Kitchen tips: চাল-ডালে ভর্তি পোকা? জেনে নিন এই ঘরোয়া টোটকা, সহজেই দূর হবে

By Bhagysree Sarkar

Kitchen tips: চাল ও ডাল আমাদের খাদ্যতালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। এগুলি ভারতের প্রধান খাদ্যশস্য। আমাদের সব বাড়িতেই রোজ ব্যবহার করা হয় এই চাল ও ডাল। এগুলি ছাড়া আমাদের একটা দিনও চলে না।

দুপুরের খাবারের জন্য চাল এবং ডাল তৈরি করা সহজ মনে হতে পারে, কিন্তু সঠিকভাবে সংরক্ষণ করা (Storing rice and pulses) বেশ কঠিন। ঘরে চাল, ডাল মজুত করে রাখলেই হয় না, পোকামাকড় থেকে বাঁচিয়ে রাখাও দায়িত্বের মধ্যে পড়ে। দীর্ঘদিন চাল-ডাল সংরক্ষণ করলে পোকা ধরবেই।

প্রতি ঋতুতেই চাল ও ডাল বার বার একটু রোদে না দিলে পোকা ধরার আশঙ্কা থাকবেই। কিন্তু তা কি আমাদের পক্ষে সত্যিই সম্ভব? না, অনেকেই নানা কাজের মধ্যে এই কাজ করতে ভুলে যান। অনেকে আবার সময় পান না। এমত পরিস্থিতিতে কিছু ঘরোয়া প্রতিকার (Get rid of rice and dal insects with home remedies) আপনাকে সাহায্য করবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক, পোকামাকড়ের হাত থেকে চাল ও ডাল বাঁচাবেন (Ways to protect rice and pulses from insects) কীভাবে-

red chilli
  • শুকনো লঙ্কা

পোকামাকড় থেকে চাল এবং ডাল রক্ষা করার জন্য সংরক্ষণের সময় শুকনো লঙ্কা ব্যবহার করা উচিত। আপনি যদি চাল এবং ডাল সংরক্ষণ করতে চান, তবে একটি কাপড়ে শুকনো লঙ্কা বেঁধে তার সাথে রাখুন। এতে পোকা ধরার আশঙ্কা কমবে।

  • তেজপাতা

রান্নাঘরে খুব সহজেই তেজপাতা পাবেন। এটি কেবল আপনার খাবারের স্বাদই বাড়ায় না, বরং আপনি পোকামাকড় থেকে চাল এবং ডাল রক্ষা করতেও এটি ব্যবহার করতে পারেন। এটি একটি পাত্রে রেখে চাল ও ডাল সংরক্ষণ করুন। এতে সমস্ত পোকামাকড় ধীরে ধীরে দূর হবে।

  • লবঙ্গ

আমরা গরম মশলা হিসেবে লবঙ্গ ব্যবহার করে থাকি। কিন্তু লবঙ্গ দিয়ে পোকামাকড় তাড়ানো যায়, তা কি জানেন? লবঙ্গে অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। ডাল বা চালের সঙ্গে কয়েকটি লবঙ্গ রাখলে পোকামাকড় দূরে থাকে।

  • শুকনো নিম পাতা

পোকামাকড় থেকে চাল এবং ডাল রক্ষা করতে চাইলে সংরক্ষণের সময় শুকনো নিম পাতাও রাখতে পারেন। এর তীব্র গন্ধের কারণে পোকামাকড়গুলি নিজে থেকেই বেরিয়ে আসবে।

Story first published: Tuesday, January 21, 2025, 15:43 [IST]
X
Desktop Bottom Promotion