Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বর্ষা আসতেই মশার হামলা শুরু, খরচ না করেই ঘর মশামুক্ত রাখার প্রাকৃতিক উপায় জানুন
রাজ্যে বর্ষা আসতেই শুরু হয়েছে মশার উপদ্রব। একদিকে তাপমাত্রা কমেছে, অন্যদিকে মশার আতঙ্ক। বর্ষায় সন্ধ্যা নামতেই ঘরে ঢুকে পড়ে মশা। এই সময়ে মশার জ্বালায় অতিষ্ট হয়ে যাচ্ছেন প্রত্যেকেই। এই জ্বালায় কি আপনিও অতিষ্ট? সকলেরই মনে একটাই প্রশ্ন, বর্ষায় মশার উপদ্রব কম করবেন কীভাবে? এমন পরিস্থিতিতে মশার হাত থেকে মুক্তি পেতে নানা উপায়ে ভরসা করে থাকি। যেমন- কয়েল, স্প্রে, ধুপ ইত্যাদি। তবে সেগুলি কি আদতেও সুরক্ষিত?
এসব থেকে যে ধোঁয়া বের হয়, তা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। অনেকেরই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় এইসব ধুপের গন্ধ। আবার অনেকের শ্বাসকষ্ট ও মাথা ব্যথাও দেখা দিতে পারে এই সবের ব্যবহারে। তাই কয়েলের পরিবর্তে বাড়িতে কর্পূর জ্বালিয়ে রাখতে পারেন। এছাড়াও কিছু ঘরোয়া প্রতিকারে হবে বাজিমাত।

- মশা থেকে মুক্তি পেতে রসুনকে ছোট ছোট করে কেটে ঘরের বারান্দা ও কোণে রেখে দিন। এর তীব্র গন্ধের কারণে মশা আপনার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করবে না। এই ঘরোয়া উপায় অবলম্বন করে আপনি মশা থেকে মুক্তি পেতে পারেন।
- লেমনগ্রাস এমন একটি উদ্ভিদ, যা বাড়ির যেকোনও পাত্রে লাগালে সহজেই মশার হাত থেকে রেহাই পাওয়া যায়। এর তীব্র গন্ধের কারণে মশা আপনার বাড়ির কাছে আসবে না।
সাধারণ বাথরুমকে বিলাসবহুল চেহারা দিতে চান? দামি জিনিস নয়, বাজিমাত করবে এই সহজ টিপসগুলি
- মশা থেকে মুক্তি পেতে শসাও ব্যবহার করতে পারেন। এজন্য শসা ছোট ছোট টুকরো করে কেটে একটি পাত্রে জল ভরে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। জল অনেকটা ঠাণ্ডা হয়ে গেলে তা একটি বোতলে ভরে ঘরে স্প্রে করুন, যাতে মশা আপনার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে না পারে। পাশাপাশি আপনি সহজেই মশা থেকে মুক্তি পেতে পারেন।
- ঔষধি গুণে ভরপুর নিম আমাদের স্বাস্থ্যের জন্য যেমন উপকারী। তেমনি এর তেল আমাদের শরীরের জন্যও উপকারী। কিন্তু আপনি যদি একটি বোতলে নিমের তেল ভরে বাড়িতে স্প্রে করেন, তাহলে মশা আপনার বাড়ির কাছে আসবে না এবং আপনি সহজেই মশা থেকে মুক্তি পেতে পারেন।
- মশা থেকে মুক্তি পেতে আপনার বাড়ির একটি পাত্রে একটি তুলসী গাছ লাগান। এর সুগন্ধে মশা আপনার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করবে না।



Click it and Unblock the Notifications