Kitchen Hacks: দুধ জ্বাল দিতে বসালেই উপচে পড়ে? কী করলে আর এমন হবে না

দুধ গরম করতে দিয়ে একটু অমনোযোগী হলেই দুধ উপচে পড়ে। ব্যস, এতে গ্যাস তো নোংরা হয়ই, সেই সঙ্গে বেশ খানিকটা দুধও নষ্ট হয়ে যায়। দুধ উপচে পড়ার ঘটনা প্রত্যেক বাড়িরই খুব সাধারণ ঘটনা। দুধ গরম করার সময় একবারও উপচে পড়েনি, এই রকম প্রায় শোনাই যায় না।

How To Prevent Milk From Boiling Over

একমাত্র দুধ ফোটানোর সময় সামনে দাঁড়িয়ে অনবরত হাতা দিয়ে নাড়তে থাকলে এই সমস্যা এড়ানো সম্ভব। কিন্তু সবসময় তো আর লক্ষ্য রাখা সম্ভব হয় না। ফলে দুর্ঘটনা ঘটতেই থাকে। তবে কিছু টিপস মেনে চললে, চোখের আড়াল হতেও দুধ উপচে পড়বে না। দেখে নিন দুধ উপচানো আটকাতে কী করবেন।

জল মিশিয়ে নিন

জল মিশিয়ে নিন

দুধ গরম করার আগে তাতে কিছুটা জল মিশিয়ে নিন। তার পর অল্প আঁচে দুধ গরম করতে দিন। এতে দুধ ফোটার সময় উপচে পড়বে না।

পাত্রে মাখন লাগিয়ে নিন

পাত্রে মাখন লাগিয়ে নিন

পাত্রে দুধ ঢালার আগে তার উপরের দিকে চারপাশে ভালো করে মাখন লাগিয়ে নিন। তার পর দুধ ঢালুন। এতে দুধ ফুটতে শুরু করলে মাখনের কারণে উপচে পড়বে না।

দুধের পাত্রের উপর কাঠের হাতা রাখুন

দুধের পাত্রের উপর কাঠের হাতা রাখুন

দুধ ফোটানোর সময় পাত্রের মাঝামাঝি একটি কাঠের হাতা রেখে দিন। এতে দুধ ফুটে উঠলেও উপচে পড়বে না। কাঠের হাতা হলে সবচেয়ে ভাল।

দুধের পাত্র তুলে ঝাঁকিয়ে নিন

দুধের পাত্র তুলে ঝাঁকিয়ে নিন

দুধ উপচে পড়া আটকানোর দারুণ উপায় এটি। যখন বুঝবেন যে দুধ ফুটে উপচে পড়তে চলেছে, তখনই পাত্রটি তুলে হালকা ঝাঁকিয়ে নিন। তাইলেই দুধ নষ্ট হবে না।

জল ছিটিয়ে দিন

জল ছিটিয়ে দিন

দুধ ফোটার সময় ওপরে ফেনা মতো হয়ে যায়। দুধ উপচানোর সময় ফেনার উপরই সামান্য জল ছিটিয়ে দিতে পারেন। তাহলেই দেখবেন দুধ আর উপচে পড়বে না।

X
Desktop Bottom Promotion