চটজলদি ওজন কমাতে পারে এই দুটি জিনিস

চটজলদি ওজন কমাতে পারে এই দুটি জিনিস

আপনি কি খুব কম সময়ে ওজন কমাতে চান? চাহলে এই প্রবন্ধটি আপনার জন্য়ই লেখা। কারণ এই লেখায় এমন দুটি খাবারের প্রসঙ্গে আলোচনা করা হবে, যা ওজন কমাতে দারুন কাজে আসে। ওজন বেশি হোক কি কম, সুস্থ থাকতে চর্বির বারবারন্ততে নিয়ন্ত্রণ করাটা একান্ত প্রয়োজন। আর আজকের এই জেটযুগের কম বয়সিদের ট্রেন্ডই হল স্লিম এবং ফিট থাকা। তাহলে আপনি পিছিয়ে থাকবেন কেন! তাছাড়া ওজন বাড়লেই নানা রোগ শরীরে বাসা বাঁধতে শুরু করে। যার অন্য়তম হল জয়েন্ট পেন, কোলেস্টেরল, উচ্চ রক্ত চাপ, ডায়াবেটিস, করোনারি ডিজিজ বা হার্টের রোগ প্রভৃতি।

ওজন বাড়ে কেন? অনেক কারণে এমনটা হতে পারে। যেমন, ঠিক মতো খাওয়-দাওয়া না করা, শরীচর্চার প্রতি অনিহা, হরমোনাল ইমব্যালেন্স, জিনগত কারণ প্রভৃতি। তবে যে কারণেই ওজন বাড়ুক না কেন। আমরা যদি আমাদের লক্ষ সম্পর্কে সচেতন হই, তাহলে যে কোনও বাঁধা সত্ত্বেও খুব সহজেই ওজন কমিয়ে ফেলা সম্ভব হবে।

তাহলে এখন প্রশ্ন, কীভাবে চটজলদি ওজন কমানো সম্ভব? চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে।

আপনি কি খুব কম সময়ে ওজন কমাতে চান

যে যে উপকরণগুলির প্রয়োজন পড়বে:
১. কমলা লেবুর রস- ১ গ্লাস
২. শসার রস- ১ গ্লাস

এই ঘরোয়া ওষুধটি যদি প্রতিদিন খাওয়ার পাশাপাশি যদি নিয়ম করে শরীরচর্চা করা যায় এবং ডায়েটের দিকে খেয়াল রাখা যায়, তাহলে ওজন কমতে বাধ্য়। প্রসঙ্গত, কমলা লেবুর রসে ভিটামিন- সি রয়েছে, যা হজম ক্ষমতা বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে। অপরদিকে, শসার রস অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ। এই উপাদানটি হজন ক্ষমতা তো বাড়ায়, সেই সঙ্গে ফ্যাট সেলগুলি বার্ণ করে ওজন কমায়।

কীভাবে বানাবেন এই ঘরোয়া ওষুধটি:
১. একটা গ্লাসে পরিমাণ মতো উপাদানগুলি মেলান।
২.ভালকরে মেশান দুটি উপকরণ।
৩. আপনার ওষুধ তৈরি হয়ে গেছে।
৪. প্রতিদিন সকালে ব্রেকফাস্টের আগে খালি পেটে এই ওষুধটি ১ বা ২ গ্লাস খেলেই দেখবেন ফল পেতে শুরু করেছেন। তবে কম করে ১ মাস ওষুধটা খেতে হবে কিন্তু!

Story first published: Saturday, March 4, 2017, 10:58 [IST]
X
Desktop Bottom Promotion