Cleaning tips: কম্বল থেকে দুর্গন্ধ-জমেছে ময়লা? স্বল্প পরিশ্রমেই করুন বাজিমাত!

By Bhagysree Sarkar

Cleaning tips: ঠাণ্ডায় ঠক ঠক করছে কাঁপছে মানুষ। কেউ কেউ এই শীত (Winter) থেকে রেহাই পেতে চাইছেন। আবার কেউ এই হাড় কাঁপানো শীতকে উপভোগ করছেন। এদিকে এই মরশুমে একে একে আলমারি, ট্রাঙ্ক থেকে বের হয় শীতের পোশাক ও লেপ-কম্বল। শীতে সহজেই শরীর আরামদায়ক রাখতে নরম কম্বলের (Blanket) জুড়ি মেলা ভার। তবে এই ভারী লেপ, কম্বল কেচে ফেলা খুব সহজ কথা নয়। তাও আবার শীতের দিনে কাচাকাচি মানে বড় ঝক্কি! কঠিন সমস্যার সমাধান হবে এবার এক নিমেষেই।

তাই যদি আপনার কম্বলগুলিও খুব নোংরা হয়ে যায় এবং আপনি জল ছাড়াই সেগুলি ধুতে চান, তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য একেবারে উপযুক্ত। আজ আমরা এমন কিছু সহজ ও কার্যকরী টিপস নিয়ে আলোচনা করবো, যাতে জল ছাড়া খুব স্বল্প সময়ে নোংরা লেপ-কম্বল পরিষ্কার করতে পারেন আপনি। চলুন তাহলে জলে না ডুবিয়ে ব্ল্যাঙ্কেট বা কম্বল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সহজ টিপসগুলি (Winter Blanket Cleaning tips) দেখে নেওয়া যাক।

Cleaning tips -

ছবি সৌজন্য- pexels

. শীতে অত্যাধিক ব্যবহৃত কম্বল প্রায়শই খুব নোংরা হয়ে যায়। যা অনেক কষ্ট করে পরিষ্কার করতে হয়। যদি আপনিও এই সমস্যার সম্মুখীন হন, তবে আপনি এর জন্য ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে পারেন। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে নোংরা কম্বল সহজেই পরিষ্কার করা যায়। এর মাধ্যমে ধুলো সহজেই পরিষ্কার হয়ে যায়। এর জন্য খুব বেশি পরিশ্রমেরও প্রয়োজন হয় না।

. শীতকালে নোংরা কম্বল ধোয়ার জন্য, আপনি বাজার থেকে ক্লিনিং স্প্রে-ও কিনে ব্যবহার করতে পারেন। নোংরা কম্বলগুলি জল ব্যবহার না করেই ক্লিনিং স্প্রে দিয়ে সহজেই পরিষ্কার করা যায়। পাশাপাশি শুকানোও কোনও ঝামেলা থাকে না। আবার আপনার পরিশ্রমও কম হবে।

. যদি আপনি কোনওভাবেই কম্বল পরিষ্কার করতে না পারেন, তাহলে সবচেয়ে সহজ উপায় হল দড়িতে ঝাঁকিয়ে এই কম্বলগুলি পরিষ্কার করা। কম্বলের মধ্যে লুকিয়ে থাকা ময়লা বা ধুলো খুব সহজেই বের করে ফেলতে পারবেন। কম্বলগুলিও পরিষ্কার করা যেতে পারে এই কৌশলের সাহায্যে।

. বেকিং সোডা ও শ্যাম্পু ব্যবহারেও কম্বলের নোংরা দূর হবে। কমফোর্ট ব্যবহারে সুগন্ধ থাকবে এবং স্যাভলন ব্যবহারে জীবাণু মুক্ত হবে ব্ল্যাঙ্কেট। প্রথমে ঈষৎ উষ্ণ জলে এই সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে নিন। কম্বলে ব্রেকিং সোডা ছড়িয়ে দেওয়ার পর ভাল করে ঝেড়ে ফেলুন। জলে উপকরণ মেশানো হলে পরিষ্কার তোয়ালে ভিজিয়ে জল নিংড়ে নিন। তারপর কম্বল একটি সমান জায়গায় পেতে, তার উপর ভিজে তোয়ালে এদিক ওদিক করে টেনে পরিষ্কার করে নিন।

. শীতকালে কম্বল ধোয়ার পর শুকানোর ক্ষেত্রে একটি বড় সমস্যা দেখা দেয়। কিন্তু এগুলি পরিষ্কার করার জন্য আপনি বেকিং সোডা ব্যবহার করতে পারেন। কম্বলের উপর বেকিং সোডা ছিটিয়ে ৩০ থেকে ৪০ মিনিট রেখে দিন। এরপর, ব্রাশ দিয়ে আলতো করে কম্বলগুলি পরিষ্কার করুন। এটি কম্বলগুলিকে চকচকে এবং সতেজতা বজায় রাখবে।

Story first published: Wednesday, January 22, 2025, 18:29 [IST]
X
Desktop Bottom Promotion