প্রচণ্ড গরমে শরীর ঠাণ্ডা রাখুন এই ঘরোয়া উপায়ে! কীভাবে জানুন

By Bhagysree Sarkar

গরমের দিনে আমাদের শরীরের তাপমাত্রা হ্রাস করা অত্যন্ত জরুরি। না হলে তাপ-সম্পর্কিত অসুস্থতা যেমন ক্লান্তি এবং হিট স্ট্রোক ইত্যাদি সমস্যার দেখা মেলে। এসব প্রতিরোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরে সঠিক তাপমাত্রা ভালো হাইড্রেশন, উন্নত ঘুমের গুণমান এবং সামগ্রিক সুস্থতা নিশ্চিত করে। কিন্তু এই গরমে শরীরের তাপমাত্রাও আবহাওয়ার সঙ্গে বাড়ছে। তবে কিছু ঘরোয়া প্রতিকার কার্যকরভাবে আপনার শরীরের তাপমাত্রা কমাতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এই প্রাকৃতিক পন্থাগুলি শুধুমাত্র শরীরের সর্বোত্তম তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে না, বরং অতিরিক্ত স্বাস্থ্য সুবিধাও প্রদান করে থাকে। যেমন ইলেক্ট্রোলাইট পূরণ করা, হজমে সহায়তা করা এবং চাপ কমানো সহ গ্রীষ্মের স্বাস্থ্য সমস্যা থেকেও মুক্তি দেয়। চলুন জেনে নেওয়া যাক-

Fever
  • আইস কিউব

গরমের দিনগুলিতে যদি মনে হয় আপনার শরীরের তাপমাত্রা বেড়ে গিয়েছে তবে হাতে প্রচুর বরফের টুকরো রাখুন। এছাড়াও শরীরে ঠাণ্ডা জলে ভেজা এমন কাপড় লাগান। ঘাড়, কব্জি, বুকের মতো গুরুত্বপূর্ণ আঙ্গগুলিতে প্রয়োগ করুন। যাতে আপনি দ্রুত ঠাণ্ডা হতে পারেন।

  • হাইড্রেশন

শরীরের তাপ ও ঘাম ধরে রাখতে জল বিশাল ভূমিকা পালন করে। জলের অভাবে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে, যা আরও অস্বস্তি সৃষ্টি করে। তাই যখন মনে হবে আপনার শরীর স্বাভাবিকের চেয়ে বেশি গরম হচ্ছে, তখন প্রচুর জল পান করুন। এতে শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকবে।

  • টাটকা হাওয়া

তাপপ্রবাহের মধ্যে বসবাস করছেন শুধুমাত্র এমন মানুষ নয়, টাটকা হাওয়া আমাদের সকলেরই প্রয়োজন। যদি মনে হয় আপনার চারপাশের বায়ুমণ্ডলীয় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তবে অবশ্যই খোলা হাওয়ায় যেতে হবে। টাটকা, ঠাণ্ডা বাতাস শুধু আপনার শরীরকে ঠাণ্ডা করবে না, আপনার মনকেও সতেজ করবে।

  • জলসমৃদ্ধ ফল ও শাকসবজি

গরমের দিনে অবশ্যই তরমুজ, শসা এবং স্ট্রবেরির মতো ফলগুলিতে প্রচুর পরিমাণে খেতে হবে। কারণ এগুলিতে জল থাকে, যা শরীরকে শীতল করতে সহায়তা করে।

  • ওষুধ

আপনি একজন চিকিৎসকের সাথে পরামর্শ করার পরে আপনার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ওষুধ খেতে পারেন।


এছাড়াও, ঠাণ্ডা জলে আপনার পা ভিজিয়ে রাখলে আপনার পায়ের মধ্য দিয়ে প্রবাহিত রক্তকে ঠাণ্ডা করে আপনার শরীরের তাপমাত্রা দ্রুত কমাতে সাহায্য করে। ঠাণ্ডা জলে আপনার পা ২০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। দেখবেন ধীরে ধীরে সুস্থ লাগবে।

Story first published: Thursday, June 27, 2024, 16:22 [IST]
X
Desktop Bottom Promotion