Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ঘামের দুর্গন্ধ দূর করুন ঘরোয়া উপায়ে, বাড়িতেই বানান প্রাকৃতিক ডিওডোরেন্ট!
গরমের দিনে অতিরিক্ত ঘাম হওয়ার কারণে গা থেকে বিশ্রী গন্ধ বেরোয়, বিশেষ কর বগলে দুর্গন্ধ বেশি হয়। ঘামের দুর্গন্ধের চোটে অনেক জায়গাতেই অপ্রস্তুত অবস্থায় পড়তে হয়। শরীরে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির কারণেই ঘামে দুর্গন্ধ দেখা দেয়। তাই ঘামের দুর্গন্ধ দূর করতে আমরা বিভিন্ন বডিস্প্রে, পারফিউম ব্যবহার করে থাকি। এই সকল পণ্যের ব্যবহার সাময়িকভাবে সমস্যার সমাধান করলেও, কোনওটাই স্থায়ী নয়।

আসল সমস্যা হল, বাজারে উপলব্ধ এই সব সুগন্ধিতে থাকা ক্ষতিকারক রাসায়নিক আমাদের ত্বকের ক্ষতি করতে পারে। তাই কেমিকেলযুক্ত বডিস্প্রে, পারফিউম ব্যবহার না করে ঘরোয়া উপায়েই ঘামের দুর্গন্ধ দূর করুন। জেনে নিন বেশ কিছু উপায় -

লেবুর রস
লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড হল প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল। শরীর থেকে দু্র্গন্ধ-সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করার জন্য, লেবুর রসে তুলো ভিজিয়ে আপনার বগলে বা অন্যান্য ঘাম-প্রবণ জায়গায় লাগান। তবে শেভ করার পরে বা পোড়া এবং কাটা জায়গায় লাগাবেন না, তাহলে মারাত্মক জ্বালা করবে।

বেকিং সোডা
কেবল খাবারেই ব্যবহার হয় না, এছাড়া রুপচর্চায়ও বেকিং সোডা দারুণ কার্যকর। সামান্য বেকিং সোডা জলে মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর মিশ্রণটি বগলে লাগিয়ে শুকোতে দিন। এরপর ধুয়ে ফেলুন। দেখবেন দুর্গন্ধ দূর হবে!

অ্যাপেল সাইডার ভিনেগার
অ্যাপেল সাইডার ভিনেগার প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হওয়ায়, এটি ডিওডোরেন্টের দুর্দান্ত বিকল্প। ভিনেগার এবং জল সমান সমান মেশান। এবার তাতে তুলো ডুবিয়ে ঘাম-প্রবণ জায়গায় লাগান। আপনি চাইলে স্প্রে বোতলেও ভিনেগার-জলের মিশ্রণটি সংরক্ষণ করে রাখতে পারেন।

উইচ হ্যাজেল
এই বহুগুণ সম্পন্ন উপাদানটি হল প্রাকৃতিক অ্যাস্ট্রিঞ্জেন্ট এবং এতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বা প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। উইচ হ্যাজেল ত্বক থেকে অতিরিক্ত আর্দ্রতা দূর করে এবং দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। এটি ত্বকে লাগানোর জন্য তুলো ব্যবহার করুন।

নারকেল তেল
খাঁটি নারকেল তেল অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্যযুক্ত হয়। দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করার ক্ষেত্রে নারকেল তেল দুর্দান্ত কার্যকর। বগলে সামান্য নারকেল তেল ঘষে নিন ভালভাবে। তেলটি ত্বকে শোষিত হতে দিন, তারপর জামা পরুন, নাহলে পোশাকে দাগ পড়ে যেতে পারে।
নারকেল তেল এবং বেকিং সোডার পেস্ট বানিয়ে প্রয়োগ করতে পারেন। এছাড়াও, সম পরিমাণ বেকিং সোডা এবং কর্নস্টার্চ, নারকেল তেলে মিশিয়ে কিছুক্ষণ ফ্রিজে রাখুন। তারপর ব্যবহার করুন।



Click it and Unblock the Notifications