে বের করে নিন। এটি ব্যবহারের জন্য শ্যাম্পু দু'চামচ ও এক চামচ লেবুর রস মিশিয়ে নিন। পরিমাণ মতো জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার স্নানের আগে মাথার স্ক্যাল্পে ও চুলের ডগা পর্যন্ত মেখে নিন। কমপক্ষে আধ ঘন্টা অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ভালো অ্যান্টি লাইস শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। মাসে ৩-৪ বার এই মিশ্রণটি ব্যবহার করলে উপকার পাবেন। আপনার চুল থেকে উকুনরা বিদায় জানাবে।



Click it and Unblock the Notifications