Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
তীব্র গরমে ঘামাচির সমস্যায় ওষ্ঠাগত প্রাণ! আরাম পাবেন ঘরোয়া এই উপায়ে
এবারের গরম যেন একটু ব্যতিক্রম। একদিকে যেভাবে বেড়েছে তাপমাত্রা, ঠিক সেইভাবেই বইছে তীব্র তাপপ্রবাহ। বাড়ির বাইরে বের হলেই আগুনের সামনে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে। বৃষ্টি কোথাও কোথাও এক-দু ফোটা হলেও গরম কাটেনি। এর মধ্যে যে সমস্যা একেবারে অতিষ্ঠ করে তুলেছে তা হল ঘামাচি। শরীরের একাধিক জায়গায় ঘামাচি হয়ে জেরবার দশা। বাদ যায়নি শরীরের কোনও অংশই।
অনেকেই এই ঘামাচি থেকে বাঁচতে পাউডার বা বরফ ব্যবহার করছেন। এতে খানিকের শান্তি পেলেও ঘামাচি পুরোপুরি ধ্বংস হচ্ছে না। আবার যাদের একটুতেই ঠান্ডা লেগে যায়, তারা কী করবেন বুঝেই উঠতে পারছেন না। আজকের এই প্রতিবেদন তাহলে আপনাদের জন্য। আজ দেখে নিন ঘরোয়া উপায়ে কীভাবে জব্দ করতে পারবেন ঘামাচিকে। আমাদের হাতের কাছেই এমন কিছু উপাদান রয়েছে,যা এনে দিতে পারে ঘামাচির যন্ত্রণা থেকে মুক্তি। দেখুন-

- ফিটকিরি-
আমরা সবাই জানি, জল পরিশোধনে বা সেভিং লোশন-এর বিকল্প হিসেবে ফিটকিরি ব্যবহৃত হয়। কিন্তু ঘামাচিতে থেকে মুক্তি পেতেও ফিটকিরি দারুন একটি উপায়। ফিটকিরি মিশ্রিত জলে স্নান করলে আরাম পাবেন।
- আলু-
গরমে ঘামাচি থেকে বাঁচে কাঁচা আলুর পেস্ট লাগান আক্রান্ত জায়গায়। আলু শুধু রূপচর্চাতেই নয়, ঘামচিতেও উপকারী।
- তরমুজ-
গরমে শরীর ঠাণ্ডা করতে অনেকেই তরমুজ খেয়ে থাকি। এটিও ঘামাচি থেকে মুক্তি দিতে পারে। ঘামাচি থাকলে একটুখানি খাবার সময় রস বের করে নিন। এবার তা আক্রান্ত জায়গায় লাগিয়ে নিন। তরমুজের রস ঘামাচিতে লাগালে বেশ উপকার পাওয়া যায়।
- আদা-
আদার একাধিক স্বাস্থ্য উপকারিতা আছে। এটি ঘামাচি দূর করতেও সক্ষম। আদা গ্রেট করে জলে ফুটিয়ে নিন। ফুটে গেলে তা ঠাণ্ডা করে নিন। এবার নরম সুতি কাপড় ব্যবহার করে ঘামাচির জায়গায় লাগান। উপকার পাবেন।
- বেসন-
রান্নাঘরে বেসন থাকা খুবই সাধারণ একটি বিষয়। বেসনের সাথে জল মিশিয়ে পেস্ট তৈরি করে ঘামাচিতে প্রলেপ দিলে উপকার পাবেন।



Click it and Unblock the Notifications